ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ফুটবল থামিয়ে মঞ্চে উঠবেন তারকারা ১৬ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা ডিফেন্ডার থেকে নায়ক আজকের ম্যাচ আমাদের সব অর্জনকে ছাপিয়ে গেছে: স্কালোনি মাঠের বাইরেও ‘ভিএআর’ প্রয়োজন? ‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’ বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন? বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্জেন্টিনার ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-স্পেন ফাইনাল এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা গর্ডনের গোলে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ১৯ ফাউলের প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ওয়েইন রুনির রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার শেষ লড়াই কেমন ছিল? জানা গেল আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে এজিআই আসছে, প্রস্তুতির তাগিদ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

ফুটবল থামিয়ে মঞ্চে উঠবেন তারকারা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
ফুটবল থামিয়ে মঞ্চে উঠবেন তারকারা
ছবি: সংগৃহীত

ফুটবলের নিয়ম এক দিকে, বিনোদনের মহাযজ্ঞ আরেক দিকে। বিশ্বকাপ ফাইনালে এই দুইয়ের সংঘাতই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ ইতিহাসের প্রথম হাফটাইম শো আয়োজন করতে গিয়ে বিরতির সময় দ্বিগুণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফা প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আনছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আর সেই শো ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, বিরতির সময় ১৫ মিনিট থেকে বেড়ে ৩০ মিনিট পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে মনে করছেন সম্প্রচারসংশ্লিষ্টরা। যা সরাসরি খেলার আইনের সঙ্গে সাংঘর্ষিক।

বর্তমান ফুটবল আইনে হাফটাইম বিরতির সর্বোচ্চ অনুমোদিত সময় ১৫ মিনিট। কিন্তু সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর ধারণা, এবারের জমকালো আয়োজনের কারণে সেই বিরতি ২০ মিনিট ছাড়িয়ে ৩০ মিনিট পর্যন্ত গড়াতে পারে। অর্থাৎ বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচেই ভাঙতে পারে ফুটবলের প্রচলিত নিয়ম।

হাফটাইম শোকে স্মরণীয় করে তুলতে তারকারও কোনো কমতি রাখেনি ফিফা। মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লেকে নিয়ে গঠিত পিএস-২২ কোরাসের। পুরো আয়োজনের কিউরেশনের দায়িত্বে আছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

শুধু হাফটাইম শো নয়, ফাইনালের আগে থাকছে আরও একটি বিশাল বিনোদন আয়োজন। বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচের কিক-অফের ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন রবি উইলিয়ামস, টম ক্রুজ এবং নিকোল শেরজিঙ্গার। এর মধ্যেই আবার থাকছে প্রতি অর্ধে দুটি করে পাঁচ মিনিটের হাইড্রেশন বিরতি। ফলে ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়ায়, তা হলে ইনজুরি টাইম ও টাইব্রেকার বাদ দিয়েই পুরো আয়োজনের দৈর্ঘ্য পৌঁছে যেতে পারে প্রায় ১৬০ মিনিটে। অর্থাৎ একটি ফুটবল ম্যাচ রূপ নিতে পারে প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময়ের এক বিশাল বিনোদন আয়োজনে।

বিতর্কের কেন্দ্রে থাকলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নয় ফিফা। সংস্থাটি শুধু আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তাদের দাবি, হাফটাইম শো ১১ মিনিটের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। তবে আয়োজকদের সেই পরিকল্পনা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। কারণ মঞ্চ নির্মাণ, শিল্পীদের প্রস্তুতি এবং শো শেষে মঞ্চ সরিয়ে নিতে অতিরিক্ত সময় লাগতে পারে। সেই সময়ে সম্প্রচারকারীরা বিশেষজ্ঞদের বিশ্লেষণও প্রচার করতে পারেন। ফলে বিরতির সময় আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এই আশঙ্কার পেছনে বাস্তব উদাহরণও রয়েছে। গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে হাফটাইম বিরতি ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়েছিল। আর ২০২১ সালে বিরতির সময় বাড়ানোর একটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তাদের যুক্তি ছিল, দীর্ঘ সময় খেলার বাইরে থাকলে খেলোয়াড়দের কল্যাণ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফলে এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু নতুন চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচই নয়, ফুটবলের ঐতিহ্য আর বিনোদনের ভারসাম্য নিয়েও এক বড় পরীক্ষার মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে, ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল হাফটাইম শো শেষ পর্যন্ত ফুটবলের নিয়ম মেনেই শেষ হয়, নাকি বিনোদনের জৌলুসে ছাপিয়ে যায় খেলার নিজস্ব আইন।

ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ এএম
ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে রাজনৈতিক বার্তা-সংবলিত ব্যানার নিয়ে উদ্‌যাপন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

আটলান্টায় পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার নিয়ে উদ্‌যাপন করেন। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’-বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’।

দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ ওভারসিজ টেরিটরি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে বহু বছর ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। এছাড়া দ্বীপপুঞ্জের তিন বাসিন্দাও প্রাণ হারান।

‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপনে আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

তবে এই উদ্‌যাপন প্রথমবার নয়। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, রাজনৈতিক বার্তা প্রদর্শনের মাধ্যমে তারা ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা ও দলীয় আচরণবিধি লঙ্ঘন করেছে।

এদিকে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটি শুধু আরেকটি ম্যাচ ছিল না।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘ফকল্যান্ড আর্জেন্টিনার। তারা স্টেডিয়ামে ব্যানার আনতে বাধা দিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে আমরা মালভিনাসকে আমাদের রক্তে ও হৃদয়ে বহন করি।’

ম্যাচের আগে ভিয়াররুয়েল ইংল্যান্ডকে ‘দখলদার’ ও ‘ভূমিদস্যু’ বলে মন্তব্য করেছিলেন। 

অন্যদিকে, সেমিফাইনালের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি ফুটবল ও রাজনীতিকে একসঙ্গে মেলাতে চান না।

স্কালোনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ। বহু বছর আগের সেই দুঃখজনক ইতিহাসের প্রতি সম্মান রেখেই ফুটবল ও রাজনীতিকে এক করতে চাই না। যুদ্ধ কখনোই সমর্থনযোগ্য নয়। যারা প্রাণ হারিয়েছেন, আমরা অবশ্যই তাদের স্মরণ করি। কিন্তু এটি ফুটবলের ম্যাচ, দুটিকে গুলিয়ে ফেলা উচিত নয়।’

এদিকে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল ম্যাচকে ঘিরে ছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থাও। তবে ম্যাচ শেষে খেলোয়াড়দের ব্যানার প্রদর্শন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন বিষয়টি নিয়ে ফিফা তদন্ত শুরু করলে আর্থিক জরিমানা বা অন্য কোনো শাস্তি পেতে পারে আর্জেন্টিনা।

এসজি/

আজকের ম্যাচ আমাদের সব অর্জনকে ছাপিয়ে গেছে: স্কালোনি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আজকের ম্যাচ আমাদের সব অর্জনকে ছাপিয়ে গেছে: স্কালোনি
ম্যাচ শেষে লিওনেল মেসিকে জড়িয়ে ধরেন লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দলটির কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালটি তাদের সাম্প্রতিক সব অর্জনকেও ছাপিয়ে গেছে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘আমার কথা বলার ভাষা নেই। দেশ ও সমর্থকদের জন্য এটা অসাধারণ এক আনন্দের মুহূর্ত। আমি আগেও বলেছি, এই দল আমাকে প্রতিনিয়ত বিস্মিত করে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কণ্ঠ ভেঙে আসছে। এই দল ঐক্য, ভ্রাতৃত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার যে মানসিকতা দেখিয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। এর পর আর এই দলকে কী প্রমাণ করতে হবে? তারা আমাকে আবেগাপ্লুত করেছে। সব কৃতিত্ব তাদের।’

স্পেনের বিপক্ষে ফাইনালের আগে খেলোয়াড়দের বিশ্রামের ওপর গুরুত্ব দেন আর্জেন্টাইন কোচ। 

তিনি বলেন, ‘এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং ফাইনালের জন্য প্রস্তুত হতে হবে। আমরা অবশ্যই শিরোপা জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেব। তবে আজ খেলোয়াড়রা যা দেখিয়েছে, সেটি ভাষায় বোঝানো কঠিন। আমরা অনন্য একটি দল, এটি অহংকার নয়। সমর্থকরাই আমাদের এই জয় এনে দিয়েছেন।’

ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এই দল তখনই সবচেয়ে ভালো খেলতে পারে, যখন কঠিন পরিস্থিতিতে পড়ে। আমরা যখন চাপে থাকি, তখনই নিজেদের সেরাটা বের করে আনি। হারলেও আমি দলের পারফরম্যান্সে খুশি থাকতাম, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম মিসরের বিপক্ষে ম্যাচটিই ছিল আমাদের সেরা। কিন্তু আজকের ম্যাচ সেটিকেও ছাড়িয়ে গেছে। প্রতিপক্ষ যেই হোক, এটি একটি বিশ্বকাপ সেমিফাইনাল। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোল ইতিহাসে থাকবে, কিন্তু খেলার মানের দিক থেকে আজকের ম্যাচ ছিল অবিশ্বাস্য।’

এসজি/

‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম
‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা
‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপনে আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠেই বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে তারা একটি ব্যানার নিয়ে উদ্‌যাপন করেন। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’-বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’।

আটলান্টার মাঠে এমন উদ্‌যাপন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত) নিয়ে আর্জেন্টিনা-যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধকে আবার সামনে এনেছে।

ম্যাচের আগে অবশ্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি চান না এই ম্যাচ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। তবে রেফারির শেষ বাঁশি বাজার পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ব্যানার প্রদর্শন সেই বার্তাকে ছাপিয়ে যায়।

১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপরও দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে। 

আর্জেন্টিনা এখনো দাবি করে, দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে, যুক্তরাজ্য ফকল্যান্ডকে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে পরিচালনা করে।

ম্যাচের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল ইংল্যান্ডকে ‘দখলদার’ ও ‘ভূমিদস্যু’ বলে মন্তব্য করেছিলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটি শুধু আরেকটি ম্যাচ ছিল না।’ সেই বার্তার সঙ্গে তিনি আর্জেন্টাইন সেনাদের একটি ভিডিওও প্রকাশ করেন।

মাঠের এই উদ্‌যাপন ফুটবলের গণ্ডি পেরিয়ে দুই দেশের পুরোনো রাজনৈতিক বিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে।

এসজি/

সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন টমাস টুখেল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবুও ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত বা দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। কিন্তু গোল করার পর আমরা অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে প্রতিপক্ষকে অনেক সুযোগ, ক্রস ও শট নিতে দিয়েছি। বলের দখল নিজেদের কাছে রাখতে পারিনি।’

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবও দেন ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতেও আমি আক্রমণাত্মক পরিবর্তন করেছি। এবারও খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেছি। গোল করার পরই আমরা অনেক সুযোগ দিয়ে ফেলছিলাম। তাই পাঁচজনের রক্ষণে চলে যাই, যাতে ফাঁকা জায়গা বন্ধ করা যায় এবং আরও শক্তিশালী হওয়া যায়।’

দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কি না-এমন প্রশ্নে টুখেলের উত্তর, ‘আমরা অবশ্যই দ্বিতীয় গোল চেয়েছিলাম। কিন্তু বলই যদি নিজেদের কাছে রাখতে না পারি, তাহলে সেটা সম্ভব নয়। আমরা ৪-৪-২ ফরমেশনই ধরে রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ি। এটা কৌশলগত সমস্যা ছিল না, ম্যাচের চিত্রটাই বদলে গিয়েছিল।’

নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো অনুতপ্ত নন জানিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবকিছু উজাড় করে দিয়েছে। আমরা ১-০ গোলে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো আমাদের সেরা ম্যাচগুলোর একটি, এমনকি সেরাও হতে পারে।’

পুরো টুর্নামেন্টে দলের মানসিকতারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও টুখেলের সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ডের। এখন তার সামনে নতুন লক্ষ্য হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে সাফল্য এনে দেওয়া।

এসজি/

বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্স ও আর্জেন্টিনার কাছে হেরেছে ইংল্যান্ড। 

শনিবার (১৮ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সেমিফাইনালে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় দুই দলেরই। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হারায় ফ্রান্স।

বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের জন্য দুই ইউরোপিয়ান জায়ান্টের এই লড়াই বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স। কাতারে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা।

যদিও শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে, তবু বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও ফ্রান্স।

এসজি/