ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ

বাণিজ্য মেলায় ভিসতার প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
বাণিজ্য মেলায় ভিসতার প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী
ছবি : বিজ্ঞপ্তি

গতকাল ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অন্যান্য প্যাভিলিয়নের পাশাপাশি পরিদর্শন করেন ভিসতা ইলেকট্রনিকসের প্যাভিলিয়ন। এ সময় তিনি কথা বলেন ভিসতার উদ্যোক্তাদের সঙ্গে।

উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী এক্সিবিশন সেন্টারের মূল ছাউনির প্রবেশ পথে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির আদলে তৈরি বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন। যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ছবি।

এরপর প্রধানমন্ত্রী চলে যান হল ‘এ’-তে। হল ‘এ’ এর প্রবেশমুখে এবার শোভা পাচ্ছে ক্ল্যাসিক ডিজাইনে তৈরি ভিসতা ইলেকট্রনিকসের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নিবন্ধিত ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভিসতা। এ সময় ভিসতা প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির তিন উদ্যেক্তা। তারা হলেন- ভিসতার চেয়ারম্যান সামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ ও পরিচালক উদয় হাকিম।

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনে খুশি হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভিসতার টিভি, এসি, রাউটার, প্রজেক্টর ও হোম-কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য দেখেন। তিনি কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে।

ভিসতার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। সারা বিশ্বে ইলেকট্রনিকস পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এর সম্ভাবনাও ব্যাপক। ভিসতা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পণ্য রপ্তানি শুরু করবে।

ভিসতার উদ্যোক্তারা জানান, বিশ্বের সেরা মানের পণ্য উৎপাদন করছেন তারা। নতুন ব্র্যান্ড হিসেবে তাদের মূলমন্ত্র হচ্ছে কোয়ালিটি। শীর্ষ মানের পণ্য দিয়ে তারা ক্রেতাদের মন জয় করতে চান। 

তারা আরও জানান, ইলেকট্রনিকস শিল্প বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত। এ ধরনের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। সুতরাং বৈদেশিক মুদ্রা আহরণের জন্য এটি হতে পারে বাংলাদেশের ট্রাম্পকার্ড। সেইসঙ্গে সরকার এ খাতে বিশেষ নজর দিলে ঘরে ঘরে শিল্পায়ন সম্ভব, সম্ভব বেকারত্ব দূরীকরণ।    

ভিসতা প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসসহ অন্যরা।

পরে ভিসতা প্যাভিলিয়ন পরিদর্শন করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুখ খান, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।  

এবার বাণিজ্য মেলায় ভিসতার প্যাভিলিয়ন নম্বর ৪০-৪১। হল ‘এ’র প্রবেশমুখেই ভিসতার অবস্থান।

বিজ্ঞপ্তি/সালমান/ 

সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু
ছবি: বিজ্ঞপ্তি

একটি বাইকের পারফরম্যান্স কখনো একটি মাত্র উপাদানে তৈরি হয় না। এটি তৈরি হয় প্রযুক্তি, দক্ষতা এবং কিছু দক্ষ মানুষের একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে।

CFMOTO ও Brembo তাদের দীর্ঘদিনের পার্টনারশিপে যুক্ত করছে এক নতুন অধ্যায়। ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স, ইনোভেশন আর একটি অভিন্ন লক্ষ্য নিয়ে এই দুই জায়ান্ট এখন একসঙ্গে কাজ করবে CFMOTO-এর পরবর্তী প্রজন্মের হাই-ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেলগুলোর জন্য নতুন ব্রেকিং সলিউশন করতে।

এটা শুধু একটি পার্টনারশিপ নয়-এটা পারফরম্যান্স, কন্ট্রোল আর রাইডার কনফিডেন্সের সীমানা ছাড়িয়ে যাওয়ার এক অভিন্ন প্রতিশ্রুতি। লক্ষ্য একটাই-বিশ্বজুড়ে রাইডারদের জন্য সেরা রাইডিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করা।

বিজ্ঞপ্তি/

আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ
ছবি: বিজ্ঞপ্তি

ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক— রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই— উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উদ্বোধন করা হয়।

নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনায় রেখে বাইক দুটি তৈরি করা হয়েছে। কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি রিভো সি৩৫-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ও রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়।

রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর চার্জের শতাংশ প্রদর্শনের সুবিধা রয়েছে, যা চালককে ব্যাটারির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। এছাড়া রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়। 

"রাইড ডিফারেন্ট" প্রতিপাদ্যে উন্মোচিত রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই-এ “মেকা” (Mecha) অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। মডেল দুটি জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন এবং গ্লো রেড—এই চারটি রঙে পাওয়া যাবে।

উভয় মডেলে ৭২ ভোল্ট ৩৫ এম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ার ট্রেইন ব্যবহার করা হয়েছে। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, বাইক দুটি নগর যাতায়াতের জন্য পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভেন নি বলেন, "রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করে।"

নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। রিভো সি৩৫-ওয়াই কিনলে পাওয়া যাবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ছবি: বিজ্ঞপ্তি

দেশের ব্যাংকিং খাতে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্যাংকটি। ৩০ জুন ২০২৬ পর্যন্ত ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার
৩২৪ কোটি টাকা।

গত চার বছরে ব্যাংকটির রিটেইল ডিপোজিট প্রায় তিন গুণ বেড়েছে। ২০২২ সালের জুনে ব্যাংকটির রিটেইল খাতে আমানত ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, যা চার বছরের ব্যবধানে বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে।

গত এক বছরে এটি বেড়েছে ৩৮ শতাংশ। দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক এ সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এছাড়াও ব্যাংকটির রিটেইল সেলস ও এজেন্ট ব্যাংকিং চ্যানেলও আমানত বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

ব্র্যাক ব্যাংকের এমন লক্ষণীয় মাইলফলক অর্জন সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের এ অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। গ্রাহকদের আস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আমাদের সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল ভিত্তি।” 

শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা, উদ্ভাবনী প্রোডাক্ট ও সার্ভিস এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে বর্তমানে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্যাংক।

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তি/

দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে এলো পাঠাও পার্সেল

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে এলো পাঠাও পার্সেল
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ ‘পাঠাও’ তাদের পার্সেল সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে কাস্টমারদের জরুরি প্রয়োজন, সুবিধা এবং বাজেট অনুযায়ী আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পার্সেল ডেলিভারি দিতে নতুন কিছু সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

আগের মতো একটিমাত্র ডেলিভারি নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কাস্টমাররা এখন তাদের প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন।

ইনস্ট্যান্ট: শহরের ভেতরে অত্যন্ত জরুরি পার্সেল পাঠানোর জন্য এই সুবিধা। অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে পিকআপ করা হবে এবং ১ ঘণ্টার মধ্যে তা ডেলিভারি দেওয়া হবে।

৪-ঘণ্টা: শহরের ভেতরে দ্রুত ডেলিভারির জন্য এটি একটি দারুণ মাধ্যম। ইনস্ট্যান্ট সেবার চেয়ে কম খরচে ৪ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে যাবে।

সেম-ডে: শহরের ভেতরে যেসব পার্সেল খুব বেশি জরুরি নয়, সেগুলো একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পৌঁছে দেওয়ার জন্য এই সেবা।

অ্যানিহোয়্যার: সাশ্রয়ী মূল্যে দেশজুড়ে পার্সেল পাঠানোর সুবিধা। কাস্টমাররা ঘর বা অফিস থেকেই পার্সেল সংগ্রহ করে ১ থেকে ৩ দিনের মধ্যে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

হাব ড্রপ: এটি সবচেয়ে সাশ্রয়ী ও খরচ বাঁচানোর উপায়। গ্রাহক নিজে তার কাছের ‘পাঠাও হাব’-এ গিয়ে পার্সেলটি দিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ১-৩ দিনের মধ্যে দেশজুড়ে ডেলিভারি করা হবে।

প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেইম-ডে সেবাগুলো নির্দিষ্ট কিছু এলাকার ভেতরে পাওয়া যাবে। আর অ্যানিহোয়্যার ও হাব ড্রপ সেবার মাধ্যমে দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে পার্সেল পাঠানো যাবে।

এ বিষয়ে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, গ্রাহকদের সব সময় যে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিই প্রয়োজন হয়, তেমনটি নয় বরং উপলক্ষ অনুযায়ী সঠিক সময়ে সঠিক ডেলিভারি সুবিধাটি পাওয়া তাদের জন্য জরুরি।

সেটি হতে পারে এক ঘণ্টার মধ্যে পৌঁছানো কোনো জরুরি কাগজপত্র, দিনের যেকোনো সময়ে পাঠালেই চলবে এমন কোনো উপহার, কিংবা দেশের অন্য প্রান্তে পাঠানো কোনো সাধারণ পার্সেল। আমরা এখন কাস্টমারদের সেই স্বাধীনতাই দিচ্ছি।

এই নতুন সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল একটি একক এক্সপ্রেস সার্ভিস থেকে সম্পূর্ণ লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপ নিল, যা পুরোপুরি কাস্টমারদের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি।

বর্তমানে গ্রাহক ও ছোট ছোট ব্যবসায়ীদের কেনাকাটা ও পার্সেল পাঠানোর আচরণে পরিবর্তন এসেছে। তারা এখন গতি, খরচ এবং সুবিধার সঠিক ভারসাম্য চান। নতুন এই সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল পাঠানোকে আরও সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি তাদের লজিস্টিকস ও ডেলিভারি কার্যক্রমের কার্যকারিতা আরও বাড়াতে পারবে বলে আশা করছে।

বিশেষ করে হাব ড্রপ সেবাটি চালুর ফলে খরচ অনেক কমে আসবে। কাস্টমাররা নিজেরাই কাছাকাছি পাঠাও হাবে পার্সেল রেখে আসতে পারবেন, যা দেশজুড়ে পার্সেল পাঠানোকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে।

নতুন এই ডেলিভারি সুবিধাগুলো পাঠাও অ্যাপের সর্বশেষ আপডেটে পাওয়া যাচ্ছে। অ্যাপের ‘পার্সেল’ অপশনে ক্লিক করে কাস্টমাররা সহজেই প্রতিটি সেবার সময় এবং খরচ তুলনা করে নিজেদের পছন্দের ডেলিভারি বেছে নিতে পারবেন।

বাংলাদেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পাঠাও প্রতিনিয়ত প্রযুক্তি ও লজিস্টিকস অবকাঠামোতে বিনিয়োগ করছে, যাতে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি দেশের ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের বিশ্বস্ত ডেলিভারি সেবা দেওয়া সম্ভব হয়।

বিজ্ঞপ্তি/

কুমিল্লায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ময়নামতি’ ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
কুমিল্লায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ময়নামতি’ ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবিঃখবরের কাগজ

কুমিল্লার ময়নামতিতে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদবুদ্ধ করতে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ময়নামতি’ শীর্ষক ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে গোমতী টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম এবং কুমিল্লা প্রধান শাখার শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মোসাম্মৎ রেহেনা আক্তার ও আঞ্চলিক কার্যালয়ে সহকারী মহাব্যবস্থাপক, ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি, ময়নামতি শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াস। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও বেশি সম্পৃক্ত করতে পুবালী ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে।

ক্যাম্পেইনে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো হয়। এর মধ্যে ছিল বাংলা কিউআর, পাই ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, সিআরএম, সিডিএম এবং মার্চেন্ট পস সেবা। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিকুর রহমান ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক, বরুড়া কুমিল্লা।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ডেপুটি জুনিয়র অফিসার ময়নামতি শাখা, মো. আব্দুল মোতালিব, ডেপুটি জুনিয়র অফিসার ও এডিসি, ময়নামতি শাখা, মো. আনোয়ারুল ইসলাম।

জহির শান্ত/হীরা