ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
মিশ্র এআই ক্রলার ব্লক করবে ক্লাউডফ্লেয়ার ভাঙ্গুড়ায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সব হাসপাতালে পরিচ্ছন্নতায় ৬ নির্দেশনা An Honest Farmer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৭ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র সাতক্ষীরায় দাবি না মানলে ৬ জুলাই থেকে ডাকঘর কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি আমেরিকা: ২৫০ বছরের স্বাধীনতার আলো, সংগ্রাম আর স্বপ্নের এক অনন্য ইতিহাস সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ প্যারাগুয়ে ম্যাচে নেই ফরাসি তারকা চুয়ামেনি স্বৈরাচারী পথেই বর্তমান সরকার, বড় ধরনের পরিবর্তন আসন্ন: জিএম কাদের কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত স্ত্রী, সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড দলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’ সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম জাবিতে নবীন শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’, জড়িতদের দায় স্বীকার সৌদি আরবে হামলার হুমকি হুথিদের কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল

মায়ানমারের মর্টারশেলের শব্দে আতঙ্কে হোয়াইক্যং সীমান্তবাসী

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম
মায়ানমারের মর্টারশেলের শব্দে আতঙ্কে হোয়াইক্যং সীমান্তবাসী
ছবি : খবরের কাগজ

টেকনাফের হোয়াইক্যং নাফনদী সীমান্তে থেমে থেমে মায়ানমার থেকে মর্টারশেলের বিকট শব্দে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি)  সকাল ও সন্ধার পর টেকনাফের হোয়াইক্যং উংচিপ্রাং, কাঞ্জরপাড়া নাফনদী সীমান্তে  মায়ানমারের ওপার থেকে মর্টারশেলের শব্দে আতঙ্কে সীমান্ত এলাকার লোকজন। রবিবার সকাল ৮টায় হোয়াইক্যং সীমান্তে ১০-২০টি মর্টারশেলের শব্দ শুনতে পান জেলেরা।

জানা যায়, নিজেদের অস্তিত্ব রক্ষায় মায়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মিদের সঙ্গে চলছে সংঘর্ষ। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বে মায়ানমার কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা এই গ্রামগুলোতে সংঘর্ষ চলছে। সংঘর্ষের প্রভাব পড়ছে সীমান্ত এলাকা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কয়েকটি গ্রামে। 

হোয়াইক্যং কাঞ্জরপাড়া বাসিন্দার দেলোয়ার হোসাইন বলেন, দীর্ঘদিন গোলাগুলি ও মর্টারশেলের শব্দ বন্ধ থাকলেও নতুন করে গতরাত থেকে থেমে থেমে ভারী মর্টারশেলের শব্দ কানে লাগে। কখন যে সীমান্তে গোললাগুলি বন্ধ হবে জানি না। সীমান্ত এলাকায় যারা বসবাস করে তারা আতঙ্কে রয়েছে। আমাদের গ্রামে অনেকে কৃষিকাজ, লবণ চাষ, মাছের পজেক্টে কাজ করে সংসার চালায়। ভয়ে ভয়ে কাজ করতে হয় কোন সময় কোন দিক দিয়ে এসে গায়ে গোলা পড়ে।

হোয়াইক্যং উত্তর পাড়া এক জেলে বলেন, রাতে ও সকালে থেমে থেমে মায়ানমারে মর্টারশেলের শব্দ হয়। ভয়ে আছি নাফ নদীতে মাছ শিকারে যেতে পারছি না। কষ্টে আছি এবং পরিবার কেমনে চালাব সেটি অনেক চিন্তায় আছি। গত সপ্তাহখানিক মায়ানমারে গোলাগুলির বন্ধ ছিল। হঠাৎ কয়েকদিন ধরে আবারও শুরু হয় মর্টারশেলের শব্দ। 

হোয়াইক্যং ২নং ওয়ার্ডে ইউপি সদস্য সিরাজুল মোস্তাফা লালু বলেন, আমার বাড়ির পেছন থেকে মিয়ানমার সীমান্ত দেখা যায়। গতরাতে মর্টারশেলের এমন শব্দ হয়েছি সেটি বলে বুঝাতে পারব না। মায়ানমারের মর্টারশেলের শব্দে আমার বাড়ি কাঁপছে। বাড়ির পেছনে দাঁড়ালে শুনতে পারবেন কী পরিমাণ শব্দ হয়। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন মায়ানমার সীমান্তে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ শোনা না গেলেও রাতে মাঝে মধ্যে থেমে থেমে মৌলভীবাজার, ওয়াব্রাং সীমান্তের পূর্বে মায়ানমারে মর্টারশেলের শব্দ শোনা যায়। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

একিকে, শনিবার সন্ধা ৬টার পর থেকে বিরতিহীনভাবে ঘন্টাখানিক টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার পূর্বে মর্টারশেলের শব্দ শুনতে পায় স্থানীয়রা। মায়ানমার মংডুও শহরের পাদংসা, কাদির বিল, হাইন্দা পাড়া গ্রামে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফনদী ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সব সময় প্রস্তুত বিজিবি ও কোস্টগার্ড।

সাতক্ষীরায় দাবি না মানলে ৬ জুলাই থেকে ডাকঘর কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
সাতক্ষীরায় দাবি না মানলে ৬ জুলাই থেকে ডাকঘর কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে সারা দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মিলিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ অন্যান্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শাখা ডাকঘরের কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তাদের মাসিক বেতন ৪ হাজার ৪৬০ টাকায় সীমাবদ্ধ রয়েছে, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় তাদের জীবিকা নির্বাহে চরম সংকট তৈরি হয়েছে।

এর আগে দাবি আদায়ের লক্ষ্যে কলম ধর্মঘট পালন করা হলেও তা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে মাঠে নেমেছেন।

দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে, যা ডাকসেবায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।

জাকির/রিফাত/

সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ
বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা করা ভারতীয় এয়ারগান। -খবরের কাগজ

সিলেট সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় চারটি এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় ৪৮ বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান এবং পরবর্তীতে ৪ জুলাই ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি ভারতীয় এয়ারগান জব্দ করে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, 'বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তামান্না রুপা/

ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎসংকটের কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এর পরও বাড়তি বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা সাধারণ গ্রাহকরা। তারা বলছেন গত মাসের চেয়ে বিল বেশি এসেছে।

অনেকে মনে করছেন, ‘জুন ক্লোজিংয়ের কারণে এমন বিল এসেছে’! আবার অনেকে ‘পেছনে অন্য কোনো কারণ রয়েছে’ বলেও মনে করছেন।

গত কয়েক দিন ধরে ভুক্তভুগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয় নিয়ে সমালোচনার ঝড় তুলছেন। পাশাপাশি প্রতিবাদও জানাচ্ছেন। 

প্রচণ্ড গরমে শুধু বয়স্ক লোকজনই নয়, কোমলমতি শিক্ষার্থী বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাধারণ জনজীবনও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

একদিকে বিদ্যুৎসংকট, অপরদিকে বেশি বিল, এ ভোগান্তি নিয়ে মোখলেছুর রহমান নামে ধামরাইয়ের এক বাসিন্দা ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কমেন্টে সাধারণ গ্রাহকেরা তাদের নিজেদের ভোগান্তির কথা তুলে ধরে নানা মন্তব্য করতে শুরু করেন।

ওয়াসিম আকরাম রানা নামে এক গ্রাহক লিখেছেন, ‘গত মে মাসে বিল এসেছে মাত্র ৮০০ টাকা আর জুন মাসে এসেছে ১৯০০ টাকা। প্রায় দ্বিগুণ এর চেয়েও বিল বেশি এসেছে। বিদ্যুৎ অফিসের লোকজন কি তাহলে বিদ্যুৎ খরচের ইউনিট বেশি লিখেছেন নাকি অন্য কোন কারণ রয়েছে।’

বিপ্লব ঘোষ লিখেছেন, ‘গত মাসে বিদ্যুৎ বিল ছিল ২১ হাজার টাকা আর জুন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৩১ হাজার টাকা। প্রায় ১০ হাজার টাকা বিল বেশি এসেছে। এভাবে বিল বেশি আসতে থাকলে সাধারণ সেবাগ্রহীতারা বিপাকে পড়বে।’

মো: কাদের নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমার ৮০০ টাকার বিল এসেছে ৭০০০ হাজার টাকা। এটি কিভাবে সম্ভব। প্রায় ৭ গুনের বেশি বিল এসেছে।  পরিশোধ করা এখন কষ্ট সাধ্য বিষয়।’

শিপু আহমেদ লিখেছেন, ‘৭০০০ হাজার টাকার বিল পরিশোধ করতে হয়েছে ১২০০০ হাজার টাকা। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। সাধারণ জনগণ বিদ্যুৎ বিলের চাপে এখন দিশেহারা। এটিকে ভূতুরে বিল বললেও ভুল হবে।  এযেন এক ধরনের প্রকাশ্য  ডাকাতি।’

এ ছাড়াও তাসলিমা আক্তার, জুলহাস রাহাত, বোরহান উদ্দিন সহ প্রায় দুই শত মানুষ বিদ্যুৎ বিল নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। 

সাব্বির হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমারও বেশি বিল এসেছে। মে-জুন মাস হলো পল্লী বিদ্যুতের ডাকাতির মাস। জুন ক্লোজিং-এর নামে প্রচুর টাকা গড়মিল করে। ফলে গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই নিম্নমানের ডিজিটাল মিটার হলো তার হাতিয়ার। কিছু মিটার না চালালেও অটো পালসের মাধ্যমে কিলোওয়াট উঠতেই থাকে। এতে পল্লী বিদ্যুৎ হলো একটি বিষফোঁড়া দূর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।’

রুহুল আমিন/খাদিজা রুমি/ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত
নিহত যুবক। ছবি: খবরের কাগজ

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান হানিফ। মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ করতে যান তিনি। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, 'বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।'

হানিফের চাচা আরও বলেন, দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে।

হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জুটন বনিক/তামান্না রুপা/

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
দিনাজপুর বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মশালার বক্তব্য রাখছেন প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম সরকার।

দিনাজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ারুল ইসলাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি প্রমুখ।

কর্মশালায় দিনাজপুর জেলার হোটেল মালিক সমিতির সদস্য, বেকারি মালিক, শিক্ষক, মাছ ও মাংস ব্যবসায়ী, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কথা গুরুত্ব দিয়ে অনুসরণ করে। তাই শিক্ষকেরা যদি নিয়মিত নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে।

তিনি আরও বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল, বিষাক্ত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে ক্যান্সার, কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষের গড় আয়ু ও সুস্থ জীবনযাপনও হুমকির মুখে পড়ছে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেরও বিকল্প নেই।

জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, উৎপাদক, বিক্রেতা এবং ভোক্তা সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, হোটেল-রেস্তোরাঁ এবং খাদ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভোক্তাদেরও ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনসচেতনতা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে।

সুলতান মাহমুদ/তামান্না রুপা/