সরকার গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নার্সেস অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী মেডিকেল সরকারী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচী পালিত হয়।
এর আগে সোমবার সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত নবম পে -স্কেলের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি এস এম বশির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নার্সেস এসোসিয়েশনের কামরুন নাহার, তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন , যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন এবং চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক চৌধুরী , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আনোয়ারুল ইসলাম টিপু,ইমাম হোসেন, কুতুব উদ্দিন, জাহিদুল ইসলাম সবুজ,সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
এসএন/