ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস

ইচ্ছেমতো অফিসে আসেন নাসিরনগর নির্বাচন কর্মকর্তা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
ইচ্ছেমতো অফিসে আসেন নাসিরনগর নির্বাচন কর্মকর্তা
সেবাপ্রত্যাশী মানুষ এবং ইনসেটে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান। ছবি: খবরের কাগজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও এর তোয়াক্কা করছেন না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান। অভিযোগ রয়েছে, নিজের ইচ্ছেমতো অফিসে আসেন তিনি। আবার অফিস ত্যাগও করেন নির্ধারিত সময়ের আগেই। এতে ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীদের।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ৯টায় নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেনের কক্ষটি বন্ধ পাওয়া যায়। নির্বাচন কর্মকর্তার জন্য অফিসের নিচতলায় দুইজন সেবাপ্রত্যাশী অপেক্ষা করছিলেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেবাপ্রত্যাশীর সংখ্যাও বাড়তে থাকে। বেলা ১১টা পর্যন্ত সেবাপ্রত্যাশীদের ভিড় নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়তলায় নির্বাচন কর্মকর্তার কক্ষের সামনে গিয়ে ঠেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ মার্চ নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন সাদ্দাম হোসেন রোমান খান। তার বাড়ি নরসিংদী জেলায়। যোগদানের পর তিনি নরসিংদী থেকে আসা-যাওয়া করেই অফিস করছেন। সকাল ৯টার পরিবর্তে প্রায় প্রতিদিনই বেলা ১১টা, কোনোদিন দুপুর ১২টায় অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে। আর অফিস প্রধানের অনুপস্থিতির সময় ভোগান্তি পোহাতে হয় সেবাপ্রত্যাশীদের।

নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের সবুজ ও তার স্ত্রীর ভোটার আইডির ছবি তোলার জন্য ভিড় এড়াতে সকাল ৮টার দিকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। তিনি জানান, গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ছবি তোলার জন্য সোমবার আসতে বলা হয়েছিল। অফিসে এসে কোনো কর্মকর্তাকে পাননি। একজন নারী জানান, স্যার (নির্বাচন কর্মকর্তা) ১০টার পরে আসবে। কিন্তু ১১টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি (নির্বাচন কর্মকর্তা) আসেননি।

ছোট বোনকে নিয়ে সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন আরেক সেবাপ্রত্যাশী মো. জুনায়েদ। তিনি বলেন, সকাল ১০টা বাজার পরও কর্মকর্তা অফিসে আসেননি। কখন কাজ শুরু হবে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা শুধু অপেক্ষা করছি। সকাল ৯টায় অফিস শুরু হয় ভেবে আগে আগেই এসেছিলাম। কিন্তু কর্মকর্তা না আসায় আমাদের কাজ হচ্ছে না।

অফিসে কখন আসবেন জানতে সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান জানান, রাস্তায় যানজটের কারণে তার আসতে দেরি হচ্ছে। পরবর্তীতে বেলা ১১টা ১৩ মিনিটে তিনি অফিসে এসে পৌঁছান।

দেরি করে অফিসে আসার বিষয়ে নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান বলেন, 'আমি ঈদুল ফিতরের আগের সপ্তাহে যোগদান করেছি। নাসিরনগরে থাকার ব্যবস্থা এখনও হয়নি। আমি নরসিংদী থেকে আসা-যাওয়া করি; প্রায় তিন ঘণ্টার মতো সময় লাগে। আজকে মহাসড়কে যানজট নরসিংদী পর্যন্ত গেছে। আমি আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায় এক ঘণ্টা হেঁটে এসেছি'।

তিনি আরও বলেন, 'এরকম (দেরিতে অফিসে আসা) কমই হয়েছে। দু-একদিন হতে পারে, যেহেতু রাস্তায় যানজট থাকে। এখানে অফিসার্স কোয়ার্টারে কোনো রুম ফাঁকা নেই। একজন অফিসার বোধহয় সামনের মাসে বদলি হয়ে চলে যাবেন। ওনার সঙ্গে কথা হয়েছে। যদি এটা সমস্যা হয় আমি হয়তোবা ডাকবাংলোতে থেকে অফিস করব'।

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, তিনি কেন অফিসে আসতে দেরি করেছেন- সেটার ব্যাখ্যা তার কাছে জানতে চাইব। সেবাপ্রত্যাশীদের অসুবিধা করার সুযোগ কারও নাই।

আজিজুল সঞ্চয়/নাঈম

শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ
মদ্যপানরত অবস্থায় প্রধান শিক্ষক 'রুহুল আমিন'। ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের মদ্যপান করে মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত রুহুল আমিনকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জানা  যায়, গত (২ জুলাই) বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপান অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন।

রুহুল আমিন বলেন, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কেনো; কে আপনাদের খবর দিছে।’ এরপর তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর তিনি বলেন- ‘আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।’

এরপর তিনি সাংবাদিককে জড়িয়ে ধরে সবকিছু ‘ম্যানেজ’ করার চেষ্টাও করেন। পরে তার স্বজনরা এসে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, 'রুহুল আমিন স্থানীয়ভাবে প্রভাবশালী। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ের কক্ষে বসে মদ্যপান, চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। তার প্রভাবের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কেউ প্রতিবাদ করার সাহস পান না।'

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপান অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম শেখ তাকে শোকজ করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

সিরাজুল ইসলাম/আজহার/ 

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে। সে খুলনার ওয়ান্টেড সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজহার/

অবৈধ পাথরবোঝাই ট্রাক আটকের জের জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ছুটির দিন থাকায় বেশি পর্যটক ছিলেন এই সড়কে। তারা দুর্ভোগে পড়েন।

৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহল টিম গতকাল ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর সরিয়ে ফেলে। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে। ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর তুলে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করেন। এ সময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শটগানের গুলি করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছে। শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল। শুক্রবার এই রোডে অনেক পর্যটক আটকা পড়েছিলেন। তারা সবাই দেখেছেন কীভাবে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সিলেটের জন্য ভালো সিগন্যাল নয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত, যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার ধানখেত থেকে মরদেহটি মাটির নিচে আংশিক পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন ওই এলাকার রাস্তার পাশের ধানখেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, রাতে কেউ ইজিবাইকটি ছিনতাই করে তাকে মাটিতে পুতে রেখে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শাকিল মুরাদ/তামান্না রুপা/

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বন্দেখালী গ্রামে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/