ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৩৪ এএম
ফরিদপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার হওয়া আসামিরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে শিশু আইরিন আক্তারকে (৭) ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর গুম করার ঘটনায়  ইসরাফিল মৃধা (২৪), নাসিমা বেগম (৪৫) ও তার ছেলে শেখ আমিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (সদর সার্কেল) মো. আজমীর হোসেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সেবন করে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে মূল অভিযুক্ত ইসরাফিল মৃধা। এ ঘটনায় মরদেহ গুম করার অপরাধে প্রতিবেশী নাসিমা বেগম ও তার ছেলে শেখ আমিনকে গ্রেপ্তার করা হয়েছে, আসামিরা একই গ্রামের বাসিন্দা।

নিহত শিশু আইরিন আক্তার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের আদর্শ গ্রামের বাঁকা বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন জানান, শিশু আইরিন গত ২৪ এপ্রিল রাতে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন ২৫ এপ্রিল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। 
 
নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাড়ির অদূরে রেললাইন সংলগ্ন একটি কলাবাগান থেকে আইরিনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তে নেমে প্রতিবেশী যুবক ইসরাফিল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
তিনি আরও জানান, ঘটনার দিন আইরিনকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে আশ্রায়ণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ইসরাফিল। সেখানে তিনি ইয়াবা সেবন করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে আইরিন বিষয়টি তার মাকে বলে দেওয়ার কথা জানালে ইসরাফিল তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহটি প্রতিবেশী নাসিমা বেগমের বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রেখে পালিয়ে যায়।
 
হত্যার চার দিন পর গত মঙ্গলবার নাসিমা বেগম টয়লেটে গেলে দুর্গন্ধ পান। একপর্যায়ে তিনি সেপটিক ট্যাংকের ভেতর মরদেহটি দেখতে পান। কিন্তু বিষয়টি পুলিশকে না জানিয়ে নাসিমা ও তার ছেলে শেখ আমিন প্লাস্টিকের ড্রামে ভরে মরদেহটি রেললাইন সংলগ্ন কলাবাগানে ফেলে আসেন।
 
পরে বৃহস্পতিবার স্থানীয়রা কলাবাগান পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকের ড্রামটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ইসরাফিলের পাশাপাশি মরদেহ গুমের অভিযোগে নাসিমা বেগম ও তার ছেলেকেও গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইরিনের পরা প্যান্ট, স্যান্ডেল, মরদেহ বহনের প্লাস্টিকের ড্রাম এবং একটি কম্বল উদ্ধার করেছে পুলিশ।

নাঈম/

ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ৫নং ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নয়ন পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইমতিয়াজুর রহমান/থিওটোনিয়াস/

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন
অভিযুক্ত প্রধান আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করায় আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।
 
বুধবার (১ জুলাই) রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে আলম হোসেনকে (২৮) তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২) চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
 
এই ঘটনায় পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে আসামি পারভেজকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে।

নিহত আলম হোসেন লামার গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, 'ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে খুনের মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/আজহার/

লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার
ছবিঃ খবরের কাগজ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদের গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’এর প্রধান আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গত ২৪ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জহির শান্ত/অদিতি/

আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল বাশার বাদশা

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিসি বৈঠকে হামলায় আবুল বাশার বাদশা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল–জাপান ম্যাচের পর জয় উদযাপন, ঢোল বাজানো ও বাঁশি ফুঁকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নিরব ও রিপনদের বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিসি বৈঠক ডাকা হয়।

অভিযোগ, বৈঠক চলাকালে বা বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলায় জড়িতদের মধ্যে রিপন, নিরব, পারভেজ ও মাসুম রয়েছেন। তাদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

অমিয়/

টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পলাশ/এএফ