পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রবাহী কী?
উত্তর: যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে প্রবাহী বলে।
প্রশ্ন: প্লবতার মান কীভাবে পরিমাপ করা হয়?
উত্তর: প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের সমান হয়।
প্রশ্ন: ব্যারোমিটারের মাধ্যমে কী মাপা হয়?
উত্তর: ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর চাপ মাপা হয়।
প্রশ্ন: বল বৃদ্ধিকরণ নীতি কাকে বলে?
উত্তর: আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের ওপর পিস্টনের মাধ্যমে কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।
প্রশ্ন: পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
উত্তর: বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃত বস্তু ঠিক আগের আকার ও আয়তন ফিরে পায় তাহলে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।
প্রশ্ন: স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?
উত্তর: একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য বরাবর কোনো বল প্রয়োগ করলে যদি দৈর্ঘ্য বিকৃতি হয় অর্থাৎ তারটির দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয় তাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।
প্রশ্ন: স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
উত্তর: যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু আর আগের আকার ফিরে পায় না। বস্তুর ওপর প্রয়োগ করা বলের এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে।
আরো পড়ুন : কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ১৪টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: পীড়ন কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতার কারণে এর মধ্যে একটি প্রতিরোধকারী বলের উদ্ভব হয়। বস্তুর ভেতর উদ্ভূত এ প্রতিরোধকারী বলই পীড়ন।
প্রশ্ন: পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ কত?
উত্তর: পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 105 N।
প্রশ্ন: Nm-2 কীসের একক?
উত্তর: Nm-2 পীড়নের একক।
প্রশ্ন: এভারেস্ট পর্বতশৃঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ কত?
উত্তর: এভারেস্ট পর্বতশৃঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় ৩০%।
প্রশ্ন: ঘনত্ব কীসের ওপর নির্ভর করে?
উত্তর: ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার ওপর নির্ভর করে।
প্রশ্ন: স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?
উত্তর: স্থিতিস্থাপক গুণাঙ্কের একক Nm-2 ।
প্রশ্ন: বস্তুর ওজন তরলের প্লবতার সমান হলে কী ঘটবে?
উত্তর: বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে।
প্রশ্ন: কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়?
উত্তর: প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়।
প্রশ্ন: পদার্থের আণবিক তত্ত্বের মূল বিষয় কী?
উত্তর: পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয় হচ্ছে পদার্থের অণুগুলো গতিশীল।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ঢাকা
কবীর