তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন
(গত ১২ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। ইংরেজি নামের প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক হলো-
i. Cl ও Zn ii. Al ও Co
iii. Br ও Ni
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক হলো-
i. Cl ও Zn ii. Cr ও Mn
iii. Br ও Ni
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। নিচের কোন মৌলটি লাতিন নাম থেকে নেওয়া হয়েছে?
i. Na ও Cu ii. K ও Pb
iii. Mn ও Ni
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৮টি ঘ. ৩৬টি
২৮। কোনটি মৌলিক কণিকা নয়?
ক. নিউট্রন খ. প্রোটন
গ. হাইড্রোজেন অণু ঘ. ইলেকট্রন
২৯। স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক. মৌলিক কণিকা খ. পরমাণু
গ. অণু ঘ. আয়ন
৩০। পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
ক. প্রোটন খ. নিউট্রন
গ. ইলেকট্রন ঘ. নিউক্লিয়াস
৩১। পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩২। কোনো মৌলের পরমাণুতে x সংখ্যক প্রোটন, y সংখ্যক ইলেকট্রন ও y সংখ্যক নিউট্রন থাকলে ওই মৌলের ভর সংখ্যা নিচের কোনটি?
ক. x + y খ. x + y
গ. y + y ঘ. x + y + y
৩৩। পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক. ভর সংখ্যা
খ. নিউক্লিয়ন সংখ্যা
গ. পারমাণবিক ভর
ঘ. পারমাণবিক সংখ্যা
৩৪। একটি মৌলের প্রোটন সংখ্যা ২৩ এবং ভর সংখ্যা ৪৭ হলে এর নিউট্রন সংখ্যা কত?
ক. ২০ খ. ২৪ গ. ৫৩ ঘ. ৭০
আরো পড়ুন : পদার্থের গঠন অধ্যায়ের ২৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
৩৫। পরমাণুর ধনাত্মক কণিকা কোনটি?
ক. প্রোটন খ. ইলেকট্রন
গ. নিউট্রন ঘ. নিউক্লিয়াস
৩৬। N পরমাণুতে কয়টি নিউট্রন থাকে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩৭। প্রোটন কোথায় অবস্থান করে?
ক. পরমাণুর কেন্দ্রে
খ. অণুর ভেতরে
গ. পরমাণুর নিউক্লিয়াসে
ঘ. অণুর নিউক্লিয়াসে
৩৮। কোনটি বিভিন্ন শক্তিস্তরে ঘুরে বেড়ায়?
ক. নিউক্লিয়াস খ. নিউট্রন
গ. ইলেকট্রন ঘ. প্রোটন
৩৯। কোনো পরমাণুর প্রোটন সংখ্যা ৫ হলে ইলেকট্রন সংখ্যা কত হবে?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ১০
৪০। পরমাণুর সব আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?
ক. ইলেকট্রনে
খ. নিউট্রনে
গ. প্রোটনে
ঘ. নিউক্লিয়াসে
৪১। ভর সংখ্যা কী?
ক. পরমাণুতে অবস্থিত ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
খ. পরমাণুতে অবস্থিত নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা
গ. নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যা
ঘ. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা
৪২। নিচের কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান?
ক. ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. পজিট্রন
৪৩। নিউট্রন কোথায় অবস্থান করে?
ক. পরমাণুর চতুর্দিকে
খ. পরমাণুর নিউক্লিয়াসে
গ. পরমাণুর দ্বিতীয় কক্ষে
ঘ. পরমাণুর ফাঁকা স্থানে
৪৪। প্রোটন ও নিউট্রনের ক্ষেত্রে কীসের মান একই?
ক. আপেক্ষিক
খ. আপেক্ষিক গুরুত্ব
গ. আপেক্ষিক আধান
ঘ. প্রকৃত আধান
৪৫। নিচের কোনটিকে পরমাণুর নিজস্ব সত্তা বলা হয়?
ক. নিউক্লিয়ন সংখ্যা
খ. পারমাণবিক সংখ্যা
গ. নিউট্রন সংখ্যা
ঘ. ভর সংখ্যা
উত্তর: ২৪. গ, ২৫. ক, ২৬. খ, ২৭. খ, ২৮. গ, ২৯. খ, ৩০. গ, ৩১. খ, ৩২. খ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. গ, ৩৮. গ, ৩৯. ক, ৪০. ঘ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর