তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন
(গত ১৪ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৬। নিয়নের ভর সংখ্যা কত?
ক. ২০ খ. ১০
গ. ১৯ ঘ. ৯
৪৭। লিথিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৪৮। লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৪৯। কোন পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা একই?
ক. Li খ. Mg
গ. B ঘ. Al
৫০। নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা কত?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৫১। প্রোটনের প্রকৃত ভর কত?
ক. 9×11 ´ 10-28g
খ. 1g
গ. 1×67 ´ 10-24 g
ঘ. 1×675 ´ 10-24g
৫২। বোরনের ইলেকট্রন সংখ্যা কত?
ক. ৩ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৫৩। স্বাভাবিক অবস্থায় পরমাণুর ক্ষেত্রে কোন জোড়টির মান একই থাকে?
ক. প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা
খ. প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা
গ. ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা ও পজিট্রন সংখ্যা
৫৪। স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়?
ক. CO খ. CO2
গ. SO2 ঘ. SO3
৫৫। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে কী বোঝায়?
ক. এর পরমাণুতে ১১টি ইলেকট্রন আছে
খ. এর নিউক্লিয়াসে ১১টি প্রোটন আছে
গ. এর পরমাণুতে ১১টি নিউট্রন আছে
ঘ. এর পরমাণুতে ১১টি প্রোটন আছে
৫৬। 3517Cl পরমাণুর ভরসংখ্যা কত?
ক. ৩৫ খ. ১৭
গ. ১১ ঘ. ১৮
৫৭। Al3+ আয়নে কতটি প্রোটন আছে?
ক. ১৩টি খ. ১১টি
গ. ১২টি ঘ. ২০টি
৫৮। 3517Cl -এর ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা কত?
ক. ৩৫টি খ. ১৭টি
গ. ১৮টি ঘ. ৫২টি
৫৯। কোনো পরমাণুতে ১৭টি প্রোটন ও ১৮টি নিউট্রন থাকলে তার নিউক্লিয়ন সংখ্যা কত হবে?
ক. ৩৫ খ. ১৮
গ. ১৭ ঘ. ১
আরো পড়ুন : পদার্থের গঠন অধ্যায়ের ২২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
৬০। কার্বনের পারমাণবিক সংখ্যা ১২ হলে একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টি?
ক. ৬টি খ. ১২টি
গ. ২৪টি ঘ. ২৫টি
৬১। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ৯ ও ভর সংখ্যা ১৯ হলে এর সংক্ষিপ্ত প্রকাশ কী হবে?
ক. 199F খ. 919F
গ. 279F ঘ. 927F
৬২। 126C -এর ভর সংখ্যা কত?
ক. ৬ খ. ১২
গ. ১১ ঘ. ১৩
৬৩। নিউট্রনের কী নেই?
ক. আধান খ. ভর
গ. পারমাণবিক সংখ্যা ঘ. প্রতীক
৬৪। 17Cl পরমাণুতে কতটি প্রোটন আছে?
ক. ৮টি খ. ১২টি
গ. ১৪টি ঘ. ১৭টি
৬৫। 2713Al লেখার অর্থ কী?
ক. এ পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৩ এবং ভরসংখ্যা ২৭
খ. এ মৌলতে ২৭টি পরমাণু বিদ্যমান
গ. এ পরমাণুর নিউট্রন সংখ্যা ২৭
ঘ. এ পরমাণুতে প্রোটন সংখ্যা ১৩
৬৬। 136C পরমাণুর পারমাণবিক সংখ্যা কত?
ক. ৭ খ. ৬
গ. ৫ ঘ. ১৩
৬৭। কোন পরমাণুতে ১টি মাত্র প্রোটন আছে?
ক. অক্সিজেন খ. হিলিয়াম
গ. হাইড্রোজেন ঘ. লিথিয়াম
৬৮। 23592U -এর নিউক্লিয়ন সংখ্যা কত?
ক. ৯২ খ. ১৪৩
গ. ২৩৫ ঘ. ৩২৭
৬৯। কোনটিকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়?
ক. প্রোটন সংখ্যা
খ. নিউট্রন সংখ্যা
গ. ভর সংখ্যা
ঘ. পারমাণবিক সংখ্যা
৭০। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ১৪ খ. ১৫
গ. ১৯ ঘ. ২৯
৭১। পটাসিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত?
ক. ২৮ খ. ৩১ গ. ৩৯ ঘ. ৫৬
৭২। 6429Cu -এর নিউট্রন সংখ্যা কত?
ক. ১৪ খ. ১৬
গ. ২৯ ঘ. ৩৫
উত্তর: ৪৬. ক, ৪৭. ঘ, ৪৮. ক, ৪৯. খ, ৫০. ঘ, ৫১. খ, ৫২. খ, ৫৩. ক, ৫৪. ক, ৫৫. ক, ৫৬. ক, ৫৭. ক, ৫৮. গ, ৫৯. ক, ৬০. খ, ৬১. ক, ৬২. খ, ৬৩. ক, ৬৪. ঘ, ৬৫. ক, ৬৬. খ, ৬৭. গ, ৬৮. গ, ৬৯. গ, ৭০. ক, ৭১. গ, ৭২. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর