দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. প্রযুক্তিগত
২। মানবসম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
৩। জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
৪। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
ক. সামাজিক পরিবেশের
খ. অর্থনৈতিক পরিবেশের
গ. রাজনৈতিক পরিবেশের
ঘ. প্রাকৃতিক পরিবেশের
৫। কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রযুক্তিগত খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
৬। নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক. সঞ্চয় ও বিনিয়োগ খ. প্রাকৃতিক সম্পদ
গ. উন্নত প্রযুক্তি ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা
৭। অপ্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জলবায়ু খ. ভূমি
গ. দেশীয় অবস্থান ঘ. ঐতিহ্য
৮। নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান বহির্ভূত?
ক. সরকার
খ. মানবসম্পদ
গ. আন্তর্জাতিক সম্পর্ক
ঘ. আইনশৃঙ্খলা পরিস্থিতি
৯। খনিজসম্পদ ও মানবসম্পদ নিচের কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক পরিবেশের
খ. অর্থনৈতিক পরিবেশের
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের
১০। জনসংখ্যা ও ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক পরিবেশের
খ. সামাজিক পরিবেশের
গ. অর্থনৈতিক পরিবেশের
ঘ. সামাজিক ও রাজনৈতিক পরিবেশের
১১। সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. আইনগত ঘ. প্রযুক্তিগত
১২। সরকারেরর শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের মধ্যে পড়ে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. আইনগত
১৩। ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
১৪। জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
ক. ধর্মীয় খ. সামাজিক
গ. আইনগত ঘ. সাংস্কৃতিক
উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর