ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
এমবাপ্পে-দেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স ৬ মিনিটে দুই গোল, মরক্কোর বিপক্ষে এগিয়ে ফ্রান্স দুর্দান্ত বুনু, এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ গোলশূন্য এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন বুনু ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে ব্যাংক হলিডের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মরক্কোর শুরুর একাদশে আছেন যারা হলুদের ফাঁদে ১৮ তারকা ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর

শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না ফিনল্যান্ড

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৮:৫১ এএম
আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম
শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না ফিনল্যান্ড

ফিনল্যান্ড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় হেলসিঙ্কিতে ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান।

এ সময় বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে আলোচনা হয়।

এই সাক্ষাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে ভারত থেকে ফিনল্যান্ডে আসছেন- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভুল বলে অভিহিত করেছেন ফিনিস পররাষ্ট্র মন্ত্রণালয়। 

তারা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফিনল্যান্ড অবগত। ফিনল্যান্ড কখনো গণতন্ত্র হত্যাকারী এবং মানবতাবাদের বিরোধিতাকারী একনায়ককে সহ্য করে না। তাই ফিনল্যান্ড বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেবে না।

বৈঠকের শুরুতে ফিনল্যান্ড বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা বলেন, অরাজনৈতিক আন্দোলনকে দমন করতে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন সরকার দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে গণহত্যা চালিয়ে সাম্প্রতিক দিনগুলোতে প্রায় সহস্রাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে। ছাত্র-জনতার ক্ষোভের মুখে অবশেষে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান হাসিনা। তাই কোনো অবস্থাতেই এই গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিনল্যান্ডে আশ্রয় দেওয়া ঠিক হবে না।

তারা বলেন, শেখ হাসিনা যদি এখানে আশ্রয় পান, তা হলে বাংলাদেশে এমনকি গণতান্ত্রিক বিশ্বেও ফিনল্যান্ডের ভাবমূর্তি খর্ব হবে। উপরন্তু, এটি ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে বিশৃঙ্খলা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।

বৈঠকে অংশ নেন ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যান রাইটস অ্যাম্বাসেডর টিনা জোর্তিক্কা-লাইতিনেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (হিউম্যান রাইটস) এসকো মান্নিসতো,  মিনিস্ট্রি ফর ফরেন অ্যাফেয়ার্সের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) আন্না কোক্কোসহ মন্ত্রণালয়ের শীর্ষ আরও দুই কর্মকর্তা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক গাজী সামছুল আলম, দলের প্রধান উপদেষ্টা আবদুর রশিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন।

অমিয়/

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত, মেয়ে আহত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত, মেয়ে আহত
নিহত ব্যক্তি ও তার পরিবারের সদস্য। ছবি: খবরের কাগজ

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. ইয়াছিন (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন নোয়াখালী জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।

নিহতের ভাই মো. নাসির বুধবার রাতে বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাইভেটকারে মেয়ে ফারহানাকে নিয়ে বাসার গেটে পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় গাড়িতে থাকা বাবা মেয়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ইয়াছিন দীর্ঘ ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। সেখানে তার নিজস্ব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত এক বছর আগে তিনি তার পরিবারকেও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রবাসীর মৃত্যুর বিষয়টি শুনেছি। আমাদের কাছে পরিবারটি কোনো সহযোগিতা চাইলে তা দেওয়া হবে।

ইকবাল হোসেন/আজহার/

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছিলেন মাদারীপুরের সোহান সরদার (২৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ। মাত্র তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করা এই প্রবাসীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

রবিবার (৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোহান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামের বাসিন্দা।

পরিবার ও প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ইতালির তুরিন শহরে স্কুটি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সোহান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তুরিনের একটি হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বজনরা জানান, মাত্র তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিকভাবে তার বিয়ে হয়। নব-দম্পতির সংসার শুরু হওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান সোহান।

জানা গেছে, ২০২২ সালে লিবিয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছান সোহান। 

পরে ইতালিতে বসবাস শুরু করেন। সেখানে তার আশ্রয় আবেদন (অ্যাসাইলাম) প্রক্রিয়াধীন ছিল।

এদিকে সোহানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব  খবরের কাগজকে বলেন, ‘ইতালিতে মাদারীপুরের এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

রিফাত/

প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:১০ পিএম
প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়ন নিয়ে নতুন সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনও ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, দেশটির শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় এই সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এসএন/

আমিরাতে জরিমানা এড়াতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১০ পিএম
আমিরাতে জরিমানা এড়াতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার
ছবি: বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট এবং নতুন করপোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় ইতোমধ্যেই বিপুলসংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন। মূলত এ উদ্ভূত সংকট থেকে প্রবাসী ব্যবসায়ীদের রক্ষা করতেই একটি উচ্চপর্যায়ের বিশেষ সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে রাস আল খাইমাহর হিলটন গার্ডেন ইন-এ ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’ এবং ‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’-এর যৌথ উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয়। 

সেমিনারে অংশ নেন, ইউএই-এর আসন্ন ই-ইনভয়েসিং কাঠামো, ভ্যাট কমপ্লায়েন্স, করপোরেট ট্যাক্স এবং বিজনেস প্রসেস অটোমেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ এবং রাস আল খাইমাহ থেকে আগত বিপুলসংখ্যক ব্যবসায়ী, সিইও, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ ব্যবস্থাপক এবং হিসাবরক্ষক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সংযুক্ত আরব আমিরাতে একটি বিশাল এবং প্রাণবন্ত বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি থাকলেও তাদের আধুনিক কর ব্যবস্থার নিয়মকানুনের সঙ্গে অভ্যস্ত করতে এর আগে খুব বেশি উদ্যোগ দেখা যায়নি। ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস এবং জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস-এর এই যৌথ প্রয়াস প্রবাসী ব্যবসায়ীদের ইউএই-এর ডিজিটাল অর্থনীতি এবং নতুন আইনি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দারুণভাবে সহায়তা করবে।  

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।  

কূটনৈতিক কর্মকর্তারা তাদের বক্তব্যে আমিরাতের নতুন নিয়মনীতি ও ট্যাক্স কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার ওপর কঠোর গুরুত্বারোপ করেন এবং কীভাবে আইনি জটিলতা এড়িয়ে ব্যবসা টিকিয়ে রাখা যায়, তা ব্যাখ্যা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আল হারানকি।

সেমিনারে ট্যাক্স এবং কমপ্লায়েন্সের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস-এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা রহমান একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদর্শন করেন। তিনি ব্যাখ্যা করেন, ই-ইনভয়েসিং শুধুমাত্র একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি ব্যবসার স্বচ্ছতা এবং সঠিক কর প্রতিবেদনের একটি বড় মাধ্যম। এখনও যারা সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে হিসাবরক্ষণ করছেন, তারা যে-কোনো সময় অডিট ঝুঁকি, নথিপত্র সংক্রান্ত জটিলতা এবং আইনি গ্যাঁড়াকলে পড়তে পারেন। ফেডারেল ট্যাক্স অথরিটির (এফটিএ) ভবিষ্যৎ নিয়মকানুন মেনে ব্যবসায়িক ও আর্থিক ঝুঁকি এড়াতে তিনি এখনই সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রযুক্তিগত বাস্তবায়নের দিকটি তুলে ধরে জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস এর সিইও মোহাম্মদ মাহফুজ উল আলম দেখান কীভাবে আধুনিক ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট কমপ্লায়েন্স, করপোরেট ট্যাক্স রিপোর্টিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্বয়ংক্রিয় করা সম্ভব। ইউএই-এর নির্মাণ খাত, পরিবহন, পোশাক ব্যবসা, আবাসন সামগ্রী কেনা-বেচা, রেস্তোরাঁ ও সুপারমার্কেটসহ বিভিন্ন খাতের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি এই জি স্প্রিঙ্ক ইআরপি প্ল্যাটফর্মটি স্থানীয় কর কর্তৃপক্ষের নিয়ম মেনে তৈরি করা হয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, এইচআর ও পে-রোল এবং অ্যাকাউন্টিং একই ছাদের নিচে এনে এই সফটওয়্যারটি প্রবাসী ব্যবসায়ীদের ম্যানুয়াল কাজের চাপ কমিয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। 

সবশেষে, ইউএই-এর দ্রুত অগ্রসরমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে প্রবাসী ব্যবসায়ীদের আরও দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী করে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি/নাঈম

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাদের আহমদ, জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত প্রবাসীরা হলেন- গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রবাসীরা পিকআপভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি নিশ্চিত করেন যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে বলেও জানান তিনি।

অমিয়/