প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত শনিবার তিনি দেশে ফেরেন। ভারতে বিজেপি নেতৃত্বাধীন জোটের টানা তৃতীয় দফায় সরকার গঠনের পর দেশটিতে এটিই (প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর) ছিল কোনো বিদেশি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর। এর আগে চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত শুক্র ও শনিবারের সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আগামীকালের সংবাদ সম্মেলনে এ বিষয়ে (ভারত সফরকালীন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর) বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।