নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস।
এর আগে সকালে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
> বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন: আনোয়ার ইব্রাহিম
> বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান প্রধান উপদেষ্টার
> ড. ইউনূসের সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
> ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
> বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক, ৩ নোট বিনিময় স্বাক্ষর
> মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
> মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার
অমিয়/