ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ছয়জন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির কেঁচো: মাটির নীরব শ্রমিক, কৃষির অদৃশ্য নায়ক চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির নোয়াখালীতে মডেল মসজিদের খতিবের মরদেহ উদ্ধার জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান ধামরাইয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদে ভাগ্য বদল কৃষকের প্রয়াত নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা পুশইনের পর শূন্যরেখা থেকেই নিখোঁজ তিন যুবক পরিচ্ছন্নতাকর্মী থেকে সিইও হওয়ার গল্প শোনালেন শরণ রাস্তার সংস্কার চাই

নিত্যপণ্যের উচ্চমূল্যে বিপাকে সাধারণ মানুষ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
নিত্যপণ্যের উচ্চমূল্যে বিপাকে সাধারণ মানুষ
নিত্যপণ্য। ছবি: সংগৃহীত

পাইকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও ভোক্তাদের খুচরায় তা ১২০ টাকায় কিনতে হচ্ছে। ৭০ টাকার নতুন মুড়িকাটা পেঁয়াজ বিভিন্ন বাজারে খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকায়। সারা দেশে আমন ধান কাটার পর খেত ফাঁকা হয়ে গেছে। তারপরও বাজারে ১ টাকাও কমেনি চালের দাম। ডিমের দামও পাইকারিতে কমে ৯১ টাকা ডজন বিক্রি হচ্ছে। তবে ভোক্তাদের খুচরায় গুনতে হচ্ছে ১২০ টাকা। একেবারে নিয়ন্ত্রণহীন পড়েছে নিত্যপণ্যের বাজার। এমন অবস্থায় নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকসেলে ভর্তুকিমূল্যে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, গায়ে মাখার ও কাপড় কাচার সাবান বিক্রি কার্যক্রমও বন্ধ রেখেছে সরকার। ভোক্তাদের অভিযোগ বাজারে কারসাজি হচ্ছে। নেই কোনো অভিযান। যে যার মতো পণ্য বিক্রি করছে। ফলে সাধারণ মানুষ একেবারে বিপাকে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দেশে গত নভেম্বর থেকে অনেক বেড়ে গেছে পেঁয়াজের দাম। কেজি ১৬০ টাকায় ঠেকে। বাজার নিয়ন্ত্রণে সরকার গত সপ্তাহে প্রতিদিন দেড় হাজার টন আমদানি করার অনুমতি দিয়েছে। তারপরও কমছে না দাম। 
গতকাল বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি ১০০ থেকে ১১০ টাকা, নতুন মুড়িকাটা ৭০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু খুচরায় ভোক্তাদের অনেক বেশি দামে কিনতে হচ্ছে। দেশি পেঁয়াজ ১৪০ টাকা, মুড়িকাটা ১০০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
 
পেঁয়াজের দামের ব্যাপারে মোহাম্মদপুরের টাউন হল বাজারের মো. অলি হোসেন, মো. রনিসহ কয়েকজন খুচরা বিক্রেতা খবরের কাগজকে বলেন, ‘পাইকারিতেই বেশি দাম। সেখানে না কমলে আমরা কম দামে বিক্রি করি কীভাবে? আগে বেশি বিক্রি হতো লাভও বেশি হতো। কিন্তু দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে। লাভও আগের মতো হয় না।’ পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরকার কম করে পেঁয়াজ আমদানি করছে। এ জন্য কমছে না দাম। 

মোকাম থেকে দেশি পেঁয়াজের দাম বেঁধে দিচ্ছে। এ জন্য আমরা কম দামে বিক্রি করতে পারি না। এ ব্যাপারে শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সহসভাপতি মো. মাজেদ খবরের কাগজকে বলেন, ‘মনে করেছিলাম পেঁয়াজ আমদানি হলেই দাম কমে আসবে। কিন্তু সরকার বেশি করে আমদানির অনুমতি দেয়নি। দিনে মাত্র দেড় হাজার টন আমদানির অনুমতি দিচ্ছে। এর প্রভাব পড়ছে না বাজারে। এ জন্য দামও কমছে না। গতকাল নতুন পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি, নতুন মুড়িকাটা ৭০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।’ কৃষি মার্কেটের কালু বেপারিও একই কথা বলেন।

গতকাল টাউন হল বাজারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহিদুর রহমান নামে এক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজব দেশ আমাদের। দেখার কেউ নেই। কোনো নিয়ন্ত্রণ নেই। এখনো দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ১৪০ টাকায়। টমেটোসহ অনেক সবজি এখনো ১০০ টাকার ওপরে কিনতে হচ্ছে। সিন্ডিকেট চক্রের জালে সব নিয়ন্ত্রণহীন।’ 

১ টাকাও কমেনি চালের দাম 
পৌষ মাস শুরু হয়েছে। সারা দেশে খেতের আমন ধান কাটা হয়ে গেছে। এ ছাড়া চাল আমদানিও হচ্ছে। তারপরও ১ টাকা কমেনি চালের দাম। ভরা মৌসুমেও মোটা চাল (গুটি স্বর্ণা) ৫০ থেকে ৫২ টাকা ও আটাশ চাল ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সাগর, মনজুর, আকিজ অ্যাসেনশিয়াল, রশিদসহ অন্য কোম্পানির মিনিকেট চাল চড়া দামেই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোজাম্মেল, ডায়মন্ডসহ আরও কিছু কোম্পানির চাল ৮৫ টাকার কমে মেলে না। আতপ চাল বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এ ব্যাপারে কৃষিমার্কেটের পাইকারি চাল বিক্রেতা শিপন মিয়া বলেন, ‘অবাক লাগছে। মোটা চালের এখন ভরা মৌসুম । তারপরও কমছে না দাম।’ কারওয়ান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির স্বত্বাধিকারী আ. আওয়ালসহ অন্য খুচরা চাল বিক্রেতাদেরও একই অভিযোগ। ‘খেতের ধান ওঠা শেষ হলেও মিল থেকে ছাড়ে না নতুন চাল। এ জন্য দাম কমে না। তাদের ধরলে বা মিলে অভিযান চালালেই কমবে চালের দাম।’

এখনো ১০০ টাকার বেশি কিছু সবজি 
রাজধানীর বিভিন্ন বাজারে শীতের সবজি উঠেছে। আগের তুলনায় সরবরাহও বেড়েছে অনেক। বাঁধাকপি ও ফুলকপির পিস ৪০ থেকে ৫০ টাকা, মুলার কেজি ৩০ থেকে ৪০ টাকা। ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ৮০ টাকা; বরবটি, কচুরলতি ৮০ টাকায় স্থির হয়ে আছে।  কিন্তু এখনো বেগুনসহ অনেক সবজির দাম ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। গতকালও বেগুন ৮০ থেকে ১২০ টাকা কেজি, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, শিম ৬০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। 

খুচরায় বেশি দামে ডিম বিক্রি
ডিমের দাম আগের তুলনায় কমেছে। খুচরা পর্যায়ে কমে সাদা ডিম ১০৫ টাকা ও  লাল ডিম ১১০ থেকে ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। কিন্তু তেজগাঁও আড়তে পাইকারিতে আরও কম দামে বিক্রি হচ্ছে। এই বাজারের মো. হানিফ মিয়াসহ অন্য পাইকারি ডিম বিক্রেতারা খবরের কাগজকে বলেন, ‘বেশ কিছু দিন ধরে ডিমের দাম কিছুটা কম। তবে গত তিন দিন দাম আরও পড়ে গেছে। গতকাল লাল ১০০ ডিম ৭৬০ টাকা বা ডজন ৯১ টাকা এবং সাদা ১০০টি ডিম ৭২০ টাকা বা ডজন ৮৬ টাকায় বিক্রি হয়।’ বর্তমানে বিয়েশাদি. পিকনিক  তেমন একটা না থাকায় ডিম ও মুরগির দাম কম বলে জানান তারা।
 
গতকাল বিভিন্ন বাজারে সোনালি মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকা ও ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ ভালোই আছে। কিন্তু বিক্রি কম। এ জন্য দামও বাড়ে না। বাজারে নদী, খাল, বিলের মাছ পাওয়া গেলেও চড়া দামে বিক্রি হচ্ছে। পাঙাশ, তেলাপিয়া, কই মাছও ২০০ টাকার কমে মেলে না।

বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান
ছবি: খবরের কাগজ

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

রাজু/এএফ

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ করে। রাষ্ট্রপ্রধান বলেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে।

তিনি বলেন, আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ‘সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতেও আইন সাংবাদিকদের অবদান তাৎপর্যপূর্ণ,’ রাষ্ট্রপতি বলেন।

সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। একইসঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

মাহমুদুল আলম/এএফ

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।’

বুধবার (১ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও এ ক্ষেত্রে দেশের অর্জনের কথাও স্মরণ করেন।

ইতালি দূতাবাসের কনস্যুলার চ্যান্সেলরির প্রধান লরা শিলা অনুষ্ঠানের সূচনা করেন। পরে তিনি পুষ্পস্তবক অর্পণের আগে হামলার সব নিহত ব্যক্তির নাম পাঠ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) আলবার্ট সিয়া এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন।

হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১ জুলাইয়ের সন্ত্রাসী হামলাকে মানবতার ওপর এক নৃশংস আঘাত হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালি, সাতজন জাপান, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ হামলাকারী নিহত হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই জিম্মিসংকট বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত। সূত্র: ইউএনবি

অমিয়/

রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ করে দেওয়া হবে। কিন্তু রোগীদের দেখাশোনা চিকিৎসকদের করতে হবে। চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে বা জবাবদিহি নিশ্চিত না করলে ও নৈতিকতার চর্চা না করলে কোনোদিন জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব না। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে স্বাস্থ্যখাত।

অন্তরা/

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু আজ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করেন। ছবি : খবরের কাগজ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
 
ভূমিমন্ত্রী বলেন, ’নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজনের সঙ্গে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। আধুনিক ও উন্মুক্ত বিনোদন সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।’
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এনায়েত করিম/আজহার/