ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
এক প্রজ্ঞাপনে বদলি ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তা আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৩ যুবকের বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহরাস্তিতে গৃহবুধু হত্যার রহস্য উদ্ঘাটন শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল তুরাগে বাবার আছাড়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর মাদকবিরোধী র‍্যালির জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের লৌহজংয়ে পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙন বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল

ফজলুর রহমানের যে বক্তব্যে সংসদে তোলপাড়, এক্সপাঞ্জের দাবি জামায়াত আমিরের

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
ফজলুর রহমানের যে বক্তব্যে সংসদে তোলপাড়, এক্সপাঞ্জের দাবি জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান (বাঁয়ে) এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

সংসদে পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক আদর্শ নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ওই বক্তব্যকে ‘অসংসদীয়’ দাবি করে তা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে ফজলুর রহমানের বক্তব্যের পরপরই দাঁড়িয়ে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির। 

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, শহিদ বা মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হলে তা ‘ডাবল অপরাধ’। তার এ মন্তব্য ঘিরেই সংসদে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা রাজনৈতিক প্রতিক্রিয়ায় রূপ নেয়।

আরও পড়ুন: সংসদে পুলিশ হত্যার বিচার চাইলেন ফজলুর রহমান

শফিকুর রহমান বলেন, একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে ফজলুর রহমানের প্রতি সম্মান রেখেই তিনি কথা বলছেন, তবে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই। 

ব্যক্তিগত আক্রমণের অভিযোগ বিরোধীদলীয় নেতার

তিনি অভিযোগ করেন, ফজলুর রহমান ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছেন এবং তার শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল করবেন বা কোন আদর্শ অনুসরণ করবেন- এটি তার নাগরিক অধিকার। এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। 

তার ভাষায়, ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলা গুরুতর অপরাধ, আর আমার রাজনৈতিক আদর্শ নিয়ে মন্তব্য করা বাড়তি অপরাধ।’

জামায়াতের আমির স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে। 

একইসঙ্গে তিনি সংসদে শালীন ভাষা ও যুক্তিনির্ভর আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, কাউকে আক্রমণ বা অপমান করে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয়, বরং এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়। যুক্তি ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

শফিকুর রহমানের বক্তব্যের পর স্পিকার জানান, সংসদ সদস্যদের বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ বা অংশ থাকে, সেগুলো কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলিস/এসজি/

এক প্রজ্ঞাপনে বদলি ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
এক প্রজ্ঞাপনে বদলি ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তা
ছবি: সংগৃহীত

শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে ১১ জন সহকারী অধ্যাপক ও ১৭ জন প্রভাষকের বদলির আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এ ছাড়া প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ পিডিএসে (PDS) লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব আবেদনের ভিত্তিতে এ বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এসএন/

‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বহু প্রতীক্ষিত ‘ই-হেলথ কার্ড’ এবং ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স রুমে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘এআই চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে সাজানোর লক্ষ্যে একটি পরিকল্পিত ডিজিটাল রোডম্যাপ নিয়ে কাজ করছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতের রিমডেলিং বা নতুন রূপদানের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।

তিনি বলেন, গত দেড়-দুই বছর ধরে দেশি-বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এই পরিকল্পনাগুলো চূড়ান্ত করা হয়েছে। প্রযুক্তির দ্রুতগতির পরিবর্তনের কথা তুলে ধরে ডা. মুহিত বলেন, ‘বিগত দুই বছরে প্রযুক্তি যে গতিতে এগিয়েছে, তা আগে এক দশকেও দেখা যায়নি।

আড়াই বছর আগেও স্বাস্থ্য খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা যে পর্যায়ে চিন্তা করতাম, এখন তার গুরুত্ব বহুগুণ বেড়েছে। আমাদের লক্ষ্য হলো ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো অত্যাধুনিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।’

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এএফ/

বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের যেসব জায়গায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলেছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাব্য সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দুবাইয়ের শ্রমবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন।

সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিজন চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার বলেও জানান তিনি।

এএফ/
 

শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ
ডুবুরি মো. সাদিক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭:২৪ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান ডুবুরি মো. সাদিক। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মানিকগঞ্জের আরিচা স্থল নদী ফায়ার স্টেশনের (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) ডুবুরি মেরাজ আলী নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করেন।

মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন। ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন সাদিক। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।

আজিজুল হাকিম/এসএন

গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল
ছবি: খবরের কাগজ

গণ-অভ্যুত্থানের বৈধতা বা অবৈধতার বিচার আদালতের বিষয় নয়। এক্ষেত্রে জনগণই সর্বোচ্চ বিচারক। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম বলে এক সংবাদ সম্মেলনে মত প্রকাশ করা হয়েছে। জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ল' ইয়ার্স কাউন্সিল এই সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘গণ-অভ্যুত্থান-জুলাই সনদ-গণভোট-সংবিধান সংস্কার-পঞ্চদশ সংশোধনী মামলার রায় : বর্তমান বাস্তবতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট বারের শহিদ শাফিউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির বলেন - ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে পাতানো নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে। এতে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকারও ভূলুণ্ঠিত করে বিচারালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। গুম-খুন, নির্যাতন ও আয়নাঘর ছিল নিত্যদিনের বাস্তবতা। এছাড়া একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুদৃঢ় করতে সংবিধানে পঞ্চদশ সংশোধনী যুক্ত করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধান পুনর্লিখিত হয়। বিলুপ্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। গণভোটের ব্যবস্থাও বিলুপ্ত করা হয়।

তিনি বলেন, বছরের পর বছর ক্ষমতার চরম অপব্যবহারে মানুষের মনে হতাশা ও গভীর ক্ষোভের জন্ম হয়। ২০২৪ সালের জুলাইয়ে বিস্ফোরিত হয় দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ। জনতার স্রোতে ভেঙে যায় ১৬ বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে পথ চলতে শুরু করে এ সরকার। এর মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু রাষ্ট্রসংস্কার এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।

শিশির মনির বলেন, গণ-অভ্যুত্থানের আইন সংশ্লিষ্ট সবার ওপর বাধ্যকর। বাংলাদেশের কোনো আদালত এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করেনি। কারণ এই আইনই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের লিখিত রূপ। তাই জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে। আদেশে নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক সংবিধানের প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করাই হবে আইনসম্মত ও যথাযথ পদক্ষেপ।

কাউন্সিলের সভাপতি ও সদ্যসম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিব মোমেন, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্য থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং এবি পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যসাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মাহমুদুল আলম/এসএন