ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ১৯ ফাউলের প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ওয়েইন রুনির রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার শেষ লড়াই কেমন ছিল? জানা গেল আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে এজিআই আসছে, প্রস্তুতির তাগিদ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮ জো বাইডেনের স্মৃতিকথা প্রকাশ হবে নভেম্বরে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কারা জিতবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্যাংকিং সেবায় ফি-চার্জ না বাড়াতে গভর্নরকে চট্টগ্রাম চেম্বারের চিঠি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ বাঁশখালীতে ২০০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ স্ক্রিনে শুরু, হৃদয়ে পূর্ণতা ত্রাণমন্ত্রী বিদায়ের পরই দুই ট্রাক ত্রাণ লুটের অভিযোগ স্বর্ণশিল্পকে শক্তিশালী খাত হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য: বাজুস প্রেসিডেন্ট দুই মাস পর আমরা কোথায় থাকব জানিনা: জুলাই শহিদ শান্তর মা সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ জুয়ার জালে সর্বস্ব হারাচ্ছেন পেকুয়ার তরুণরা মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দালালের জেল, ৩ জনের জরিমানা ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস

সিলেটে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি দল, অভিযোগ বিএনপির

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
সিলেটে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি দল, অভিযোগ বিএনপির
ছবি : খবরের কাগজ

সিলেটের একাধিক স্থানে কেন্দ্র দখলের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

দলটির দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকার মিতা কমিউনিটি সেন্টারে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা এমন অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণায় শিশু কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মকে ব্যবহার করে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে। যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে কয়েস লোদী বলেন, নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের প্রস্তুতির তথ্য আমরা পেয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা ইতোমধ্যে প্রশাসনকে সরবরাহ করা হয়েছে এবং এসব কেন্দ্রে ভোটের আগে ও পরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। আমরা আরও অভিযোগ পাচ্ছি যে, আমাদের প্রতিপক্ষ প্রার্থী প্রকাশ্যে অর্থ বিতরণের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছেন। নিম্ন আয়ের মানুষের মধ্যে টাকা বিতরণের প্রমাণসহ বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে অন্তত তিনটিতে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচনি পরিবেশের জন্য উদ্বেগজনক।

এ ছাড়া অবৈধ ব্যালট পেপার, সিল ও কালি উদ্ধারের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে শুক্রবার সিলেটের রিটার্নিং কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। বিশেষভাবে আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় ও সংরক্ষিত ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে তা প্রদর্শন ও বিতরণ করছে। নির্বাচনি আইন অনুযায়ী, এই তালিকা কেবল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্ধারিত। কোনো প্রার্থী বা সমর্থকের এটি সংগ্রহ, সংরক্ষণ কিংবা বিতরণের কোনো আইনগত অধিকার নেই। এই অবৈধ কর্মকাণ্ড ভোটারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করছে, ভোটারদের মনে অদৃশ্য চাপ সৃষ্টি করছে এবং নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অবিলম্বে এই বেআইনি কার্যক্রম বন্ধ করার দাবি জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু এভাবে আচরণবিধির নগ্ন লঙ্ঘন চলতে থাকলে সাধারণ মানুষের ভোটাধিকার ও নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খি ও বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন ও মাহবুব কাদির শাহি, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেলসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

রিফাত/

সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও
ছবি: এ আই

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির চারজন নেতা বিবাহিত বলে জানা গেছে। তাদের মধ্যে দুই জনের রয়েছে সন্তানও।

গত ২২ জুন ফরিদপুর জেলা সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল ইসলামকে(রাজ) সভাপতি ও সোহেল মাতুব্বরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির মধ্যে সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. রাজীব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন বিবাহিত।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের গ্রামের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামে। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর প্রেমের সম্পর্কের পর ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর রামকান্তপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুরাইয়া সুলতানাকে বিয়ে করেন। পরবর্তীতে দাম্পত্য জীবনে বিরোধের জেরে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং বর্তমানে তিনি পুনরায় বিয়ে করে সংসার করছেন বলে স্থানীয় সূত্র জানায়।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব চার বছর আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। একইভাবে সহ-সভাপতি মো. রাজীব হোসেনও উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে সামাজিক রীতিনীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন বলে জানা গেছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর পারিবারিক ও সামাজিকভাবে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ওবায়দুর মৃধার মেয়ে আবিদাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর বলেন, বিবাহিতদের নিয়ে কমিটি গঠন একটা সময় ঝামেলা ছিল কিন্তু এখন বিবাহিতদের নিয়ে কোন ক্রাইটেরিয়া নাই। তাছাড়া আমাদের এই কমিটির কথা ফরিদপুর সদরের নেতৃবৃন্দসহ সেন্ট্রালের সবাই অবগত আছেন। এতে কোন সমস্যা নাই।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিবের মোবাইলে কল করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কল কেটে দেন। পরে আবারও কল করা হলে তিনি বলেন, আপনি কোথায় আছেন। পারলে সরাসরি দেখা করেন। তিনি মোবাইলে বক্তব্য দিতে রাজি হননি। 

সহ-সভাপতি মো. রাজীব হোসেন বলেন, বিয়ে ঠিকঠাক হয়ে আছে। কমিটির কারণে এখনো বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি।

এ ব্যাপারে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেনের মোবাইলে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তানভীর হোসেনের মা আফরোজা বেগম মোবাইল রিসিভ করে জানান,এটা তানভিরের আব্বুর মোবাইল নাম্বার। তানভীর বিবাহিত। তার একটি ছেলে সন্তান রয়েছে। তারা আমাদের বাড়িতেই থাকে। 

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের মোবাইলে কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর মোবাইলে কল করা হলে নাম্বারটি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, কমিটির বিষয়ে আমি কিছু জানতাম না। তবে কমিটিতে যোগ্য প্রার্থীদের এড়িয়ে নতুন অচেনা ছেলেদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর জানতে পারি উক্ত কমিটিতে ৪ জন বিবাহিত রয়েছে। এদের মধ্যে ২ জনের সন্তানও রয়েছে।

এন কে বি নয়ন/এসএন

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে গতি ফেরাতে বিএনপি নেতৃত্বধীন সরকারের চারজন মন্ত্রীকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা প্রয়োজন।

সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে তারা শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পদত্যাগের দাবি জানান। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এনসিপির নাসীরুদ্দীনসহ একাধিক নেতা।

রাজু/রিফাত/

জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলন পরিপূর্ণ গণঅভ্যুত্থান ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় বৈষম্য এখনো দূর হয়নি এবং আন্দোলনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। তাই ন্যায় ও নিরাপত্তাভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন একটি গণআন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন,অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও জামায়াতের সঙ্গে মিলে মিশে একতরফা একটি নির্বাচন উপহার দিয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নয়। ফলে দেশে এখনো মবের মাধ্যমে বিরোধী মতের মানুষের ওপর অত্যাচার-অনাচার চলছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিরোধী দল জাতীয় পার্টিকে কোণঠাসা করতে নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সারাদেশে দলকে আরও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জিএম কাদের বলেন, বর্তমান সরকার তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করবে বলছেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ আন্তর্জাতিকভাবে তাদের এসব বিষয়ে গ্রহণযোগ্যতা কম। তাই  আগামীতে জাতীয় পার্টির মাধ্যমেই উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

বন্যা পরিস্থিতি নিয়ে জিএম কাদের বলেন, বন্যায় অনেক মানুষের মৃত্যু হলেও তা প্রচার হয়নি। বরং ত্রাণ বিতরণের নামে শুধু ফটোসেশন হয়েছে। অনেক মানুষ কষ্টে থাকলেও তাদের দুর্ভোগ লাঘবে সরকারের ভূমিকা নগণ্য। বলেন, ১৯৮৮ সালের বন্যায় এরশাদ সরকারের ভূমিকা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কারণ বন্যা নিয়ন্ত্রণসহ দেশের কর্মসংস্থান উন্নয়নের রূপকার ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন এখন "বঙ্গোপসাগরের তলানিতে নিমজ্জিত হয়েছে"। তিনি বর্তমান সংসদকে একমুখী বলে সমালোচনা করে বলেন, তিনটি দল নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছে। যাদের ভেতরে এক বাহিরে আরেক রূপ।

রংপুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রংপুরের মানুষ এখন ভালো নেই তারা বৈষম্যের শিকার। প্রকৃত অর্থে বৈষম্য দূর করেছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই তাঁর আদর্শ ধারণ করে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শোকসভায় এরশাদের স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম সরকার/এসএন

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু
ছবি: খবরের কাগজ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল টঙ্গী শাখার নবগঠিত কমিটি যাত্রা শুরু করেছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে টঙ্গী রেলওয়ে জংশনের নবনির্মিত ভবনের সামনে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্যসচিব আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি রাজিব খান, অতিরিক্ত সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় সামাজিক উন্নয়ন ও রেলওয়ে জংশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে টঙ্গী জংশন ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ে জংশনকে মাদকমুক্ত করতে হবে।

জয়ন্ত সাহা/অমিয়/

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: খবরের কাগজ

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করে রিজভী দাবি করেন ওই সড়কের কারণে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।’

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তৈলারদ্বীপ গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘পরিবেশের কথা বিবেচনায় না রেখে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়, সেগুলো প্রকৃত উন্নয়ন নয়। তিনি অভিযোগ করেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এসব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘নদী, খাল ও হাওরের স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রাখতে হবে। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন উন্নয়ন কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।’

এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, ‘বিভিন্ন এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না এবং জনদুর্ভোগ বাড়ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ও খাল দখলমুক্ত করতে সরকার উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।’

বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা ত্রাণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা জানান, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা।

আতিকুল হামীম/রিফাত/