প্যারিস অলিম্পিকে অংশ নিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি।
বুধবার (৩১ জানুয়ারি) ভেনিজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত।
৪৫ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। প্রথমার্ধের বিরতি শেষে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সেই আলমাদাই ব্যবধান বাড়ান।
দুই গোলে এগিয়ে থেকে চিলির জালে আরো তিনবার বল পাঠায় আর্জেন্টিনা। ৬১ মিনিটে সান্তিয়াগো ক্যাস্ত্র, ৭৯ মিনিটে অ্যারন ফাকুন্দো এবং যোগ করা প্রথম মিনিটে লুসিয়ানো গুনদোর গোল ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে।
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়ের সঙ্গে। যারা ইতিমধ্যে বিদায় নিয়েছে। 'বি' গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে প্যারাগুয়ে। 'এ' গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।
সেলেসাওদের সঙ্গী হবে ভেনিজুয়েলা অথবা ইকুয়েডর। চূড়ান্ত পর্বের চার দলের মধ্যে দুই দল টিকিট কাটবে প্যারিস অলিম্পিকের।