ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

সাক্ষাৎকারে হান্নান সরকার পারফর্ম করলে ৫০ বছর বয়সেও নেওয়া হবে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১১:৪৩ এএম
পারফর্ম করলে ৫০ বছর বয়সেও নেওয়া হবে
ছবি : সংগৃহীত

২০১৫ সালে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে বিসিবিতে এসেছিলেন হান্নান সরকার। জাতীয় দলের হয়ে ২০ ওয়ানডে ও ১৭ টেস্ট খেলা হান্নান বয়সভিত্তিক দলে কাজ করেছেন দীর্ঘ ৯ বছর। এবার সিনিয়র দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বয়সভিত্তিক দলকে সাফল্য এনে দেওয়া হান্নান চান জাতীয় দলেও একই ধরনের প্রভাব রাখতে। সিনিয়র দলের নির্বাচক হিসেবে কী পরিকল্পনা নিয়ে এগোবেন এবং দায়িত্ব পাওয়ার পর অনুভূতি কী? সেসব নিয়ে হান্নান সরকার কথা বলেন খবরের কাগজের ক্রীড়া প্রতিবেদক পার্থ রায়ের সঙ্গে।

দীর্ঘদিন বয়সভিত্তিক দলে নির্বাচক ছিলেন। এখন সিনিয়র দলে এলেন। পথচলাটা কেমন ছিল?

হান্নান সরকার- আমি দীর্ঘ ৮ বছর ৮ মাস বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করলাম। মূলত দেখা হয় অনূর্ধ্ব ১৯ দলের পারফরম্যান্স দিয়ে। একেক বার একেক নির্বাচক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলগুলো নির্বাচন করে। রোটেশন অনুযায়ী আমি ২০২০ এবং ২০২৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল নির্বাচন করেছি। সৌভাগ্যবশত ২০২০ সালে দল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৪ সালে আবার দল নির্বাচন করলাম, এবার দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো। এটা হয়তো বা ক্রিকেট বোর্ডের নজরে ছিল। কাজের প্রসেসটা কী সেটা তো ফল দেখে বোঝা যায়। দল যেহেতু ভালো ফল এনেছে তাই...। পাপন ভাই এবার বিশ্বকাপের সময় ব্যক্তিগতভাবে প্রতি ম্যাচের আগে ও পরে কথা বলেছেন। পাপন ভাই আমার কাজ খুব কাছ থেকে দেখেছেন। পাশাপাশি অন্যান্য বোর্ড পরিচালকরাও দেখেছেন। সবচেয়ে ভালো জিনিস হলো- আমি অনূর্ধ্ব ১৯ পর্যায়ে যাদের সঙ্গে কাজ করেছি এরাই এখন জাতীয় দলকে নেতৃত্ব দেবে। এখন শুধু তো বয়সভিত্তিক দল না, এখানে যারা খেলেনি তাদেরকে নিয়েও কাজ করতে হবে। বয়সভিত্তিক দলে যেমন নিজের লজিক দিয়ে কাজ করেছি, এখনো সেটাই করব।

বয়সভিত্তিক দলে যাদের সঙ্গে কাজ করেছেন, এখনো তাদের সঙ্গে কাজ করবেন। ভবিষ্যতে কাজ করাটা সহজ হবে কি না?

হান্নান সরকার- বিষয়টা হলো, আমি যোগ দেওয়ার পরপরই শান্ত-মিরাজরা বয়সভিত্তিক দল থেকে বের হয়ে গেছে। ওদেরকে যতটা কাছ থেকে দেখেছি, তার চেয়ে বেশি কাছ থেকে দেখেছি শরিফুল-তাওহিদ হৃদয়দের। যেহেতু ওদের সঙ্গে প্রায় দেড় বছর কাজ করেছি। ওদের মধ্যে অনেকে এখন জাতীয় দলে খেলছে। বাকিরাও প্রায় জাতীয় দলের আশেপাশে। তাই আমার জন্য সহজ হবে, কারণ ওরা আমার ভাষা বোঝে, ইশারা বোঝে। সবকিছু মিলিয়ে এটা আমার অনেক কাজ সহজ করে দেবে। ওদের চিন্তাভাবনাগুলো আমার জন্য বুঝা সহজ হবে। তবে এটা সত্য, আমি সাকিব-তামিমদের সঙ্গেও কাজ করব। ওদের সঙ্গে কাজ করতে আসলে কোনো বাধা হবে না। কারণ, তামিমের সঙ্গে আমি একই দলে খেলেছি। মুশফিকের সঙ্গে একই দলে কাজ করার অভিজ্ঞতা আছে। এদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। যেহেতু ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, ভবিষ্যতে যারা খেলবে, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে ভালো সুবিধা দিবে। 

সিনিয়র দলের দায়িত্ব পাওয়ায় প্রত্যাশার চাপ বাড়ল কি না?

হান্নান সরকার- চাপ তো সব সময় থাকে এবং থাকবে। আমি আমার কাজ কতটুকু ডেডিকেশন নিয়ে করতেছি এবং কতটুকু সৎ থাকতে পারতেছি এটা মূল বিষয়। সেই জায়গাগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো চাপই চাপ না। অনূর্ধ্ব ১৯ দলের এই রকম হয়তো চাপ ছিল না, তবুও কিছুটা ছিল। খেলোয়াড়ি জীবনেও চাপ সামলাতে হয়েছে। চাপ ছোটবেলা থেকে সামলাতে হয়েছে। তাই চাপকে আর চাপ মনে করি না।

পুরোনো নির্বাচক রাজ্জাক ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বোঝাপড়াটা কেমন হবে?

হান্নান সরকার- রাজের সঙ্গে অনেকদিন ঘরোয়া ক্রিকেটে একই দলে খেলেছি। রাজ-আমি সমবয়সী। রাজ আমার বন্ধু। তাতে অবশ্যই বোঝাপড়াটা ভালো হবে। পেশাদার জায়গায় এই পরিচয়টা রাখতে চাই না। পেশাদার জায়গায় পেশাদার পরিচয়টা রাখব। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। যেহেতু আমরা সমবয়সী তাই বোঝাপড়ার ক্ষেত্রে অনেক কিছু মিলে যায়। আর লিপু ভাই আমাকে ছোটবেলা থেকে চেনেন। খুব কাছ থেকে দেখেছেন। লিপু ভাই আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তাতে আমার মনে হয়, আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে।

শান্ত অধিনায়কত্ব কেমন করবে বলে মনে হয়?

হান্নান সরকার- আমি সিলেক্টর হিসেবে শান্তর অধিনায়কত্ব দেখিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিনিস্টার রাজশাহী দলের ম্যানেজার হিসেবে ছিলাম আমি। ওই দলে অনেকে অধিনায়ক হওয়ার মতো ছিল। তবে সবাইকে বাদ দিয়ে শান্তকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। শান্তর মধ্যে অধিনায়ক হওয়ার সব যোগ্যতা আছে। ওর যে ব্যক্তিত্ব ও যোগাযোগ- সব সময় আমার কাছে মনে হয় স্মার্ট। শান্ত অধিনায়ক হিসেবে খুব ভালো হবে। আমি কাছ থেকে দেখেছি- সিনিয়রদেরকেও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আমার কাছে মনে হয় শান্ত খুব ভালো করবে।

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নির্বাচক হিসেবে আপনার ভাবনা কী?

হান্নান সরকার- তাদেরকে আমি বয়স দিয়ে বিচার করব না। আমার ব্যক্তিগত মত হলো- আমি বয়সে যেতে চাই না। তাদের পারফরম্যান্স দেখতে চাই। দলের জন্য যদি সে ভালো হয়, বয়স যা-ই হোক তাদেরকে নেওয়া হবে। পারফর্ম করে এবং ফিটনেস দিয়ে যদি টিকে থাকতে পারে তাহলে অবশ্যই থাকবে। পাশাপাশি তাদের সঙ্গে তুলনা করে বিকল্প কেমন আছে সেটাও দেখব আমরা। আমি কখনই মনে করি না কারও শেষ সময় বা তারা আর পারবে না। তাদেরকে নিয়ে পরিকল্পনা করব। বয়স ৫০ হলেও যদি পারফরম্যান্স থাকে তাদেরকে অবশ্যই দলে নেওয়া হবে।

সাবেক নির্বাচকদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চান?

হান্নান সরকার- নান্নু ভাই-সুমন ভাইরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তারা এতদিন দল নির্বাচন করে গেছেন তাদের পারফরম্যান্স দিয়ে। এত বছর দল নির্বাচন করা সহজ ব্যাপার না। এই চ্যালেঞ্জ তারা উতরে গেছেন। এই জায়গায় চ্যালেঞ্জ থাকবে, অনেক কিছু থাকবে। আমি যদি ঠিক থাকি তাহলে আমিও পারব। সবচেয়ে বড় বিষয় যেদিন আমি অনুভব করব, আমার কিছু দেওয়ার নাই সেদিন আমি সরে যাব। ওনারা যতদিন ফিল করেছেন কাজ করতে পারবেন, তারা করেছেন। এটা অনেক বড় অনুপ্রেরণা। পাশাপাশি ওনাদের কাছ থেকে যত সম্ভব পরামর্শ নেওয়ার চেষ্টা করব। নান্নু ভাই-বাশার ভাইদের সঙ্গে কথা বলে ইতিবাচক বিষয়গুলো নেওয়ার চেষ্টা সব সময় থাকবে।
 

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি নকআউট পর্বে একক আধিপত্য স্থাপন করে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে-যা এই পর্যায়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই নকআউটে ছিল ৮টি করে গোল।

এদিকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। দুজনের গোলসংখ্যা ৬টি। যদিও মেসি এমবাপ্পের তুলনায় এক ম্যাচ কম খেলেছেন।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ। 

এসজি/ 

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/