ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

বাজে শটই যেন লিটনের নিয়তি

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১১:২০ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম
বাজে শটই যেন লিটনের নিয়তি
ছবি : সংগৃহীত
১৫০৩ সালে বিখ্যাত ইতালিয়ান চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন তার বিখ্যাত ছবি মোনালিসা। শতকের পর শতক পেরিয়ে গেলেও ওই ছবির মুগ্ধতা এতটুকুও কমেনি। আবির্ভাবে লিটন দাসের ব্যাটিংয়ে ছড়ানো মুগ্ধতায় সমর্থকরা হয়েছিলেন অভিভূত। সেই তালিকায় ছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপও। ২০১৯ বিশ্বকাপে লিটনের ব্যাটিংকে তুলনা করেন দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার সঙ্গে। সমর্থকদের মনে ধরে বিশপের বলা ওই কথা। লিটনের ব্যাটিংকে তারা তুলনা করেন বিখ্যাত চিত্রশিল্প মোনালিসার সঙ্গে। অবশ্য ব্যাট হাতে করা লিটনের প্রতিটা শটকে মনে হতো মোনালিসার ওপর পড়া কোনো তুলির আঁচড়। তবে সৌন্দর্য পূজারী সমর্থকদের লিটনের ওই মহিমান্বিত ব্যাটিং দেখতে অপেক্ষা করতে হতো লম্বা সময়। কারণ তিনি যে নিয়মিত উইকেটে থিতু হতে পারতেন না। লম্বা সময় ধরে অপেক্ষায় থাকা দর্শকদের প্রতিনিয়ত হতাশ করেছেন। দর্শকদের ওই হতাশা সম্ভবত ছুঁয়েছে লিটনকেও। তাই তো ক্রিকেটের ২২ গজে এখন বারবার আউট হচ্ছে বাজে সব আউটে।
 
গতকাল চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের আউটের কথাই ধরা যাক। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুবার স্কুপ করার চেষ্টায় ব্যর্থ হন। চতুর্থ বলেও অফ স্ট্যাম্পের ওয়াইড চ্যানেলে থাকা বল স্কুপ করার তৃতীয় চেষ্টা চালান। বোলার ব্লেসিং মুজারাবানি বল ছাড়ার আগে অফ স্ট্যাম্প ছেড়ে ওয়াইড লাইনে দাঁড়িয়ে পড়েন লিটন। ওই চ্যানেলে মুজারাবানির করা বলটি স্কুপ করেন। বল কোনোমতে ব্যাটে লেগে আঘাত হানে লেগ স্ট্যাম্পে। তাতে আউট হয়ে ১২ রানে সাজঘরে ফেরেন লিটন।
 
দ্বিতীয় ম্যাচেও প্রায় একই লেন্থে থাকা বলে বড় শটের প্রচেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দেন ক্যাচ। স্কয়ার ড্রাইভের চেষ্টায় বল ঠিকঠাক ব্যাটে লাগলে হয়তো যেতে পারত মিড অন, লং অনে কিংবা কাভারে। লিটনের ওই শট ঠিকঠাক না হওয়ায় বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেখানে থাকা অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেল ক্যাচ নিতে ভুল করেননি। তাতে ভালো শুরুর পরও তার ইনিংস থামে মাত্র ২৩ রানে। প্রথম টি-টোয়েন্টিতেও খানিকটা দৃষ্টিকটু আউটের শিকার হন লিটন। মিডল স্ট্যাম্পের একটু বাইরে থাকা বল সামনে এগিয়ে স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টায় ছিলেন। গতি আর সুইংয়ে পরাস্ত এই ডানহাতির ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। ব্যাট-প্যাডের মাঝে থাকা এতটা ফাঁক যে দৃষ্টিকটু সেটা যেকোনো ক্রিকেট সমর্থকই বিশ্বাস করেন। অথচ, সেই ভুলটাই করেন লিটন দাস। তার আউট হওয়ার ধরন নিয়ে অভিযোগের কোনো অন্ত নেই। এই তো সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে তার আউট নিয়ে তো তৈরি হয়েছিল সমালোচনা। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে থাকা দলকে টেনে তোলার বদলে আউট হন বিতর্ক তৈরি করে। দিনের শেষবেলায় বিশ্ব ফার্নান্দোর করা বাউন্সার ডাউন দ্য উইকেটে খেলেন লিটন। তার ওই বড় শটে ক্যাচ তুলে দেন মিড উইকেটে। সাজঘরের পথ ধরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। 
 
এইগুলো তো শুধু উদাহরণমাত্র। প্রতিনিয়ত এমন বাজে শটে আউট হওয়ার ঘটনা তো লিটনের জন্য নতুন কিছু নয়। তার এমন বাজে খেলা জাতীয় দলে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। শেষ পর্যন্ত তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের  বিমান ধরতে পারবেন কি না সেই প্রশ্ন সামনে চলে এসেছে?

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/

একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ এএম
একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছিল না ফ্রান্স। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আলেকজান্ডার ইসাকের দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান। এরপর এরপর মাঝমাঠে দারুণ সংযোগে এগোতে থাকে সুইডেন। ইয়াসিন আয়ারি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং ভিক্টর গাইকারেসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢোকার চেষ্টা করেন। তবে ফ্রান্সের রক্ষণভাগের দৃঢ়তায় সেই আক্রমণ সফল হয়নি।

ম্যাচের ১৫ মিনিটে সুইডেনের রক্ষণভাগ ফ্রান্সের কর্নারটি সফলভাবে সামলে দেয়। এরপর ফিরতি বলে দূরপাল্লার শট নেন লুকাস দিনিয়ে। তবে তার সেই প্রচেষ্টা সুইডেনের গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। সহজেই বলটি নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া একটি শটও থামিয়ে দেন তিনি। 

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল।

ম্যাচের ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে ইয়াসিন আয়ারি নিচু করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সেখানে বলের নাগাল পান আলেকজান্ডার ইসাক। তবে সুইডিশ এই স্ট্রাইকার ঠিকমতো শট নিতে পারেননি। ফলে বলটি সহজেই তালুবন্দি করেন ফরাসি গোলরক্ষক। 

৩২ মিনিটে আদ্রিয়েঁ রাবিওর বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক। এক মিনিট পর বক্সের ভেতর ওলিসে কাট-ব্যাক পাস বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। সময়-জায়গা পেয়ে শট নেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট সরাসরি পোস্টে গিয়ে লাগে। তাতে গোলবঞ্চিত হতে হয় ফ্রান্সকে। 

আরও একবার বল পোস্টে লাগলে হতাশ হতে হয় ফ্রান্সকে। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে ওলিসের নেওয়া অসাধারণ এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে। তাতে দারুণ এক গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স।

তবে সেখান থেকে ফিরতি বলে সুযোগ ছিল গোল করার। কিন্তু উসমান দেম্বেলে তা কাজে লাগাতে পারেননি। তার শটটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া আরও একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।  

ম্যাচের ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া বাঁ পায়ের শটটি ডান দিকে ঝাঁপিয়ে হাত ছুঁইয়ে ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক জেটারস্ট্রম। এরপর অপেক্ষার অবসান। কর্নার থেকে ছোট ছোট পাসে বক্সে বল পান এমবাপ্পে। দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর অবশেষে গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

পরিসংখ্যান অনুযায়ী প্রথমার্ধে ফ্রান্স ছিল সম্পূর্ণ আধিপত্যশীল। তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। সুইডেন ৩টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/