ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

গ্রুপ পর্ব পেরোনোই মূল লক্ষ্য

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:১৬ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১১:৪৫ এএম
গ্রুপ পর্ব পেরোনোই মূল লক্ষ্য
ছবি : সংগৃহীত

আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন ভোর সাড়ে ৬টা) পর্দা উঠবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের নবম সংস্করণের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র। ছোট ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে সর্বোচ্চ ২০ দল। সরাসরি খেলবে ১২ দল। এ ছাড়া বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার নামিবিয়া, উগান্ডা; এশিয়ার নেপাল, ওমান; ইউরোপের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড; আমেরিকার কানাডা এবং পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাপুয়া নিউগিনি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর বিশ্লেষণ নিয়ে খবরের কাগজের বিশেষ আয়োজন শুরু করে ১২ জুন থেকে। নিচের দিক থেকে শুরু হয় এই বিশ্লেষণ। এই ধারাবাহিকতায় রাখা হয়নি লাল-সবুজের বাংলাদেশকে। আজ বাংলাদেশ দলের বিশ্লেষণ দিয়ে শেষ হচ্ছে দল পরিচিতি। লিখেছেন পার্থ রায় 

ফরম্যাট বদল হয়, তবে বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ নিচে নামে না। বারবার হতাশা উপহার দেওয়া টাইগারদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন সমর্থকরা। লাল-সবুজের প্রতিনিধিদের কাপ্তান নাজমুল হোসেন শান্তর আহ্বান ছিল, প্রত্যাশা না রাখার। সমর্থকরা অবশ্য দল নিয়ে ঠিকই আশায় বুক বাঁধছেন। সেই প্রত্যাশার কতটুকু শান্ত বাহিনী পূরণ করতে পারে, সেই অপেক্ষায় বাংলার কোটি ক্রিকেট প্রাণ। কারণ সাম্প্রতিক সময়ে একটা দল হয়ে পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হেরেছে দল। সেই হারের ক্ষত নিয়েই বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা।

বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে নেই স্বস্তি। একদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষত, অন্যদিকে ব্যাটারদের ব্যাটে নেই রানের ফোয়ারা। টপ অর্ডারে খেলা লিটন দাস, সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্ত খেলতে পারছেন না নিজেদের সেরা ক্রিকেট। টপ অর্ডারের নিয়মিত ব্যর্থতায় সবশেষ ম্যাচগুলোতে বাংলাদেশের রানের ভিত শক্ত হয়নি। তাতে বোলারদের দাপটের পরও টাইগারদের হারতে হয়েছে ম্যাচ। টপ অর্ডারের ব্যর্থতা খানিকটা ম্লান হয়েছে মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের ব্যাটে। প্রতি ম্যাচে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান ত্রাতা হয়ে উঠবেন এমন চাওয়া তো বোকামি ছাড়া কিছুই নয়। ব্যাটিংয়ের এমন দুশ্চিন্তায় বোলাররা অবশ্য দিচ্ছেন স্বস্তি। ধারাবাহিক পারফর্ম করা বোলাররা বিশ্বকাপের আগে ধরে রেখেছেন তাদের ধারাবাহিকতা। তবে ম্যাচ জিততে তো দরকার সমন্বিত পারফরম্যান্স। বাংলাদেশ দল সেটা মেলাতে না পারলে ফের হতাশ হতে হবে দর্শকদের। 

রঙিন পোশাকে ১৯৯৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এরপর থেকে প্রতিটা বিশ্বকাপে ছিল লাল-সবুজের প্রতিনিধিদের নাম। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ছাড়া আর কোনোবার টাইগারদের খেলা হয়নি কোয়ার্টার ফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবস্থা তো আরও যাচ্ছেতাই। ২০০৭ সালের প্রথম আসর থেকে প্রতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের কোনোবারই খেলা হয়নি নক আউট পর্বে। বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব কিংবা দ্বিতীয় রাউন্ড থেকে। পাশাপাশি হংকং ও স্কটল্যান্ডের মতো দলের কাছেও হারের লজ্জা পেতে হয়েছে। এবারও বাংলাদেশের গ্রুপে আছে আইসিসির সহযোগী সদস্য দেশ নেপাল ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে তাই বাংলাদেশকে থাকতে হবে খানিকটা সতর্ক।

‘বুড়ো’ সাকিব-রিয়াদে ভরসা

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই সেনানি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের জার্সিতে ১ শর বেশি টি-টোয়েন্টি খেলা দুই ক্রিকেটারের ওপর অনেকাংশে নির্ভর থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। বোলিংয়ে স্পিন আক্রমণের নেতৃত্ব থাকবে সাকিবের হাতে। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও তার ওপর থাকবে প্রত্যাশার চাপ। নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এই অলরাউন্ডারের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া থাকবে শান্তর দল। অন্যদিকে লোয়ার মিডল অর্ডারে দ্রুতগতিতে রান তোলার মূল দায়িত্ব থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের। পাশাপাশি বিপদে হাল ধরার কাজটাও তাকেই করতে হবে। ‘বুড়ো’ হলেও দলের জয়ে বড় ভূমিকাটা তাদের দুজনের। বাংলাদেশকে অসংখ্য জয় উপহার দেওয়া সাকিব-রিয়াদ ফের জ্বলে উঠবেন বিশ্বমঞ্চে এমন অপেক্ষায় দর্শকরা।

সবগুলো আসরে খেলা সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। ৪৭ উইকেট নিয়ে সবার ওপরে আছে তার নাম। আর তিন উইকেট পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তার নামের পাশে যোগ হবে ৫০ উইকেট শিকারের কীর্তি। ব্যক্তিগত কীর্তিতে উজ্জ্বল সাকিবের জন্য এটাই হতে পারে বিশ্বকাপের শেষ আসর। মাহমুদউল্লাহ রিয়াদও সম্ভবত খেলতে নামছেন নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের শেষ বিশ্বকাপ রাঙানোর জন্য তাদের দুজনকেই খেলতে হবে সেরা ক্রিকেট।

‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে বাংলাদেশকে পেরোতে হবে কঠিন বাধা। আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অর্থাৎ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। পরের দুই ম্যাচে প্রতিপক্ষ যে সহজ সেটা অবশ্য চোখ বন্ধ করে বলে দেওয়া যায় না। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দারুণ খেলা নেপাল ও নেদারল্যান্ডসকে হারানো কঠিন হবে বাংলাদেশের জন্য। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৭ জুন।

বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ট্রাভেল রিজার্ভ- আফিফ হোসেন, হাসান মাহমুদ।

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/

একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ এএম
একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছিল না ফ্রান্স। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আলেকজান্ডার ইসাকের দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান। এরপর এরপর মাঝমাঠে দারুণ সংযোগে এগোতে থাকে সুইডেন। ইয়াসিন আয়ারি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং ভিক্টর গাইকারেসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢোকার চেষ্টা করেন। তবে ফ্রান্সের রক্ষণভাগের দৃঢ়তায় সেই আক্রমণ সফল হয়নি।

ম্যাচের ১৫ মিনিটে সুইডেনের রক্ষণভাগ ফ্রান্সের কর্নারটি সফলভাবে সামলে দেয়। এরপর ফিরতি বলে দূরপাল্লার শট নেন লুকাস দিনিয়ে। তবে তার সেই প্রচেষ্টা সুইডেনের গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। সহজেই বলটি নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া একটি শটও থামিয়ে দেন তিনি। 

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল।

ম্যাচের ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে ইয়াসিন আয়ারি নিচু করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সেখানে বলের নাগাল পান আলেকজান্ডার ইসাক। তবে সুইডিশ এই স্ট্রাইকার ঠিকমতো শট নিতে পারেননি। ফলে বলটি সহজেই তালুবন্দি করেন ফরাসি গোলরক্ষক। 

৩২ মিনিটে আদ্রিয়েঁ রাবিওর বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক। এক মিনিট পর বক্সের ভেতর ওলিসে কাট-ব্যাক পাস বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। সময়-জায়গা পেয়ে শট নেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট সরাসরি পোস্টে গিয়ে লাগে। তাতে গোলবঞ্চিত হতে হয় ফ্রান্সকে। 

আরও একবার বল পোস্টে লাগলে হতাশ হতে হয় ফ্রান্সকে। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে ওলিসের নেওয়া অসাধারণ এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে। তাতে দারুণ এক গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স।

তবে সেখান থেকে ফিরতি বলে সুযোগ ছিল গোল করার। কিন্তু উসমান দেম্বেলে তা কাজে লাগাতে পারেননি। তার শটটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া আরও একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।  

ম্যাচের ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া বাঁ পায়ের শটটি ডান দিকে ঝাঁপিয়ে হাত ছুঁইয়ে ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক জেটারস্ট্রম। এরপর অপেক্ষার অবসান। কর্নার থেকে ছোট ছোট পাসে বক্সে বল পান এমবাপ্পে। দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর অবশেষে গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

পরিসংখ্যান অনুযায়ী প্রথমার্ধে ফ্রান্স ছিল সম্পূর্ণ আধিপত্যশীল। তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। সুইডেন ৩টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/