ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

‘বর্ণবাদ’ বিতর্কে ইউরো শুরু

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১১:২৯ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম
‘বর্ণবাদ’ বিতর্কে ইউরো শুরু
ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবলের দেশ জার্মানিতে সবশেষ ফুটবলের বড় কোনো আসর বসেছিল ২০০৬ সালে। সেবার জার্মানরা আয়োজন করে বিশ্বকাপ ফুটবল। দেড়যুগ অপেক্ষার পর ফের কোনো আসর ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। ইউরোপ সেরার লড়াই আয়োজনের আগে জার্মানিজুড়ে তৈরি হয়েছে বর্ণবাদ বিতর্ক। ২০১২ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত ডানপন্থি রাজনৈতিক দল অল্টারনেটিভ অব জার্মানি (এএফডি) অভিবাসনবিরোধী দল। পাশাপাশি মুসলিমবিরোধী মনোভাবও পোষণ করে তারা। দিনকে দিন তাদের জনপ্রিয়তা বাড়ায় দেশটিতে মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ বিতর্ক। যার প্রভাব পড়েছে জার্মান ফুটবলেও। যার প্রমাণ দেশটির প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একজনের চাওয়া হচ্ছে জার্মান ফুটবল দলে সুযোগ দেওয়া হোক বাড়তি শেতাঙ্গ ফুটবলারদের। এমন বিতর্কের মধ্যে শনিবার (১৫ জুন) থেকে জার্মানির মিউনিখে শুরু হবে ইউরোর এবারের আসর।

ইউরো শুরুর ঠিক আগ মুহূর্তে ওয়েস্ট জার্মানি রেডিও ও টেলিভিশন করপোরেশন (ডব্লিউডিআর) একটি জরিপে জানায় প্রতি পাঁচ জার্মান নাগরিকের মধ্যে একজন চান দেশটির ফুটবল দলে শেতাঙ্গ ফুটবলারের সংখ্যা বাড়ানো হোক। এর পক্ষে ভোট দিয়েছেন ২১ শতাংশ জার্মান। এ ছাড়া ১৭ শতাংশ জার্মান নাগরিক ইলকায় গুন্ডোগানকে অধিনায়ক হিসেবে পছন্দ করেন না। শেতাঙ্গ হওয়ার পরও তাকে পছন্দ না করার একমাত্র কারণ তিনি তুরস্ক বংশোদ্ভূত। এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ দেশটির কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। তিনি বলেন, ‘এটা পাগলামি ছাড়া কিছুই না।’ দলটির গুরুত্বপূর্ণ ফুটবলার জশুয়া কিমিখ বলেন, ‘যারা ছোট থেকে ফুটবলের সঙ্গে বড় হয়েছে সে জানে এগুলো সম্পূর্ণ বাজে কথা। ফুটবল কীভাবে বিভিন্ন জাতি, বিভিন্ন রং এবং বিভিন্ন ধর্মকে একত্রিত করতে পারে তার একটি ভালো উদাহরণ। এটাই আমাদের দল। এখানে না থাকলে আমি অনেক খেলোয়াড়কে মিস করতাম। এটা একেবারে বর্ণবাদী (জরিপ) এবং আমাদের ড্রেসিংরুমে এর কোনো স্থান নেই।’

অভিবাসন নীতি খানিকটা সহজ হওয়ায় জার্মানিতে অভিবাসীর সংখ্যা তুলনামূলক বেশি। যার প্রভাব আছে দেশটির ফুটবল দলেও। ভিন্ন শেকড়ের ফুটবলারদের তাই দেখা যায় জার্মানদের জার্সি গায়ে মাঠ মাতাতে। জার্মান ফুটবলকে অনেক সাফল্য উপহার দেওয়া অভিবাসী ফুটবলারদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয় জরিপ প্রকাশের ওই অনুষ্ঠানে। সেখানে বলা হয়, ‘একটা পক্ষ জার্মানির হয়ে খেলে গর্ববোধ করে। তবে জার্মানি ওই পক্ষকে নিয়ে গর্ববোধ করে না।’ পাশাপাশি তাদের দাবি, পুরোনো শেতাঙ্গ জার্মানরাই প্রকৃত জার্মান এবং কেউ নাগরিকত্ব পেলেই প্রকৃত জার্মান হতে পারেন না।

ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের দল এসপিডির ২৯ আসনের বিপরীতে ডানপন্থি এএফডির পেয়েছে ১৫ আসন। তাতে স্পষ্ট দিনকে দিন বাড়ছে এএফডির জনপ্রিয়তা। যার প্রভাব পড়তে পারে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ইউরো সংশ্লিষ্টদের ধারণা মাঠে সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়রা বর্ণবাদী আচরণের শিকার হতে পারেন। তবে জার্মানিতে ফুটবলারদের বর্ণবাদী আচরণের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) নিজেদের খেলোয়াড় মেসুত ওজিলকে বর্ণবাদী আচরণ থেকে বাঁচাতে পারেনি। ফলে ফুটবলারদের মানসিক প্রস্তুতি থাকতে হবে বর্ণবাদী আচরণ সহ্য করা। ডিএফবির সাবেক সাধারণ সম্পাদক ফেডেরিখ কার্টিয়াস জানান, ড্রেসিংরুমে থাকা সকল অভিবাসী ফুটবলাররা দলের ভেতরে থাকা সম্পর্কের বন্ধন ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি আরও যোগ করেন, ফুটবলে এমন বর্ণবাদী আচরণ ও বৈষম্যের কোনো সুযোগ নেই। কোনো কারণে এমন কিছু হলে শক্ত হাতে প্রতিরোধ করা উচিত।

চলতি বছরের মে মাসে থাইল্যান্ডে বসেছিল ফিফা কংগ্রেস। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী বর্ণবাদ ও যেকোনো ধরনের বৈষম্যকে গণ্য করা হবে আচরণবিধি ভঙ্গ হিসেবে। শুধু ফুটবলার, ম্যাচ অফিশিয়ালস কিংবা খেলার সঙ্গে জড়িতরা নয়, সমর্থকদের জন্যও আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। জার্মানিতে ইউরো চলাকালে এমন বর্ণবাদী আচরণ করলে দর্শকদের শাস্তির কবলে পড়তে হবে।

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি নকআউট পর্বে একক আধিপত্য স্থাপন করে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে-যা এই পর্যায়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই নকআউটে ছিল ৮টি করে গোল।

এদিকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। দুজনের গোলসংখ্যা ৬টি। যদিও মেসি এমবাপ্পের তুলনায় এক ম্যাচ কম খেলেছেন।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ। 

এসজি/ 

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/