সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ জুন) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এই ম্যাচ হারলে সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে বাংলাদেশকে হারাতে পারলে সুপার এইটে শুভসূচনা হবে ভারতের।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা আগের ফিল্ডিং করবো। অল্প রানে তাদের বেঁধে রাখাই আমাদের পরিকল্পনা। আমরা এখানকার কন্ডিশন ও বাতাসের বিষয়টা জানি। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, ১৫০-১৬০ সংগ্রহ ভালো হবে। একাদশে এক পরিবর্তন। জাকের দলে এসেছে তাসকিন।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম, সেটাই পেয়েছি। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। সবকিছু নির্ভর করছে সূর্য কতটুকু প্রভাব রাখে উইকেট স্লো করতে। দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আগের দল নিয়েই মাঠে নেমেছি। বর্তমান নিয়ে ভাবছি, অন্যকিছু নিয়ে উদ্বিগ্ন নই।’
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেযা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।