ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে? শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

পুনরাবৃত্তি না প্রতিশোধ

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম
পুনরাবৃত্তি না প্রতিশোধ
ছবি : সংগৃহীত

দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৯ মাস। কষ্টের ক্ষতচিহ্ন এখনো দগদগে। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হারের দুঃসহ স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না ভারত। সেই স্মৃতি যেন জ্বলজ্বলে এক পোস্টার হয়ে আছে। কষ্টের ক্যানভাসে আঁকা পোস্টারটি ছিঁড়ে ফেলতে পারছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কী করে পারবেন?

বিশ্বকাপের মতো বড় আসরে ১০ উইকেটের বিশাল ব্যবধানে লজ্জার হার!  এমন হার মেনে নিতে কষ্ট তো লাগবেই। ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে সেই হারের দেড় বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ভারত-ইংল্যান্ড। এবারও সেমিফাইনাল ব্যাটল। তবে লড়াইয়ের মঞ্চ শেষচারের হলেও ভেন্যু কিন্তু ভিন্ন। অ্যাডিলেড থেকে এবার গায়ানাতে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রোভিডেন্স স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ভারত এবং ইংল্যান্ড। দুদলই ম্যাচ জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী।

ম্যাচে দুই ধরনের গন্ধ পাচ্ছেন ক্রিকেটবোদ্ধা থেকে সাধারণ সমর্থকরা। এক পক্ষ দেখছে ভারতের প্রতিশোধের ম্যাচ হিসেবে, আরেক পক্ষ পুনরাবৃত্তির আশায় ক্ষণ গুনছেন। পুনরাবৃত্তির তালিকায় খোদ রয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও। তিনি তো বলেই দিয়েছেন, আমরা গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছি। এবারও আমরা ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেব। তবে নিজেদের জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী মঈন প্রতিপক্ষ ভারতকেও প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে দলটির অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে আলাদাভাবে বলেছেন। বলাটাই স্বাভাবিক। সুপার এইট পর্বে ভারতের কাছে শক্তিধর অস্ট্রেলিয়া যেভাবে হেরেছে এবং ওই ম্যাচে রোহিত ৪১ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস দলকে উপহার দিয়েছেন। তাতে করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষকে সমীহ না করে উপায় আছে!

বিশ্বকাপের পুরোনো দুই প্রতিপক্ষ ভারত এবং ইংল্যান্ডের রেকর্ডবুক ঘেঁটে যে তথ্য পাওয়া গেছে তাতে করে দুদলই রয়েছে একই মেরুতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে তারা। তাতে দুই দলের জয়ই সমান দুটি করে। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ আসর থেকেই লড়াইয়ের শুরু। প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয়। ২০০৯ বিশ্বকাপে ভারতকে ৩ রানের ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় ইংলিশরা। এরপর ২০১২ শ্রীলঙ্কা বিশ্বকাপে ভারত জিতলেও সবশেষ ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে জয়ের আনন্দে মাঠ ছাড়েন ইংলিশরা। দুদলের টি-টোয়েন্টির ইতিহাস থেকে জানা যায়, এ পর্যন্ত মোট ২৩ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়ে তাতে ভারতের জয় ১২ ম্যাচে; ইংল্যান্ডের জয় ১১টিতে।  আজ যে দল জিতবে তারাই ম্যাচ জয়ের পরিসংখ্যানে এগিয়ে যাবে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠে এসেছে সেমিফাইনালে। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে ২০০৭ বিশ্বকাপ জয়ীরা। গ্রুপসেরা হয়ে রোহিত শর্মার দল উঠে আসে সুপার এইট পর্বে। এই পর্বেও বাজিমাত ভারতের। তিন ম্যাচের তিনটিতে জেতে তারা। হারায় বাংলাদেশ, আফগানিস্তান এবং শক্তিশালী অস্ট্রেলিয়াকে। অপরদিকে বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে নিজেদের গুছিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেন জস বাটলার, মঈন আলীরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বৃষ্টিতে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে কোণঠাসা হয়ে পড়ে দলটি। পরে নামিবিয়া এবং ওমানকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে উঠে আসে সুপার এইট পর্বে। এখানে এসে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় পায় ইংলিশরা। এ জয়ই সেমিতে ওঠার পথ সুগম করে। পরে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলেও আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির টিকিট কাটে দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সমশক্তির দল ভারত-ইংল্যান্ড। পূর্ব রেকর্ড, জয়-পরাজয়ের ব্যবধান, বিশ্বকাপের পারফরম্যান্স সমস্ত বিচারে একই মানদণ্ডে অবস্থান দুদলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত একবার চ্যাম্পিয়ন ২০০৭ সালে, রানার্স আপ ২০১৪ সালে। ইংল্যান্ড ২০২২ সালে চ্যাম্পিয়ন এবং ২০১৬ সালে রানার্স আপ। আবার দুদলের চারবারের সেমিফাইনাল দেখাতে সমান সংখ্যক ২টি করে জয় ভারত ও ইংল্যান্ডের। তাই আজ যে জিতবে তারা শুধু শিরোপার মঞ্চেই পা রাখবে না; পরিসংখ্যানের নিরিখে পরস্পরকে পেছনেও ফেলবে।

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪৪ এএম
সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে?
কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথমবারের মতো সেমিতে উঠেছে লা রোজারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স। 

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্পেনের পক্ষে গোল দুটি করেন ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। বেলজিয়ামের একমাত্র গোলটি আসে চার্লস ডি কেটেলারের হেডে। 

ম্যাচের ৮৮ মিনিটে গোল করেন মিকেল মেরিনো। তিনিই শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৯১ মিনিটে গোল করে স্পেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন। এবার শেষ মুহূর্তে গোল করে স্পেনকে সেমিতে তুললেন এই মিডফিল্ডার। 

এর আগে, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। 

আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেন মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:১৫ এএম
শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

আবারও শেষ মুহূর্তের গোল, আবারও স্পেনের ত্রাতা মিকেল মেরিনো। নাটকীয় এক লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের দারুণ হেডে সমতায় ফিরে বেলজিয়াম। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বেলজিয়াম। বক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি ম্যাক্সিম ডি কুইপার। তার শট চলে যায় জালের বাইরের অংশে।

এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করে। লামিনে ইয়ামাল দুর্দান্ত দক্ষতায় বদলি হিসেবে নামা সেইসকে পরাস্ত করে শট নেন, তবে থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন।

পাল্টা আক্রমণে বেলজিয়ামও সুযোগ তৈরি করে। জেরেমি ডোকু ডান দিক থেকে বল বাড়ানোর চেষ্টা করেন রোমেলু লুকাকুর উদ্দেশে। তবে সেই আক্রমণ প্রতিহত করে স্পেনের রক্ষণভাগ। এ সময় বেলজিয়ামের খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

৬৩ মিনিটে আবারও ইয়ামালের প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন কোর্তোয়া। একের পর এক সেভে বেলজিয়ামকে ম্যাচে ধরে রাখা এই গোলরক্ষক পরে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি তিনি। তার পরিবর্তে মাঠে নামেন সেন লামেন্স। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন কোর্তোয়া।

ম্যাচের ৮৪ মিনিটে গোলের সুযোগ আসে স্পেনের সামনে। রদ্রির বাড়ানো বল বক্সের ভেতরে পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি ইয়ামাল।

তবে শেষ পর্যন্ত স্পেনের জয়ের নায়ক হয়ে ওঠেন মেরিনো। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর আগে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৯১ মিনিটে গোল করে স্পেনকে জয় এনে দিয়েছিলেন এই মিডফিল্ডার।

এবারও গোলের পেছনে ছিল বেলজিয়ামের ভুল। বক্সের বাইরে থেকে পাউ কুবারসির নেওয়া শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি বদলি গোলরক্ষক সেন লামেন্স। তার হাত ফসকে বল চলে যায় মেরিনোর সামনে। সহজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

তবে যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) নাটকীয়ভাবে আবারও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। তারা আক্রমণে উঠলে অপ্রত্যাশিত ভুল করে বসেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। আক্রমণ ঠেকাতে তিনি গোলপোস্ট ছেড়ে অনেকটা বাইরে চলে আসেন।

সেই সুযোগে বল পেয়ে যান আলেক্সিস সায়েলেমেকার্স। কোণটি কঠিন হলেও তখন সামনে ছিল ফাঁকা গোলপোস্ট। সরাসরি শট নেওয়ার সুযোগ থাকলেও তিনি শট না নিয়ে রোমেলু লুকাকুর উদ্দেশে ক্রস বাড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তার সেই ক্রস আটকে দেন আইমেরিক লাপোর্তে। ক্লিয়ার করা বল আবারও ফিরে যায় সিমনের হাতে। এমন সহজ সুযোগ হাতছাড়া করে হতাশ হতে হয় বেলজিয়ামকে। 

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে স্পেন শিবির। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে তারা। আর কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন।

এসজি/

রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:০৫ এএম
রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। শুরুতে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্পেন। পরে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেলজিয়াম।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে প্রথম দিকে বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় লা রোজারাদের।

অবশেষে ম্যাচের ৩০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্তে দুর্দান্ত দক্ষতায় জেরেমি ডোকুকে পরাস্ত করে নিচু ক্রসে বল বাড়ান পেদ্রো পোরো। তার বাড়ানো বল পেয়ে বক্সের মাঝখান থেকে শট নেন দানি ওলমো। তবে সেই প্রচেষ্টা দারুণ দক্ষতায় প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

কিন্তু ফিরতি বল চলে আসে ফাবিয়ান রুইজের সামনে। সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। শটটি তিমোথি কাস্তানিয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় তারা। লামিনে ইয়ামালের নেওয়া দুর্দান্ত শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

কিছুক্ষণ পর আবারও আক্রমণে উঠেন ইয়ামাল। দুর্দান্ত ফুটওয়ার্কে ডোকুকে পেছনে ফেলে কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। তবে অল্পের জন্য সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে স্পেনের আক্রমণের মধ্যেও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে তিমোথি কাস্তানিয়ের অসাধারণ ক্রসে বক্সের ভেতর থেকে দারুণ হেডে গোল করেন চার্লস ডি কেটেলারে। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়াল কোনো দল।

এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে আধিপত্য ছিল স্পেনের। তারা বেলজিয়ামের গোলমুখে মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বেলজিয়াম ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৫ এএম
পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
জর্জ জেসুস। ছবি: সংগৃহীত

পর্তুগাল ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৭১ বছর বয়সী জর্জ জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্বে থাকা কোচ রবার্তো মার্তিনেজ সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নতুন দায়িত্বে এসে আবারও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন জেসুস। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হিসেবে রোনালদোর সঙ্গে কাজ করে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো জানিয়েছেন, এটিই ছিল শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

শুক্রবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলের প্রতীক। যতদিন সে খেলবে এবং জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন তাকে দলে রাখব। অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে এবং জাতীয় দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই করব।

রোনালদোর সঙ্গে এখনও কথা হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও তার সঙ্গে আমার কথা হয়নি। সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না, আমার জন্যও নয়। গত এক বছরে তার সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করেছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।

আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

স্পেন ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক পর্তুগাল। সেই আসরকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জেসুসকে দায়িত্ব দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

জেসুস ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। এর আগে বেনফিকার কোচ হিসেবে ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি পর্তুগিজ লিগ শিরোপা জিতেন। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গোর দায়িত্বে থেকে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেসসহ পাঁচটি বড় শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার।

এসজি/

নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৫ এএম
নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নীরবতা ভাঙলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপের হতাশা নিয়ে কী লিখব, তা ভাবতে হচ্ছে। অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে গ্রহণ করেছেন। তাই নীরব থাকা ঠিক হতো না। তবে নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে আমার কয়েক দিন সময় দরকার ছিল।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানোই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন।’

নিজের প্রস্তুতির কথা উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, ‘আমি জানি এই টুর্নামেন্টের জন্য কতটা কঠোর পরিশ্রম করেছি, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য কতটা সফল হতে চেয়েছিলাম।’

হতাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই ব্যর্থতার হতাশা অনেক বেশি। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আবারও বিশ্বের সেরা হওয়ার স্বপ্ন পূরণে আমি লড়াই চালিয়ে যাব।’

উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে কার্লো আনচেলত্তির দল ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এর ফলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এসজি/