ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

মুলতানে কান্না রাওয়ালপিন্ডিতে হাসি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
মুলতানে কান্না রাওয়ালপিন্ডিতে হাসি
ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তখন শিশু। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর খেলেছে ২৪টি টেস্ট। একটি বাদে সবগুলোতেই হার। এ রকম পরিস্থিতে আসে মুলতান টেস্ট। যে টেস্টে বাংলাদেশের তৈরি করেছিল জয়ের আবহ। টেস্টের চিত্র এমন হয়ে উঠেছিল যে, বাংলাদেশের টেস্ট জয় শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশ দুই ইনিংসে করেছিল ২৮১ ও ১৫৪ রান। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ১৭৫। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২৬১ রানের। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে পাকিস্তানের রান ৮ উইকেটে মাত্র ১৪৮। ক্রিজে তখন প্রতিষ্ঠিত ব্যাটার বলতে শুধু ইনজামাম-উল হক ৫৩ রানে অপরাজিত। বাকি সবাই বোলার। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১১৩ রান। যা যেকোনো বিচারেই কঠিন। সে তুলনায় বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। ইনজামামকে আউট করা সম্ভব না হলেও অপরপ্রান্তে থাকা বোলার নামক ব্যাটারদের তো আউট করা সম্ভব। তারা আর কতক্ষণই টিকে থাকবেন?

সবাই জয়ের অপেক্ষায়। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেই বাংলাদেশের জয়ের সম্ভাবনার কথা লিখে শিরোনাম করে। ২৫তম টেস্টে এসেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথম টেস্ট জয়। তাও আবার পাকিস্তানের মতো দলের বিপক্ষে। শিহরণ আর উত্তেজনায় অনেকেই রাতে ঘুমাতে পারেননি। ক্রিকেটারদের মাঝে শিহরণ ছিল আরও বেশি। কিন্তু তিন কাঠির খেলা ক্রিকেট, গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট তার সমস্ত শিহরণ নিয়ে হাজির হয় মুলতানে। তৃতীয় দিন সকালেই ইনজামামের সঙ্গী আগের দিনের অপর অপরাজিত ব্যাটার সাকলায়েন মুশতাককে আউট করেন অধিনায়ক খালেদ মাহমুদ। এরপর সাব্বির আহমেদ ১৩ রান করলেও ইনজামামকে দারুণ সময় দিয়ে জুটিতে এনে দেন ৪১ রান। সাব্বিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ রফিক। সাব্বির যখন আউট হন, তখনো পাকিস্তান জয় থেকে অনেক দূরে। তাদের রান ছিল ৮ উইকেটে ২০৫। জয়ের জন্য প্রয়োজন ৪৬ রানের। উইকেটে আসেন ওমর গুল। কিন্তু ইনজামাম ওমর গুলকে বল খেলতে না দিয়ে নিজেই কাঁধে তুলে নেন দায়িত্ব। জুটিতে রান আসে ৫২। ৫০ বল খেলে ওমর গুলের রান ছিল মাত্র ৫। তিনি যখন আউট হন, তখন পাকিস্তান জয়ের কাছাকাছি। তাদের রান ৯ উইকেটে ২৫৭। সেই রান করতে ইয়াসির আলীকে নিয়ে ইনজামামের কোনো সমস্যাই হয়নি। আর এভাবেই হাতছাড়া হয়ে যায় টেস্ট ক্রিকেটের শিশু বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের লগন। নিশ্চিত জয় হাতছাড়া হওয়াতে চোখের জলে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক খালেদ মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ দল।

শুধু ইনজামামই অতি মানবীয় ইনিংস খেলে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন তা কিন্তু নয়; মুলতান টেস্টের কথা এলে চোখের সামনে ভেসে ওঠে রশিদ লতিফের প্রতারণার সেই দৃশ্যও। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় উইকেটরক্ষক রশিদ লতিফের ওই প্রতারণা। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় অলক কাপালির ব্যাটে লেগে বল উইকেটের পেছনে গেলেও ক্যাচ ধরতে ব্যর্থ হন রশিদ লতিফ। মাটিতে পড়া বল হাতে নিয়ে আউটের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে কাপালিকে আউট ঘোষণা করেন লঙ্কান আম্পায়ার অশোকা। এমন ভুল সিদ্ধান্তে বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে।

শুধু কী তাই? মোহাম্মদ রফিক সুযোগ পেয়েও ওমর গুলকে রান আউট করেননি। রান আউট করলে এটি হতো ‘মানকাট। এই আউট ক্রিকেটের স্পিরিটের সঙ্গে যায় না।’ রফিক সেই রান আউট করলে ম্যাচের চিত্র বদলেও যেতে পারত।

মুলতানের ওই অপেক্ষার অবসান ঘটল দীর্ঘ ২১ বছর পর রাওয়ালপিন্ডিতে। মুলতান থেকে ৫২৭ কিলোমিটার দূরের শহরে। তাতে মুলতানের কান্না রাওয়ালপিন্ডিতে পরিণত হয়েছে খুশিতে।

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি নকআউট পর্বে একক আধিপত্য স্থাপন করে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে-যা এই পর্যায়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই নকআউটে ছিল ৮টি করে গোল।

এদিকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। দুজনের গোলসংখ্যা ৬টি। যদিও মেসি এমবাপ্পের তুলনায় এক ম্যাচ কম খেলেছেন।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ। 

এসজি/ 

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/