ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে? আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত
ছবি : সংগৃহীত

টেস্টে পাকিস্তানকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পর দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে সবার সঙ্গে দেশে ফেরেননি কেবল সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছে, হত্যা মামলায় আসামী হওয়ার কারণেই দেশে আসেননি তিনি। মামলা হলেও সতীর্থদের শুরু থেকেই পাশে পেয়েছেন সাকিব। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে গিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরোটা সময় নীরব ছিলেন সাকিব। তার ভক্ত ও সমর্থকরা তার কাছে এই ব্যাপারে তার কাছ থেকে প্রতিবাদী অবস্থান চাইলেও সাকিব ছিলেন মন্তব্যহীন। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়লে হয়েছিলেন তীব্র সমালোচনার সম্মুখীন। 

শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে শতাধিক মামলা হয়েছে আর তারমধ্যে একটি মামলায় আসামী হয়েছেন সাকিব। তার নামে খুনের মামলা হওয়ায় দেশে ফেরা সম্পর্কে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তা-ভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে… প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানীর আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম। 

মামলা হওয়ার পর এই অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানোর কথা জানান একজন আইনজীবী।

হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হঠাৎ দিক হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সঠিক পথেই ছিল সফরকারীরা। কিন্তু মাঝ পথে হয়ে যায় গড়বড়। ফলে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ১৩ রানে হেরে যায় মেহেদী হাসানের মিরাজের দল।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪১ রানের পুঁজি নিয়েও ২৫ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই ২-০তে সিরিজ নিশ্চিত করল তারা। সফরের শুরুতে একমাত্র টেস্টেও মাত্র তিন দিনে হেরে যায় বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত হারের বৃত্তে বন্দি টাইগাররা।

এই হারটিকে বিস্ময়করই বলতে হবে। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রতিপক্ষকে জয় উপহার দিয়েছে টাইগাররা। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েছিলেন হৃদয় ও তানজিদ। ৭০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে ফিরেন তানজিদ। পরে হৃদয় ৯০ বলে ৫ চারে ৬০ রান করে বিদায় নেন। এরপর নুরুল হাসান সোহানের ৪১ বলে ৩৮ ও অধিনায়ক মিরাজের ৩৩ বলে ২৭ রানের ইনিংসের পরও ১১ বল হাতে থাকতে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ শেষ ব্যাটার হিসেবে আউট হন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন রিচার্ড নাগারাভা।

এর আগে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়লেও ওপেনার বেন কারেন ধাক্কা সামলে নেন। ইংলিশ বংশোদ্ভূত এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। ৯ চারে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁ হাতি। আট নম্বরে নেমে ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। ক্যারিয়ারে প্রথম ফিফটির পথে তাসকিন আহমেদের করা ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা ও এক চারে ২২ রান তোলেন তিনি।

কারেন-ইভেন্স অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ৮০ বলে ৯৯ রান। সুবাদে ৬ উইকেটে ২৪৭ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের বেন কারেন।

তোফায়েল/নাঈম

লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি
আর্জেন্টাইন রেফারি ফ্যাকুন্দো তেয়ো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম; আর্জেন্টাইন রেফারি ফ্যাকুন্দো তেয়ো।

কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত এই রেফারির বাঁশি মানেই ফুটবলারদের বাড়তি সতর্কতা। কারণ, ফুটবল ইতিহাসে এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখানোর বিরল রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

২০২২ সালে আর্জেন্টিনার ট্রফেও দে কাম্পেওনেস ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের উত্তপ্ত ম্যাচ পরিচালনা করেছিলেন তেয়ো। অতিরিক্ত সময়ে রেসিংয়ের জয়সূচক গোলের পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ ছড়িয়ে পড়লে একে একে ১০টি লাল কার্ড দেখান তিনি। এর মধ্যে সংঘর্ষের পরপরই ছয়জনকে মাঠ ছাড়তে বাধ্য করেন। খেলোয়াড়সংখ্যা সাতজনের নিচে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শুধু ওই ম্যাচই নয়, ২০১২ সালে রেফারিং ক্যারিয়ার শুরুর পর থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে দুই হাজারের বেশি হলুদ কার্ড এবং ৭৫টির বেশি লাল কার্ড দেখিয়েছেন তেয়ো। নিয়ম প্রয়োগে কোনো ছাড় না দেওয়াই তার পরিচয়।

এবারের বিশ্বকাপেও ইতোমধ্যে দুটি গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। প্রয়োজন হলে কার্ড দেখাতে এক মুহূর্তও দেরি করেননি। তাই ফ্রান্স-মরক্কোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে তার উপস্থিতি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে ফ্রান্সের কয়েকজন ফুটবলারকে থাকতে হবে সতর্ক। আক্রমণভাগের তারকা মাইকেল ওলিসে এই ম্যাচে হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না।

বিশ্বকাপের নকআউট ম্যাচ এমনিতেই স্নায়ুচাপের। তার ওপর দায়িত্বে যদি থাকেন ফ্যাকুন্দো তেয়োর মতো কঠোর রেফারি, তাহলে সামান্য ভুলও দলের জন্য বড় মূল্য ডেকে আনতে পারে। তাই ফ্রান্স-মরক্কো লড়াইয়ে ফুটবলের পাশাপাশি নজর থাকবে রেফারির বাঁশির দিকেও।

এএফ/

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী
ছবি: খবরের কাগজ

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬ এর প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিয়ে ২২ জুন থেকে ৪ জুলাই ২০২৬ এর বিজয়ীরা হলেন: সুমন ভৌমিক, ৮৮ মোকরবা রোড, নগরখানপুর, নারায়ণগঞ্জ; জাহিদুল ইসলাম, ফার্মগেট, ঢাকা; ভাস্কর সেন গুপ্ত, রাউজান, চট্টগ্রাম; নাজমিন নাগার, নাখালপাড়া, ঢাকা; লিপি রায়, আজিমপুর ঢাকা; সাঈদ বিন হুদা, সীতাকুন্ড, চট্টগ্রাম; তাসলিমা হাসনাত, আগ্রাবাদ, চট্টগ্রাম; ডা. নীখিল চন্দ্র সাহা, আজিমপুর ঢাকা; নীলশ্রী সাহা, লালবাগ, ঢাকা; প্রীতিলতা সরকার, সাভার, ঢাকা; মিমি আফরোজ, ময়লাপোতা, খুলনা; বিনয় দত্ত, উত্তরা, ঢাকা; খাইরুল আনাম, বিজুল কঞ্চিগাড়ি, বিরামপুর, দিনাজপুর।

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিতে লিংকে ক্লিক করুন  https://www.khaborerkagoj.com/fifa-worldcup-2026

 

আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে?

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম
আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে?
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার পথ মোটেও বিতর্কহীন নয়। বরং শেষ ষোলোর পর থেকেই লিওনেল মেসিদের ঘিরে প্রশ্ন উঠছে; ফিফা কি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বাড়তি সুবিধা দিচ্ছে? মিসরের কোচ থেকে শুরু করে দেশটির ফুটবল ফেডারেশন পর্যন্ত রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। কিন্তু এসব অভিযোগের পক্ষে আদৌ কতটা প্রমাণ আছে?

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। এরপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন মেসিদের। ১৪ মিনিটে তিন গোল। কোয়ার্টারে লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, রেফারির সিদ্ধান্তে তারা ‘অন্যায়ের শিকার’ হয়েছেন। এমনকি তিনি ইঙ্গিত দেন, বিশ্বচ্যাম্পিয়ন ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিতর্কের মূল কারণ কী?
মিসরের সবচেয়ে বড় অভিযোগ ছিল দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমটি, মোস্তাফা জিকোর করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণ শুরু হওয়ার সময় মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে পা দেন। সেই ফাউলের কারণেই গোলটি বাতিল করা হয়। দ্বিতীয় অভিযোগ ছিল আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি।

দুই ঘটনাই বিতর্কের জন্ম দিয়েছে। তবে ফুটবলের নিয়ম অনুযায়ী, গোল হওয়ার আগে বিল্ডআপে ফাউল থাকলে ভিএআর গোল বাতিল করতে পারে। অন্যদিকে সালাহর ঘটনাটি রেফারি ও ভিএআর স্বাভাবিক শারীরিক সংঘর্ষ হিসেবে বিবেচনা করেছেন। ফলে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও এটিকে সরাসরি পক্ষপাতিত্বের প্রমাণ বলা কঠিন।

আর্জেন্টাইন রেফারিদের নিয়েও প্রশ্ন
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচে পুরো অন-ফিল্ড রেফারিং দলই আর্জেন্টিনার হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরে ভিএআরের প্রধান কর্মকর্তাও আর্জেন্টিনার হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও এ ধরনের ম্যাচ পরিচালনার দায়িত্ব সাধারণত সবচেয়ে অভিজ্ঞ রেফারিদেরই দেওয়া হয়। ফলে শুধুমাত্র জাতীয়তার কারণে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো বাস্তব প্রমাণ নেই। তবে এমন নিয়োগ বিতর্কের সুযোগ তৈরি করেছে; এটিও সত্য।

মেসির সম্ভাব্য লাল কার্ড বিতর্ক
গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে আইসা মান্দির পায়ের পেছনে স্টাড লাগিয়েও লিওনেল মেসি কোনো কার্ড দেখেননি। পরে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান প্রায় একই ধরনের ট্যাকলে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড পান। এই দুই ঘটনার তুলনা করে অনেকেই দাবি করছেন, মেসি বিশেষ সুবিধা পেয়েছেন। যদি তখন মেসি লাল কার্ড দেখতেন, তবে এক বা ততোধিক ম্যাচে নিষিদ্ধ হতেন। ফলে বিশ্বকাপে তাঁর করা সর্বোচ্চ আট গোলের সংখ্যাও কমে যেত। 

তবে ফুটবলে একই ধরনের দুটি ঘটনা সব সময় একই সিদ্ধান্তে শেষ হয় না। ট্যাকলের গতি, বলের অবস্থান, আঘাতের মাত্রা ও রেফারির ব্যাখ্যার ওপরও সিদ্ধান্ত নির্ভর করে। তাই দুটি ঘটনা একেবারে অভিন্ন ছিল; এমন দাবি করাও কঠিন।

কম হলুদ কার্ডও আলোচনায়
আরেকটি পরিসংখ্যানও আলোচনায় এসেছে। এবারের বিশ্বকাপে প্রতি ১৯.৭টি ফাউলে একটি হলুদ কার্ড পেয়েছে আর্জেন্টিনা। শেষ আটে থাকা দলগুলোর মধ্যে কেবল তিনটি দলের অনুপাতই এর চেয়ে বেশি। অন্যদিকে ইংল্যান্ড প্রতি ৭.৭টি ফাউলেই একটি হলুদ কার্ড পেয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে বেশি ফাউল করলেও কার্ড পেয়েছে তুলনামূলক কম। এই পরিসংখ্যান অনেকের সন্দেহ বাড়ালেও এটিই পক্ষপাতিত্বের অকাট্য প্রমাণ নয়। কারণ সব ফাউলের গুরুত্ব এক নয় এবং প্রতিটি ঘটনার আলাদা মূল্যায়ন থাকে।

সহজ পথ কি পেয়েছে আর্জেন্টিনা?
বিশ্বকাপের ড্র নিয়েও আলোচনা কম হয়নি। ফিফা এবার এমনভাবে নকআউটের সূচি সাজিয়েছে, যাতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল; ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড; সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়।

এর ফলে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলেছে তুলনামূলক নিচের সারির দল কেপ ভার্দে (র‌্যাঙ্কিং ৬৭), মিসর (২৯) এবং এবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সুইজারল্যান্ড (১৯)। অন্যদিকে স্পেনকে ইতোমধ্যে পর্তুগাল ও বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে, ফ্রান্স খেলছে মরক্কোর বিপক্ষে। তবে এটিও টুর্নামেন্টের নির্ধারিত কাঠামোর অংশ। শুধু আর্জেন্টিনার জন্য আলাদা করে কোনো পথ তৈরি করা হয়েছে; এমন প্রমাণ নেই।

পেনাল্টিও আলোচনায়
২০২২ বিশ্বকাপে রেকর্ড পাঁচটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। এবারও তারা তিনটি পেনাল্টি পেয়েছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তবে মেসি এর মধ্যে দুটি পেনাল্টি মিসও করেছেন। তাই বেশি পেনাল্টি পাওয়া নিয়েও বিতর্ক থাকলেও সেটিকে এককভাবে পক্ষপাতিত্বের প্রমাণ বলা যাচ্ছে না।

বাস্তবতা কী বলছে?
বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের যথেষ্ট কারণ তৈরি হয়েছে। কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ, কিছু ক্ষেত্রে ধারাবাহিকতার অভাবও চোখে পড়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি, যা নিশ্চিতভাবে বলে দেয়; ফিফা পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে এগিয়ে দিচ্ছে। বরং বাস্তবতা হলো, বিতর্কের মাঝেও কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে আর্জেন্টিনাকে দুটি ম্যাচই জিততে হয়েছে শেষ মুহূর্তের লড়াই করে। তাই অভিযোগ, পরিসংখ্যান ও বিতর্ক থাকলেও ষড়যন্ত্রের দাবিকে সত্য বলে প্রতিষ্ঠা করার মতো শক্ত প্রমাণ এখনো মেলেনি।

এসএন/

আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম
আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর
অনুশীলনের মাঝে বিরতিতে আছেন আর্জেন্টিনার খেলোয়াররা। ছবি: সংগৃহীত

মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা শিবিরে যে একমাত্র দুশ্চিন্তা ছিল, সেটিও কেটে গেছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ আছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো।

মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন রোমেরো। তবে ম্যাচের শেষ দিকে তাকে কিছুটা ক্লান্ত ও অস্বস্তিতে দেখা যায়। পরে জানা যায়, তার বাম পায়ের কাফে (পেশিতে) টান লেগেছিল। তবে সেটি গুরুতর কোনো চোট নয়, কেবল ক্র্যাম্প ছিল।

বুধবার (৮ জুলাই) দলের অনুশীলনে অংশ নেন রোমেরো। আর্জেন্টিনা দলের সবাই সুস্থ আছেন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। ফলে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে রোমেরোকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।

বুধবারের অনুশীলনে যারা মিসরের বিপক্ষে বেশি সময় খেলেছেন, তারা মূলত জিমে ও পুনরুদ্ধারমূলক (রিকভারি) অনুশীলন করেছেন। অন্যদিকে, যারা কম সময় খেলেছেন বা একাদশে ছিলেন না, তারা মাঠে আলাদা অনুশীলন করেছেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়।

এখন পর্যন্ত আর্জেন্টিনার একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আজ বৃহস্পতিবার কৌশলগত অনুশীলনে সম্ভাব্য প্রথম একাদশ চূড়ান্ত করবেন স্কালোনি। শুক্রবার হবে শেষ অনুশীলন এবং সেদিনই সংবাদ সম্মেলনে ম্যাচ-পূর্ব পরিকল্পনা তুলে ধরবেন আর্জেন্টিনা কোচ।
আগামী শনিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চঞ্চল/নাঈম