ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
তবু সবার সেরা ইয়াসিন বুনু মেসির বিকল্প হওয়া অসম্ভব: নিকো পাজ ‘সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাননি রোনালদো’ সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে? শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম

নিরাপত্তার চাদরে বাংলাদেশ দল

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ এএম
নিরাপত্তার চাদরে বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত
চেন্নাই টেস্ট শেষ হয়েছে এক দিন আগেই। কিন্তু শেষ হলেও বাংলাদেশ-ভারত দুই দলই দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে এসেছে গতকাল চার্টার্ড বিমানে। বাংলাদেশ দলকে অনুসরণ করে দেশ থেকে আসা সাংবাদিকরাও কানপুর আসেন গতকাল। কেউ দুপুরে। কেউ তার কিছু পর। কিন্তু কানপুর বিমানবন্দরে আসার পর সাংবাদিকরা হোটেলে চলে যাননি। কারণ কিছুক্ষণ পরই বাংলাদেশ দল এসে নামবে। তাই তাদের জন্য বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করেন। সবাই বিমাবন্দরের ভেতরে বসে সময় পার করছিলেন। যখন দল আসার সময় হয়ে আসে, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের সাংবাদিকদের বাইরে চলে যেতে বলেন। এই জায়গা ফাঁকা করে দিতে হবে। অগত্যা সবাই বাইরে চলে আসেন। বাইরে কিছু সমর্থকও দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাদের চেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ছিলেন বেশি।
 
সবাই সতর্ক। নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। সমর্থকরাতো না-ই, বাংলাদেশের সাংবাদিক, এমন কি ভারতীয় স্থানীয় সাংবাদিকদেরও নিরাপত্তা বেষ্টনী বাইরে থাকতে হয়েছে। কিছু পুলিশ সদস্য সতর্ক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন। কেউ কেউ রাউন্ড দিচ্ছিলেন। উল্লেখ্যযোগ্য সংখ্যক নারী পুলিশও ছিলেন সেখানে। একটা সময় দুই দলের খেলোয়াড়ই বের হয়ে আসেন। এ সময় পুলিশের সদস্যরা কঠোর হয়ে যান। কাউকে ছবি তুলার সুযোগ পর্যন্ত দেননি। খেলোয়াড়রা যখন চলে যান, তখন বিমানবন্দরের অবস্থা আবার স্বাভাবিক হয়ে আসে। দেখে বোঝার উপায়ই ছিল না কিছুক্ষণ আগেও এখানে কি পরিমাণ কঠোর নিরাপত্তার চাদর ছিল। পরে জানা গেছে, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার রাস্তা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই প্রহরা ছিল। স্থানীয় এক সাংবাদিক জানালেন, আন্তর্জাতিক ম্যাচ হলে এখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকে। কিন্তু এবারের মতো এ রকম কঠোর নিরাপত্তা আগে দেখা যায়নি।
 
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, স্থাপিত হয়েছে ১৯৪৫ সালে। এখানে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে ইংল্যান্ড ও ভারতের। শেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। যখনই যে দল খেলতে আসে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। অতিথি দলের চেয়ে ভারতীয় দলের জন্যও বেশি থাকে নিরাপত্তাব্যবস্থা। কারণ ক্রিকেট যে ভারতের দ্বিতীয় ধর্ম। ক্রিকেটাররা তাদের কাছে আরাধ্য। আর বিশাল এই দেশে এক একটি ভেন্যু নিয়মিত খেলা পায় না। কানপুর যেমন বাংলাদেশ-ভারতের টেস্ট পেয়েছে প্রায় তিন বছর পর। তাই অতিথি দলের চেয়ে স্বদেশি ক্রিকেটারদের জন্য তাদের চাওয়া থাকে বেশি। কিন্তু এবার সেখানে ব্যতিক্রম। নিরাপত্তার ব্যবস্থাটা অতিথি বাংলাদেশ দলের জন্যই বেশি করা হয়েছে। কিন্তু কেন? এর কারণ হলো ভারতের এক ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভা কানপুরে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে দিতে চায় না। তারা বাতিলের দাবি তুলেছে।
 
ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভার এ রকম মনোভাবের কারণ ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন। তাদের দাবি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। মন্দির ভেঙে ফেলা হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও এ-সংক্রান্ত সংবাদ প্রচার হয়েছে। তাই তারা কানপুরে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে দিতে চায় না। ২৭ সেপ্টেম্বর শুরু হবে দুই দেশের সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিকে তাদের দাবি আরও বেড়েছে। এখন তারা ৬ অক্টোবর গোয়ালিয়রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের দিন ‘বন্‌ধ’-এর ডাক দিয়েছে। এসব কারণে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বেশি।
 
হিন্দু মহাসভা ম্যাচ বাতিলের দাবি জানালেও ভারত সরকার তাতে কর্ণপাত করেননি। যে কারণে কানপুরের ভেন্যুও পরিবর্তন হয়নি। কানপুরে সংগঠনের ২০ জনের বিপক্ষে ভারতীয় পুলিশ এফআইআরও করেছে। ম্যাচের দিনও থাকবে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এদিকে বাংলাদেশ থেকে আসা কয়েকজন সাংবাদিককে পুলিশের কয়েকজন সদস্য জানিয়ে দিয়েছেন যাতে একা কোথায়ও বের না হতে। আবার স্থানীয় এক সাংবাদিকও জানিয়েছেন বাইরে গেলে বাংলা ভাষায় কথা না বলতে, কিংবা বাংলাদেশ থেকে না আসার কথা বলতে। জানা গেছে, এখানকার হিন্দু মহাসভার সদস্যরা খুবই উগ্রবাদী।
 
নাজমুল হোসেন শান্তরা যখন একে একে বাসে গিয়ে উঠছিলেন, তাদের জন্য কি কঠোর নিরাপত্তাব্যবস্থা করে রাখা হয়েছে, তা হয়তো তারা টের পাননি। কানপুরে যে কদিন বাংলাদেশ দল থাকবে তাদের কঠোর নিরাপত্তা দেওয়া হবে। এ রকম পরিস্থিতি বাংলাদেশ দল এর আগে পাকিস্তান সফরে গিয়েও পড়েছিল ২০২০ সালে। তবে সেবার বাংলাদেশ দলকে নিয়ে কোনো রকমের হুমকি ছিল না। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসীদের হামলার কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ২০২০ সালে বাংলাদেশ দল খেলতে গিয়েছিল। তখন পাকিস্তানের পরিস্থিতির কারণেই বাংলাদেশ দলকে এ রকম কঠোর নিরাপত্তাব্যবস্থা দেওয়া হয়েছিল।
 
গতকাল কানপুরে আসার পর বাংলাদেশ দল হোটেলে বিশ্রামেই থেকেছে। আজ অনুশীলন করবে। এদিকে ভারতীয় দল একই বিমানে এলেও সব ক্রিকেটার আসেননি। অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল দল আসার আগেই আসেন অন্য বিমানে। বিরাট কোহলি ও কোচ গৌতম গম্ভীর আসেন সবার আগে আরেকটি বিমানে।

‘সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাননি রোনালদো’

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:১৯ এএম
‘সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাননি রোনালদো’
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা থেমে নেই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইউরি জোরকায়েফ। তার দাবি, পর্তুগাল দলে নিজের সতীর্থদের কাছ থেকেই যথেষ্ট সহযোগিতা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য জোরকায়েফ মনে করেন, পর্তুগাল কখনোই রোনালদোকে সামনে রেখে দল সাজানোর চেষ্টা করেনি। বরং খেলার ধরনই বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোরকায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে রাখেন, তাহলে পুরো দলকে তার জন্য খেলতে হবে। কিন্তু সেটা মোটেও হয়নি। মনে হয়েছে, সতীর্থদের কাছ থেকেই বয়কটের শিকার হয়েছেন তিনি। তারা তাকে সেরাটা দেওয়ার পরিস্থিতিই তৈরি করে দেয়নি।’

সাবেক এই মিডফিল্ডার আরও বলেন, ‘রোনালদোর খেলার ধরন বহু বছর ধরেই সবার জানা। তাই তাকে দলে রাখলে সেভাবে পরিকল্পনা করেই খেলতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই তাকে চিনি। সে সব সময় একই ধরনের ফুটবল খেলেছে। তাহলে তারা কী আশা করেছিল, সে হঠাৎ করেই নিজের খেলার ধরন বদলে ফেলবে? যদি তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে দলকে তাকে কেন্দ্র করেই সাজাতে হবে। আর সেটা না চাইলে তাকে দলে ডাকা বা মাঠে নামানো উচিত নয়।’

বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর রোনালদোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সূত্র: টিওয়াইসি স্পোর্টস

এসজি/

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪৪ এএম
সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে?
কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথমবারের মতো সেমিতে উঠেছে লা রোজারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স। 

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্পেনের পক্ষে গোল দুটি করেন ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। বেলজিয়ামের একমাত্র গোলটি আসে চার্লস ডি কেটেলারের হেডে। 

ম্যাচের ৮৮ মিনিটে গোল করেন মিকেল মেরিনো। তিনিই শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৯১ মিনিটে গোল করে স্পেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন। এবার শেষ মুহূর্তে গোল করে স্পেনকে সেমিতে তুললেন এই মিডফিল্ডার। 

এর আগে, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। 

আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেন মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:১৫ এএম
শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

আবারও শেষ মুহূর্তের গোল, আবারও স্পেনের ত্রাতা মিকেল মেরিনো। নাটকীয় এক লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের দারুণ হেডে সমতায় ফিরে বেলজিয়াম। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বেলজিয়াম। বক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি ম্যাক্সিম ডি কুইপার। তার শট চলে যায় জালের বাইরের অংশে।

এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করে। লামিনে ইয়ামাল দুর্দান্ত দক্ষতায় বদলি হিসেবে নামা সেইসকে পরাস্ত করে শট নেন, তবে থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন।

পাল্টা আক্রমণে বেলজিয়ামও সুযোগ তৈরি করে। জেরেমি ডোকু ডান দিক থেকে বল বাড়ানোর চেষ্টা করেন রোমেলু লুকাকুর উদ্দেশে। তবে সেই আক্রমণ প্রতিহত করে স্পেনের রক্ষণভাগ। এ সময় বেলজিয়ামের খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

৬৩ মিনিটে আবারও ইয়ামালের প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন কোর্তোয়া। একের পর এক সেভে বেলজিয়ামকে ম্যাচে ধরে রাখা এই গোলরক্ষক পরে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি তিনি। তার পরিবর্তে মাঠে নামেন সেন লামেন্স। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন কোর্তোয়া।

ম্যাচের ৮৪ মিনিটে গোলের সুযোগ আসে স্পেনের সামনে। রদ্রির বাড়ানো বল বক্সের ভেতরে পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি ইয়ামাল।

তবে শেষ পর্যন্ত স্পেনের জয়ের নায়ক হয়ে ওঠেন মেরিনো। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর আগে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৯১ মিনিটে গোল করে স্পেনকে জয় এনে দিয়েছিলেন এই মিডফিল্ডার।

এবারও গোলের পেছনে ছিল বেলজিয়ামের ভুল। বক্সের বাইরে থেকে পাউ কুবারসির নেওয়া শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি বদলি গোলরক্ষক সেন লামেন্স। তার হাত ফসকে বল চলে যায় মেরিনোর সামনে। সহজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

তবে যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) নাটকীয়ভাবে আবারও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। তারা আক্রমণে উঠলে অপ্রত্যাশিত ভুল করে বসেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। আক্রমণ ঠেকাতে তিনি গোলপোস্ট ছেড়ে অনেকটা বাইরে চলে আসেন।

সেই সুযোগে বল পেয়ে যান আলেক্সিস সায়েলেমেকার্স। কোণটি কঠিন হলেও তখন সামনে ছিল ফাঁকা গোলপোস্ট। সরাসরি শট নেওয়ার সুযোগ থাকলেও তিনি শট না নিয়ে রোমেলু লুকাকুর উদ্দেশে ক্রস বাড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তার সেই ক্রস আটকে দেন আইমেরিক লাপোর্তে। ক্লিয়ার করা বল আবারও ফিরে যায় সিমনের হাতে। এমন সহজ সুযোগ হাতছাড়া করে হতাশ হতে হয় বেলজিয়ামকে। 

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে স্পেন শিবির। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে তারা। আর কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন।

এসজি/

রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:০৫ এএম
রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। শুরুতে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্পেন। পরে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেলজিয়াম।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে প্রথম দিকে বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় লা রোজারাদের।

অবশেষে ম্যাচের ৩০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্তে দুর্দান্ত দক্ষতায় জেরেমি ডোকুকে পরাস্ত করে নিচু ক্রসে বল বাড়ান পেদ্রো পোরো। তার বাড়ানো বল পেয়ে বক্সের মাঝখান থেকে শট নেন দানি ওলমো। তবে সেই প্রচেষ্টা দারুণ দক্ষতায় প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

কিন্তু ফিরতি বল চলে আসে ফাবিয়ান রুইজের সামনে। সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। শটটি তিমোথি কাস্তানিয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় তারা। লামিনে ইয়ামালের নেওয়া দুর্দান্ত শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

কিছুক্ষণ পর আবারও আক্রমণে উঠেন ইয়ামাল। দুর্দান্ত ফুটওয়ার্কে ডোকুকে পেছনে ফেলে কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। তবে অল্পের জন্য সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে স্পেনের আক্রমণের মধ্যেও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে তিমোথি কাস্তানিয়ের অসাধারণ ক্রসে বক্সের ভেতর থেকে দারুণ হেডে গোল করেন চার্লস ডি কেটেলারে। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়াল কোনো দল।

এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে আধিপত্য ছিল স্পেনের। তারা বেলজিয়ামের গোলমুখে মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বেলজিয়াম ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৫ এএম
পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
জর্জ জেসুস। ছবি: সংগৃহীত

পর্তুগাল ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৭১ বছর বয়সী জর্জ জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্বে থাকা কোচ রবার্তো মার্তিনেজ সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নতুন দায়িত্বে এসে আবারও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন জেসুস। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হিসেবে রোনালদোর সঙ্গে কাজ করে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো জানিয়েছেন, এটিই ছিল শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

শুক্রবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলের প্রতীক। যতদিন সে খেলবে এবং জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন তাকে দলে রাখব। অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে এবং জাতীয় দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই করব।

রোনালদোর সঙ্গে এখনও কথা হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও তার সঙ্গে আমার কথা হয়নি। সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না, আমার জন্যও নয়। গত এক বছরে তার সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করেছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।

আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

স্পেন ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক পর্তুগাল। সেই আসরকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জেসুসকে দায়িত্ব দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

জেসুস ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। এর আগে বেনফিকার কোচ হিসেবে ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি পর্তুগিজ লিগ শিরোপা জিতেন। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গোর দায়িত্বে থেকে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেসসহ পাঁচটি বড় শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার।

এসজি/