কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই জয় পেয়েছে। আর্জেন্টিনা জয় পেয়েছে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে। আর উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার যুবারা জয় পেয়েছে ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে। অন্যদিকে, ভেনেজুয়েলার একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে জয় পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের এই জয়কে ১০ জনের দলের জয়ও বলা চলে। ম্যাচের শেষ ৩৩ মিনিট তারা খেলেছে ১ জন কম নিয়ে। ৫৭ মিনিটে ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি উরুগুয়ের উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করেন।
একজন কম নিয়ে খেলেও ব্রাজিল ৭৪ মিনিটে প্রতি–আক্রমণ থেকে গোল করে জয় নিশ্চিত করে। ব্রাজিলের হয়ে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।
এদিকে, চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয় ছিল ২-১ ব্যবধানে। দুটি গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে।
প্রথম গোলটি আসে ম্যাচের ৩৫ মিনিটে। উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের পা থেকে আসা সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনার যুবারা।
রিভার প্লেটের হয়ে খেলা এই ফুটবলার ২০২২ সালে চিলি অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছিলেন।
প্রথম গোলের ৭ মিনিট পরই আরেক রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন। তবে ম্যাচশেশে আর্জেন্টিনার যুবারাই জয়ের হাসি হাসে ২-১ ব্যবধানে।