ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
সেই মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ

বিশ্বকাপে যাদের পেল আর্জেন্টিনা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম
বিশ্বকাপে যাদের পেল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফুটবল বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) এই মহাযজ্ঞের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। গ্রুপপর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানকে।

আয়োজক তিন দেশের গ্রুপ আগেই ঠিক হয়েছিল। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে।

অনুষ্ঠানে তিনটি পট থেকে তিনটি বল তুলেন আয়োজক তিন দেশের প্রধান- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেখে নিন বিশ্বকাপে কে কার মুখোমুখি হবে- 

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

এসজি/

সেই মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৭ এএম
সেই মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

আবারও শেষ সময়ে গোল, আবারও স্পেনের নায়ক মিকেল মেরিনো। তার শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম।  

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের দারুণ হেডে সমতায় ফিরে বেলজিয়াম। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে দুদলই আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ তৈরি হয় বেলজিয়ামের সামনে। কিন্তু বক্সের ভেতর বল পেয়েও ম্যাক্সিম ডি কুইপার লক্ষ্যে শট রাখতে পারেননি। তার শটটি জালের বাইরের অংশে গিয়ে লাগে। তাতে দারুণ এক সুযোগ হাতছাড়া হয় বেলজিয়ামের। 

এরপর দুই দলই সুযোগ তৈরি করে। প্রথমে লামিনে ইয়ামাল দুর্দান্ত দক্ষতায় বদলি হিসেবে নামা সেইসকে পেছনে ফেলে শট নেন। তবে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে বলটি দূরে পাঠিয়ে দেন।

এরপর পাল্টা আক্রমণে যায় বেলজিয়াম। জেরেমি ডোকু ডান দিক থেকে বল বাড়ানোর চেষ্টা করেন রোমেলু লুকাকুর উদ্দেশে। তবে সেই আক্রমণ প্রতিহত করে স্পেনের রক্ষণভাগ। এ সময় বেলজিয়ামের খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

ম্যাচের ৬৩ মিনিটে ইয়ামালের আরও একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন কোর্তোয়া। দুর্দান্ত সেভে বেলজিয়ামকে ম্যাচে রাখা কোর্তোয়া মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় রেড ডেভিলসরা। চোট পাওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কোর্তোয়া, তবে শেষ পর্যন্ত আর মাঠে থাকতে পারেননি তিনি। তার পরিবর্তে মাঠে নামানো হয় সেন লামেন্সকে। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে রদ্রির ভাসানো পাস বক্সের ভেতর পেয়েও তা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি ইয়ামাল। তাতে আরও একটি সুযোগ নষ্ট হয় স্পেনের। 

তবে ৮৮ মিনিটে গোল করে আবারও নায়ক বনে যান মিকেল মেরিনো, যার শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ হারিয়েছিল স্পেন। বক্সের বাইরে থেকে জোরালো শট নেন পাউ কুবারসি। বেলজিয়ামের গোলরক্ষক সেন লামেন্স সেটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বলটি হাত ফসকে সরাসরি চলে যায় মেরিনোর সামনে। সহজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

তবে যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) আবারও সমতায় ফেরার সুযোগ আসে বেলজিয়ামের সামনে। তারা আক্রমণে উঠলে অপ্রত্যাশিত ভুল করে বসেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। আক্রমণ ঠেকাতে তিনি গোলপোস্ট ছেড়ে অনেকটা বাইরে চলে আসেন।

সেই সুযোগে বল পেয়ে যান আলেক্সিস সায়েলেমেকার্স। কোণটি খুবই কঠিন ছিল, কিন্তু তখন সামনে ছিল ফাঁকা গোলপোস্ট। সরাসরি শট নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেই চেষ্টা না করে রোমেলু লুকাকুর উদ্দেশে ক্রস বাড়ানোর সিদ্ধান্ত নেন। তবে তার সেই ক্রস আটকে দেন আইমেরিক লাপোর্তে। ক্লিয়ার করা বল আবারও ফিরে যায় সিমনের হাতে। এমন সহজ সুযোগ হাতছাড়া করে হতাশ হতে হয় বেলজিয়ামকে। 

এরপর রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির, দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে বিশ্বকাপের সেমিফাইনাল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা।

এসজি/

রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:০৫ এএম
রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। শুরুতে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্পেন। পরে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেলজিয়াম।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে প্রথম দিকে বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় লা রোজারাদের।

অবশেষে ম্যাচের ৩০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্তে দুর্দান্ত দক্ষতায় জেরেমি ডোকুকে পরাস্ত করে নিচু ক্রসে বল বাড়ান পেদ্রো পোরো। তার বাড়ানো বল পেয়ে বক্সের মাঝখান থেকে শট নেন দানি ওলমো। তবে সেই প্রচেষ্টা দারুণ দক্ষতায় প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

কিন্তু ফিরতি বল চলে আসে ফাবিয়ান রুইজের সামনে। সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। শটটি তিমোথি কাস্তানিয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় তারা। লামিনে ইয়ামালের নেওয়া দুর্দান্ত শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

কিছুক্ষণ পর আবারও আক্রমণে উঠেন ইয়ামাল। দুর্দান্ত ফুটওয়ার্কে ডোকুকে পেছনে ফেলে কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। তবে অল্পের জন্য সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে স্পেনের আক্রমণের মধ্যেও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে তিমোথি কাস্তানিয়ের অসাধারণ ক্রসে বক্সের ভেতর থেকে দারুণ হেডে গোল করেন চার্লস ডি কেটেলারে। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়াল কোনো দল।

এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে আধিপত্য ছিল স্পেনের। তারা বেলজিয়ামের গোলমুখে মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বেলজিয়াম ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৫ এএম
পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
জর্জ জেসুস। ছবি: সংগৃহীত

পর্তুগাল ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৭১ বছর বয়সী জর্জ জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্বে থাকা কোচ রবার্তো মার্তিনেজ সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নতুন দায়িত্বে এসে আবারও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন জেসুস। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হিসেবে রোনালদোর সঙ্গে কাজ করে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো জানিয়েছেন, এটিই ছিল শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

শুক্রবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলের প্রতীক। যতদিন সে খেলবে এবং জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন তাকে দলে রাখব। অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে এবং জাতীয় দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই করব।

রোনালদোর সঙ্গে এখনও কথা হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও তার সঙ্গে আমার কথা হয়নি। সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না, আমার জন্যও নয়। গত এক বছরে তার সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করেছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।

আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

স্পেন ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক পর্তুগাল। সেই আসরকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জেসুসকে দায়িত্ব দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

জেসুস ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। এর আগে বেনফিকার কোচ হিসেবে ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি পর্তুগিজ লিগ শিরোপা জিতেন। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গোর দায়িত্বে থেকে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেসসহ পাঁচটি বড় শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার।

এসজি/

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৪ এএম
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও
ছবি: সংগৃহীত

ব্যর্থতার হেক্সা পূরণ হয়েছে ব্রাজিলের। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর টানা ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে ভক্তদের হতাশ করেছে লাতিন আমেরিকার দলটি। চলমান সংস্করণে শেষ ষোলোতে থেমেছে সেলেসাওদের যাত্রা। নরওয়ের কাছে ২-১ গোলের হারে।

দল বিদায় নেওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিয়ুস জুনিয়র। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, ‘প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপে হতাশার পর কী লিখব, তা নিয়ে ভাবছি। আমি দেখেছি সব বয়সের কত মানুষ আমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্নকে আপন করে নিয়েছেন। তাই নীরব থাকা অন্যায় হত।’

‘কিন্তু বিষয়টি নিয়ে ভাবার জন্য আমার কয়েকটা দিনের প্রয়োজন ছিল। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আর শেষ ষোলো থেকেই বিশ্বকাপ শেষ করে বিদায় নেওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে শেষ আটে ওঠার আগেই ছিটকে গেল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বের সবচেয়ে সফল ফুটবল জাতি, ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি।

এই টুর্নামেন্টে ভিনিসিয়ুস চারটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। তবে নরওয়ের বিপক্ষে দলকে জয় এনে দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি জানি, এর জন্য আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ দিয়েছিলাম, কতটা চেয়েছিলাম- তোমাদের জন্য, আমার পরিবারের জন্য ’

‘হতাশার অনুভূতিটা অবর্ণনীয়। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাইছি এবং বিশ্বসেরার আসনে আবার ফিরতে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমি লড়াই চালিয়ে যাব।’

অনিক/

ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আজ মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম। শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া একাদশে একটি পরিবর্তন এনেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে রাখা হয়েছে বেঞ্চে। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইস।

অন্যদিকে, বেলজিয়ামের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ রুডি গার্সিয়া। চোটের কারণে ছিটকে গেছেন আমাদু ওনানা। এছাড়া দোদি লুকেবাকিওকে বদলি হিসেবে বেঞ্চে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু।

স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি (অধিনায়ক), ফাবিয়ান রুইস, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওয়ারিয়াসাবাল।

বেলজিয়ামের একাদশ: থিবো কোর্তোয়া (গোলরক্ষক), তিমোথি কাস্তান, নাথান নগোয়, ব্র্যান্ডন মেখেলে, ম্যাকসিম ডি কুইপার, ইউরি টিলেমান্স (অধিনায়ক), নিকোলাস রাসকিন, লিয়ান্দ্রো ত্রোসার, কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু, চার্লস ডি কেটেলারে।

এসজি/