ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

বিসিবির ডাকে সাড়া দেয়নি আইসিসি, ভারতেই খেলতে হবে বিশ্বকাপ!

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ এএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম
বিসিবির ডাকে সাড়া দেয়নি আইসিসি, ভারতেই খেলতে হবে বিশ্বকাপ!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইস্যুতে ভার্চুয়াল মিটিং হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেই মিটিংয়ের পর আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি কোনো পক্ষ। তার আগেই ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশ করেছে ভেতরের খবর।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত একটি ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি বিসিবিকে জানিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে খেলার অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে। আইসিসি নাকি বিসিবিকে আরও জানিয়েছে, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি, এমন কোনো আল্টিমেটাম তাদের আইসিসি দেয়নি।

ক্রিকবাজও একই ধাঁচে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইসিসি বাংলাদেশ দলের জন্য কোনো বাস্তব বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য পায়নি। মিটিংয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়। সেখানে বিসিবি প্রতিনিধিদের জানানো হয় যে, ভারতের ভেতরে তাদের খেলোয়াড়দের জন্য কোনো হুমকির ইঙ্গিত আইসিসির কাছে নেই।

ক্রিকবাজ আরও লিখেছে, আপাতত আইসিসির দৃষ্টিভঙ্গি বিসিবির অবস্থানের সঙ্গে মিলছে না। যদিও মিটিংয়ে বিসিবির অনুরোধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করবে- এমন কোনো তাৎক্ষণিক ইঙ্গিতও নেই। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যে, সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যে বিসিবিকে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আইসিসি মিটিংয়ের আয়োজন করে, বিসিবি গত রোববার চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানানোর পর। এই ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হতে আর প্রায় এক মাস বাকি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়- ৭ ফেব্রুয়ারি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে), ৯ ফেব্রুয়ারি (ইতালির বিপক্ষে) এবং ১৪ ফেব্রুয়ারি (ইংল্যান্ডের বিপক্ষে)। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, নেপালের বিপক্ষে।

বিসিবির আইসিসিকে চিঠি লেখার সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল বিসিসিআইয়ের সেই সিদ্ধান্ত, যেখানে তারা কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল।

বিসিসিআইয়ের সিদ্ধান্তটি গণমাধ্যমকে জানিয়েছিলেন সংস্থাটির সচিব দেবজিত সাইকিয়া। কেন এই সিদ্ধান্ত? এই প্রশ্নের ‍উত্তরে সাইকিয়া বলেছিলেন ‘সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায়’। জানা গেছে, এই বিষয়টি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল কখনোই বৈঠকে বসেনি। ফলে সাইকিয়া ছাড়া আর কে বা কারা মোস্তাফিজ সংক্রান্ত এই সিদ্ধান্তে জড়িত ছিলেন তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে।

অনিক/

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:০১ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

জুড বেলিংহামের জোড়া গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। যেখানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এবং নরওয়ের পক্ষে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ম্যাচে দুই দলের একটি করে গোল বাতিল হয়। অফসাইডের কারণে ইংল্যান্ডের একটি গোল বাতিল করা হয়, আর ফাউলের কারণে বাতিল হয় নরওয়ের একটি গোল।

অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মরগান রজার্স জোরালো শট নেন। নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে যান বেলিংহাম। ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচে বড় সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ডেস্টিনি উডোজি স্পেন্স পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি ক্লেমঁ তুরপিন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্সই চ্যালেঞ্জের সময় নরওয়ের অস্কার বোবের সামনে পা বাড়িয়ে সংস্পর্শ তৈরি করেছিলেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। প্রথমে বুকায়ো সাকার শট ঠেকিয়ে দেন তিনি। এরপর স্পেন্সের নিচু শটও বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। পরে সাকার আরেকটি শটও আটকে দেন তিনি।

শেষ দিকে নরওয়ে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এগিয়ে এসে ঘুষি মেরে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নরওয়ের বিশ্বকাপ অভিযান।

এসজি/