ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর মিরসরাইয়ে বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে গাভী বিতরণ যেভাবে চাকরি খুঁজবেন যেসব দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন পর্যটকরা গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ

আনিকা-উমেহ্লার গোলে বাংলাদেশের জয়

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১০ পিএম
আনিকা-উমেহ্লার গোলে বাংলাদেশের জয়
ছবি: খবরের কাগজ

থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে দেশটির নারী লিগের দল কাসেম বুন্ডিতের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ব্যাংককে সোমবার (১১ মে) অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলার শিষ্যরা। ক্লোজডোর ম্যাচটিতে ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন আনিকা সিদ্দিকী। ৭৭ মিনিটে ব্যবধানে দ্বিগুন করেন উমেহ্লা মারমা।

আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য কন্ডিশনিং ক্যাম্প করতে থাইল্যান্ড অবস্থান করছে পিটার বাটলার শিষ্যরা। সফর সূচিতে থাকা দুটি প্রস্তুতি ম্যাচের একটি অনুষ্ঠিত হলো আজ। অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে।

লাল-সবুজ মেয়েদের ২১ মে ভারতের গোয়ায় পাড়ি দেওয়ার কথা রয়েছে। ২৫ মে সাফের অস্টম আসর শুরু হলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৯ মে, প্রতিপক্ষ মালদ্বীপ। ৩১ মে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফঈদাদের প্রতিপক্ষ ভারত।

রবিন/রিফাত/

২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের লড়াই চলমান থাকলেও ফুটবল বিশ্বে ইতোমধ্যেই শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে এবার প্রথমবারের মতো তিন মহাদেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। 

স্বাগতিক হওয়ার সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে-এই ছয়টি দেশ সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

মূল আয়োজনের দায়িত্বে থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী উরুগুয়েকে সম্মান জানাতে শতবর্ষের বিশেষ আয়োজন হিসেবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এ কারণে এই তিন দেশও স্বাগতিকের মর্যাদা পেয়েছে এবং সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।

ফিফা ২০২৪ সালের ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। পরে বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করে তুলতে উদ্বোধনী ম্যাচগুলো দক্ষিণ আমেরিকার তিন দেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী ম্যাচ শেষে অংশগ্রহণকারী দলগুলো ইউরোপ ও আফ্রিকায় গিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে।

ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। ৪৪ দিনব্যাপী এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছয় দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে।

ফাইনাল ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও স্পটিফাই ক্যাম্প ন্যু, পাশাপাশি মরক্কোর নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়াম। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ শেষে চূড়ান্ত ভেন্যুর তালিকার সঙ্গে ফাইনালের মাঠও ঘোষণা করা হবে।

পাপ্পু/রিফাত/

মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই
ছবি: সংগৃহীত

ফিফার বিতর্কিত সিদ্ধান্ত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তুমুল আলোচনা-সবকিছুর শেষ উত্তর যেন লিখল বেলজিয়ামের ফুটবলাররা। শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেনি তারা। উদযাপনের ভঙ্গিতেও ছুড়ে দিয়েছে স্পষ্ট বার্তা-‘এবার এটা বাতিল করে দেখান।’

শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখায় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল নিশ্চিত। তবে ফিফা নজিরবিহীন সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করলে শুরু হয় তীব্র বিতর্ক। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন।

বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাস্কিন বলেন, গত কয়েক দিনের ঘটনাগুলো পুরো দলকে অন্যায়ের অনুভূতিতে আচ্ছন্ন করেছিল। তাই তারা প্রতিজ্ঞা করেছিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই এর জবাব দেবেন। অধিনায়ক ইউরি তিলেমান্সও জানান, বিতর্কটি উল্টো দলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল।

ম্যাচে চতুর্থ গোলের পর কয়েকজন বেলজিয়ান খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় আলোচিত নাচের ভঙ্গি নকল করে উদযাপন করেন। পরে জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রামেও রোমেরু লুকাকুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘পারলে এবার এটা বাতিল করে দেখান।’

তবে ম্যাচ শেষে বালোগুন নিজে এসে কথা বলেছেন বলে জানান বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তার মতে, পুরো ঘটনার জন্য বালোগুনকে দায়ী করা ঠিক নয়। গার্সিয়া বলেন, প্রতিপক্ষের একাদশ নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী ছিল তার দল। সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে বেলজিয়ামকে।

পাপ্পু/রিফাত/

কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই কঠিন লড়াইয়ের স্মৃতি তাজা থাকতেই শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো ম্যাচই আর সহজ নয়-তা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়ে আরেকটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আলবিসেলেস্তেরা।

আফ্রিকান নবাগত দলটির বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এবার মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছে দলটির খেলোয়াড়রা।

ডিফেন্ডার মলিনা মনে করেন, উত্তর আফ্রিকার দেশ মিশর তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সালাহদের দল অত্যন্ত অনুপ্রাণিত এবং সুপ্রস্তুত হয়েই মাঠে নামবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে এসে কেউ আপনাকে সহজে এক ইঞ্চিও ছেড়ে দেবে না। প্রতিটি প্রতিপক্ষ আপনাকে নিয়ে গবেষণা করছে, দেশের জার্সিতে সবাই মাঠে নিজের জীবন বাজি রেখে লড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই ম্যাচে আধিপত্য বজায় রাখার চেষ্টা থাকবে এবং আমরা সেরাটা দিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চাই।’

পাপ্পু/রিফাত/

মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪২ এএম
মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আটলান্টায় শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পরাশক্তি মিশর। এই বাঁচা-মরার লড়াইয়ে জয়ী দল সরাসরি টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড।

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও মিশরকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা খুবই সতর্ক। মিশর যথেষ্ট শক্তিশালী দল। তাদের দলে অভিজ্ঞ ফুটবলার আছে। দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলায় তাদের বোঝাপড়াও দারুণ।’

মিশরের সবচেয়ে বড় শক্তির জায়গা দলটির মহাতারকা মোহাম্মদ সালাহ। ফুটবল ক্যারিয়ারে এবারই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই লিভারপুল ফরোয়ার্ড। দেশের হয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামবেন সালাহ। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে সালাহকে আটকানোর দায়িত্ব একক কোনো ফুটবলারের ওপর ছেড়ে দিতে রাজি নন স্কালোনি।

সালাহ-প্রসঙ্গ টেনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সালাহ অসাধারণ একজন ফুটবলার। তার বিপক্ষে পরিকল্পনা করা সব সময়ই চ্যালেঞ্জের। আমরা আগেও অনেক বিশ্বমানের খেলোয়াড়ের মুখোমুখি হয়েছি। তাদের মতো সালাহকেও দলগতভাবেই সামলানোর চেষ্টা করব।’

ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস
আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে একের পর এক অঘটন যেন স্বাভাবিক বাস্তবতা। ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের মতো পরাশক্তিদের বিদায় প্রমাণ করেছে-নামের চেয়ে মাঠের লড়াইটাই শেষ কথা। এমন প্রেক্ষাপটে ব্রাজিলের বিদায়ে অবাক নন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। তার মতে, বর্তমান ফুটবলে যেকোনো দলই যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।

মিশরের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচের প্রস্তুতির আগে কেনেস স্টেট ইউনিভার্সিটিতে অনুশীলনের পূর্বে পারেদেস বলেন, ব্রাজিলের বিদায় অবশ্যই আলোচনার বিষয়, তবে বিশ্বকাপের সাম্প্রতিক ফলাফল বিবেচনায় এটি অবাক হওয়ার মতো কিছু নয়। তার ভাষ্যে, প্রতিটি দলই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে এবং সবাই প্রতিযোগিতামূলক।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর এটি সেলেসাওদের সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্স। এর আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসও।

নিজেদের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেন পারেদেস। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পাওয়া আর্জেন্টিনা বুঝেছে, এই বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। তাই অতীত ভুলে এখন পুরো মনোযোগ মিশরের বিপক্ষে লড়াইয়ে।

এদিকে ব্রাজিলের বিদায়ের পর বন্ধু নেইমারের কান্নাও ছুঁয়ে গেছে পারেদেসকে। পিএসজির সাবেক সতীর্থ সম্পর্কে তিনি বলেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড় হলেও নেইমারের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং তাকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছেন।