ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম
রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
তাসিন খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে প্রার্থীতার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষার্থী তাসিন খান।

জানা গেছে, ১৯৬৪ সালে রাকসু প্রতিষ্ঠা থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি দেখা যায়নি। এরপর দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। নির্বাচনে ছাত্রী হলের একাধিক ছাত্রীও কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদে শিক্ষার্থীদের সর্বোচ্চ পদ ভিপিতে তাসিন খান প্রথম নারী হিসেবে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন।

ফেসবুক পোস্টে তাসিন খান লেখেন, ‘আমরা রক্তক্ষয়ী জুলাইয়ের সাক্ষী হয়েছিলাম। আন্দোলনের যখন আবাসিক হলগুলো বন্ধ করে সব শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেই সংকটকালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিষদে যুক্ত হই। আমি তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়ত আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। বেঁচে থাকলেও পরবর্তী জীবন হয়ত জেলে নাহয় পলাতক হয়ে কাটাতে হবে। আমি বিশ্বাস করি ৫ আগস্ট পরবর্তী এ জীবনে আমি আমার বোনাস আয়ু পার করছি।’

তিনি আরও লেখেন, ‘এই বোনাস সময়ে আমার কিছু হারানোর ভয় বা প্রাপ্তির লোভ নাই। জুলাই আমাকে বিবেকের গুরুত্ব খুব ভালোই উপলব্ধি করিয়েছে। সামনে একাধিক সুযোগ আসার পরেও আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়াকে শ্রেয় মনে করিনি। তবে আমি বরাবরই রাজনীতিসচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং দলান্ধতাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি। ক্যাম্পাসে বেশ পরিচিত কিছু সামাজিক সাহিত্যেক সংগঠনের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা হয়।’

তাসিন খান লেখেন, ‘রাকসু একটি ঐতিহাসিক সুযোগ আমাদের কাছে। এর গুরুত্ব উপলব্ধি করেই আমি আমার দক্ষতার জায়গা থেকে কিছু পরিকল্পনা সমেত এ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়। কারণ আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী নাই। এই প্রেক্ষিতে শুধু একজন নারী প্রার্থী হিসেবেই নয় একজন ভোটার হিসেবেও প্রশাসনের কাছে অসংখ্যবার সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা আশঙ্কার কথা বলার পরেও এখনো কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। সব ঝুঁকি বিবেচনায় রেখে আগাচ্ছি। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর।’

রাকসুর প্রার্থিতা ঘোষণা করা তাসিন খান লেখেন, ‘আমি চাই এমন একটি রাকসু, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব, এবং মানবিক মূল্যবোধের চর্চা হবে প্রতিদিনের বাস্তবতা। দীর্ঘদিন ধরে অচল থাকা এই প্লাটফর্মকে সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে আমি আসন্ন রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থীতা ঘোষণা করছি।’

শাকিবুল/মেহেদী/

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন
ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন করেছে। এর মধ্যে ৩৫ জন গবেষক পিএইচডি, ১৯ জন এমফিল। এছাড়া ২ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে চলতি বছরের গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব ডিগ্রি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে আয়শা সিদ্দিকা, মোহাম্মদ আব্দুল বাতেন খান ও আসাদ আহমেদ, সংস্কৃত বিভাগের অধীনে ফারজানা নাজ স্বর্ণ প্রভা, ইতিহাস বিভাগের অধীনে ফারহানা আক্তার শুভ্রা ও সুস্মিতা রানী দাস, দর্শন বিভাগের অধীনে টুম্পা রানী দে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে সুলতানা জেসমিন আরাবী, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগীত বিভাগের অধীনে আশিক সরকার, রসায়ন বিভাগের অধীনে মোঃ উজ্জ¦ল হোসেন ও রাফিজা ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তানজীলা হোসেন, একাউন্টিং বিভাগের অধীনে ফাহমিদা বেগম, শুভ ব্রত সাহা ও সুব্রত কুমার বাহাদুর, মার্কেটিং বিভাগের অধীনে আলী মোহাম্মদ কাওসার ও সুমা আক্তার, ফিন্যান্স বিভাগের অধীনে মুহাম্মদ এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তানজিনা নওশিন ও মুহাম্মদ জহিরুল আলম, লোক প্রশাসন বিভাগের অধীনে আয়শা জাহান, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মুহাম্মদ আমীরুল হক, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে তামান্না আক্তার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোঃ আরিফুল ইসলাম ও কাজী জান্নাতুল ফেরদৌস, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে নাজমুন নাহার, মোঃ শাহরিয়ার কবীর শাকিল ও সুলতানা জোহরা মান্নান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধীনে মোঃ সালাহউদ্দীন মিল্লাত, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে নাছরীন আক্তার ও মোহাম্মদ আমিরুল হক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে আনজুম জেরিন রূপা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে ইশরাত শামীম ও মো. আব্দুর রকিব।

এম ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- আরবী বিভাগের অধীনে ওমর ফারুক ও মাহমুদুল মুনীর, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে সাইফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে আফরিন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে শুভ রায়, মার্কেটিং বিভাগের অধীনে তাসমিয়া জায়গীরদার, ফিন্যান্স বিভাগের অধীনে মোঃ মাহাফুজ কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তাহিয়া চৌধুরী ও সনিয়া আক্তার, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধীনে মোহাম্মদ নাসির উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে সালওয়া প্রধান, মোছাঃ আসিফা আক্তার ও শিল্পী রানী সিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে আবু ফয়সল আহমদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাজিয়া আফরিন ও ফেরদৌস আরা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে হোসাইন মাহমুদ ও নাঈমুল রাজ্জাক।

এছাড়া ডিবিএ ডিগ্রি প্রাপ্তরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে নাজিয়া শারমিন ও ফিন্যান্স বিভাগের অধীনে মোঃ সাইফুল ইসলাম।

আরিফ জাওয়াদ/এসএন

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। ছবি : সংগৃহীত

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যুগান্তকারী ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। 

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৪ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদের অধীনে ০৮টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ
ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচির স্থানে লাগানো বৈদ্যুতিক ফ্যান খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় চলমান অবস্থান কর্মসূচির স্থানে তীব্র গরমের কারণে আন্দোলনকারীরা একটি বৈদ্যুতিক ফ্যান স্থাপন করেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

ফ্যান ছাড়াই  গরমের মধ্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তারা হাতপাখা ব্যবহার করছেন।

গত ২৯ জুন থেকে পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। 

তারা জানান, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও তা অনুষ্ঠিত হয়নি। ফলে তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। উপাচার্যের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা রয়েছে। যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা ফ্যান স্থাপনের জন্য কোনো অনুমতি নেননি। অনুমতি ছাড়া কীভাবে তারা ফ্যান স্থাপন করবেন?’

তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় আমরা তাদের পদন্নোতি দিতে পারছি না।

গাজী আজম/অদিতি/

সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার
ছবি: খবরের কাগজ

সোনারগাঁ ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফল আপরাইজ ফেয়ার ২০২৬’। 

মেলা উদ্বোধন করেন সোনারগাঁ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ ও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ৪০,০০০ টাকা নিশ্চিত টিউশন ফি ওয়েভার পাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার, পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা।

সোনারগাঁ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে। ব্যবসা অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম।

এছাড়া গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১ বছর মেয়াদী এমবিএ), রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ, ২ বছর মেয়াদী), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন www.su.edu.bd। 

চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৮ এএম
চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ক্যানটিনটি সংস্কারের জন্য যে উন্নত মানের উপকরণ ও নির্মাণসামগ্রীর কথা উল্লেখ থাকলেও তা ব্যবহার করা হয়নি।

জানা যায়, চবির আলাওল হল ও এ এফ রহমান হলের মাঝে অবস্থিত ক্যানটিনটি সংস্কারে বরাদ্দ করা হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার টাকা। অনুসন্ধানে দেখা যায়, প্রাক্কলিত বরাদ্দের খরচ আর মূল কাজের খরচ ও মানে বিস্তর ফারাক রয়েছে। দেড় মাস আগে ক্যানটিন সংস্কারের কাজ শেষ করার কথা থাকলেও এখনো পুরো কাজ শেষ হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ১ হাজার ২০০ বর্গফুট ছাদের ঢালাইয়ের জন্য ২ টন রডের বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদাররা জানান, এতে রড ব্যবহার করা হয়েছে অর্ধেকেরও কম। এ ভবনে ২ হাজার ৪৫ বর্গফুটের টাইলসের বরাদ্দ রাখা হলেও দেখা যায় ছাদের আয়তনই মাত্র ১ হাজার ২০০ বর্গফুট। সরেজমিনে গিয়ে দেখা যায়, উল্লিখিত পরিমাণ টাইলস এখানে লাগানো হয়নি।

শুধু টাইলস বা রডেই নয়। দরজা, লাইট, সিভিল ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক–প্রতিটি কাজেই মিলেছে বরাদ্দের সঙ্গে গরমিলের তথ্য। জানা যায়, কার্যাদেশ অনুযায়ী ছয়টি তামার পানির ট্যাপ স্থাপনের জন্য ৫ হাজার ৯৩৪ টাকা বরাদ্দ রাখা হলেও অভিযোগ অনুযায়ী সেখানে প্রতিটি মাত্র ১০০ টাকা মূল্যের প্লাস্টিকের ট্যাপ ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী রিয়াদ বলেন, ‘আমি তামার ট্যাপ লাগাতে নিষেধ করেছি। কারণ এগুলো চুরি হয়ে যায়।’

এ ছাড়া ড্রেনের পাইপের মুখে জালি লাগানোর জন্য ৩২৭ টাকা বরাদ্দ থাকলেও যে জালি ব্যবহার করা হয়েছে তার বাজারমূল্য ১০০ টাকার বেশি নয় বলে অভিযোগ রয়েছে। ক্যানটিনের রান্নাঘরে নতুন একটি কিচেন সিংক স্থাপনের জন্য বরাদ্দ থাকলেও সরেজমিনে কোনো সিংকের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনটি আয়নার জন্য ৭ হাজার ৭০০ টাকা বরাদ্দ থাকলেও পাওয়া গেছে মাত্র একটি আয়না। একইভাবে কার্যাদেশে গ্লাস শেলফ স্থাপনের কথা থাকলেও তা লাগানো হয়নি।

ভবনের বাইরের দেয়ালে অ্যাক্রিলিক রং করার জন্য ৪৯ হাজার টাকা বরাদ্দ করা হলেও অভিযোগ আছে সংস্কারকাজ শেষ না হতেই এখনি খসে পড়ছে রঙের আস্তর। 

এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে গেলে প্রথমে সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগ অস্বীকার করেন। চাপের মুখে প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ কার্যাদেশ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করেন। নথি দেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা এগুলো বুঝবেন না। পরে ঠিকাদার এলে বুঝিয়ে দেবেন।’

এদিকে গত ৮ মার্চ প্রায় সাড়ে ১৩ লাখ টাকায় কাজটির টেন্ডার পায় হাফিজা এন্টারপ্রাইজ। কাজটির তদারকির দায়িত্ব পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা এমদাদুল হক রিয়াদ, মোহাম্মদ আব্দুল্লাহ আজমের ওপর এবং ইলেকট্রনিক কাজের তদারকিতে ছিলেন মোহাম্মদ মহসিন উদ্দীন। 
হাফিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রিয়াদের সঙ্গে কথা বললে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে কাজ বিলম্বের ব্যাখ্যা দেন। তবে নিম্নমানের কাজ তার অজ্ঞাতবশত হয়েছে বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে আলাওল ও এফ রহমান হল সংসদের নির্বাচিত জিএস তামিম চৌধুরী ও নুরুন্নবী হাসান বলেন, কার্যাদেশে উল্লিখিত কাজের সঙ্গে বাস্তব কাজের মিল তারা পাননি। নথিতে যা উল্লেখ রয়েছে, সে অনুযায়ী কাজ সম্পন্ন না হলে তারা এ ধরনের কাজ গ্রহণ করবেন না।

বন্ধ হয়ে থাকা ক্যানটিনের বিষয়ে আলাওল হলের প্রভোস্ট জামালুল আকবর চৌধুরী বলেন, ‘আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। যদি দুর্নীতির প্রমাণ পাই, তাহলে এ কাজের অর্থছাড়সংক্রান্ত নথিতে স্বাক্ষর করব না।’ 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দুর্নীতির প্রমাণের জন্য অপেক্ষা করি না। দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমি অবশ্যই এটি খতিয়ে দেখব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুলাই দুপুরে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলাওল হলের প্রভোস্ট ক্যানটিনটি খুলে দেন।