ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট

জবির ভর্তি পরীক্ষায় নেই নেগেটিভ মার্ক, থাকবে না সেকেন্ড টাইমার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
জবির ভর্তি পরীক্ষায় নেই নেগেটিভ মার্ক, থাকবে না সেকেন্ড টাইমার
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এইবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবং থাকবে না কোনো নেগেটিভ মার্কিং। থাকবে না সেকেন্ড টাইমার। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। 

এ বিষয়ে তিনি বলেন,এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত থাকবে না, এমসিকিউ পদ্ধতিতেই হবে।নেগেটিভ মার্ক ও থাকবে না।

তিনি আরও বলেন, A ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক থাকবে এবং জীববিজ্ঞান ও গণিত থাকবে ঐচ্ছিক থাকবে,যেকোন একটা উত্তর করা যাবে। B ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  থাকবে ও C ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান -ম্যানেজমেন্ট  এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে। D ইউনিটের জন্য থাকবে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, গাণিতিক বুদ্ধিমত্তা। প্রতিটি ইউনিটের জন্য ৯৬ টা প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০ দশমিক ৭৫ করে বরাদ্দ থাকবে।

তিনি আরও বলেন, এক শিফটেই এই বার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেকেন্ড টাইমার থাকবে না।পরীক্ষা হবে ১ ঘন্টা।  A ইউনিট ও B ইউনিটের ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।


বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ 

* ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

* এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)

* সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

* ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

* বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

মুজাহিদ/মেহেদী/

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ
ছবিঃখবরের কাগজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ (২ জুলাই) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দুই ধাপে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওরিয়েন্টেশনের প্রথম পর্ব সকাল ৯টায়। এ পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্ব সকাল ১০টা ৩০ মিনিটে। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেবেন।

কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বিভাগীয় পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভায় অংশ নেবেন। পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজনও রাখা হয়েছে।

পরে শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সম্মানিত অতিথি চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, আবহাওয়ার অনিশ্চয়তার কারণে এবার খোলা মাঠের পরিবর্তে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। স্থানসংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি দুই ধাপে সম্পন্ন করা হবে।

ইবাদ/হীরা

নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার
আজিজ আল কায়সার। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ড ২০২৬–২০২৭ মেয়াদের জন্য আজিজ আল কায়সার-কে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। 

আজিজ আল কায়সারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তার নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উন্নয়নে তার অব্যাহত অবদানের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন ঘটেছে। 

তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তার অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাকে চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তার কৌশলগত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। 

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে আজিজ আল কায়সার বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি  দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।’

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত থাকায় আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তার নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম. এ. হাশেমের পুত্র। এছাড়াও জনাব এম. এ. হাশেম ছিলেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার দেখানো পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। এর পাশাপাশি তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান। 

তিনি দীর্ঘদিন ধরে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বিজ্ঞপ্তি

কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন
ছবি: সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী 'সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬' সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গত ২৫ জুন সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই জাতীয় পর্যায়ের আয়োজনের প্রথম দুই দিনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আজ, ২৭ জুন, রাজধানীর ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, আলোচনা, কূটনৈতিক আলোচনাপ্রক্রিয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে তাদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জনসমক্ষে বক্তব্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মডেল ইউনাইটেড ন্যাশনস (মুন)-এর মতো প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মেলনটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান, নেসলে বাংলাদেশ পিএলসি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। 

বিজ্ঞপ্তি/

ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টি ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) কমিউনিস্ট পার্টি অব চায়নার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জুলাই) এই আয়োজনটি ইউল্যাব, চীনের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে চীনের লং মার্চ বিজয়ের ৯০তম বার্ষিকীও স্মরণ করা হয়েছে।

এ উপলক্ষে ‘গ্রেট জার্নি, শেয়ার্ড ফিউচার’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উদযাপনে ছিল ফটো ও ভিডিও প্রদর্শনী, বই প্রদর্শনী এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শনী। এসব আয়োজনে অংশগ্রহণকারীরা চীনের ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেন। শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি ও পেপার কাটিং শিল্পের প্রদর্শনীও উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ‘গুঝেং’-এ পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি বলেন, এই উদযাপন শিক্ষা ও সংস্কৃতির পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন চীনা দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর লি শাওপেং। তিনি কমিউনিস্ট পার্টি অব চায়নার ঐতিহাসিক অবদান, লং মার্চ বিজয়ের তাৎপর্য, চীনের উন্নয়নের যাত্রা, দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউকং। এছাড়াও উপস্থিত ছিলেন চীনা প্রতিনিধি ও সাংস্কৃতিক শিল্পীরা। ইউল্যাবের পক্ষ থেকে আরও ছিলেন– অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, উপ-উপাচার্য অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা এবং ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি/

২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা
ছবি: সংগৃহীত

দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সাফল্য দেখিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সম্প্রতি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় টাইমস হায়ার এডুকেশন আয়োজিত ২২–২৫ জুন চারদিন ব্যাপি অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস ২০২৬ এ এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এ সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। 

এই বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এ ছাড়াও রয়েছে ফিলিপাইনের ৬টি বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশ্ববিদ্যালয়ের থেকে জানানো হয়, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। 

তারা আরও জানায়, প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে অবদান রাখা উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিয়ত আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

উল্লেখ্য, উত্তরা ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। গত ২৩ বছর ধরে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করে আসছে।

বিজ্ঞপ্তি/