ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বন্যার ঝুঁকিতে জুলাই-আগস্ট, সতর্কবার্তা এফএফডব্লিউসির খামেনির প্রতি বাংলাদেশের শেষ শ্রদ্ধা, প্রতিনিধিদলের নেতৃত্বে স্পিকার মোমেনার জন্মদিনে কোয়ান্টাম মঞ্চে ‘গোধূলিবেলায়’ ‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ঝিনাইদহে বাইসাইকেল বিতরণে জালিয়াতি, উপজেলা জামায়াতের আমির অব্যাহতি মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সোনারগাঁয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় প্রাণনাশের হুমকি ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ? সুরের মূর্ছনায় ফিরল বর্ষার স্নিগ্ধতা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ ‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫ একটি গাছ, দুই ভাই, এক মর্মান্তিক পরিণতি ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ চট্টগ্রামে গোলবারে ঝুলে জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান

যমুনা ফিউচার পার্কে বৈশাখী উৎসব: ফিউচার ওয়ার্ল্ডে শিশুদের রঙিন নৃত্য ও উদ্ভাবনের ঝলক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
যমুনা ফিউচার পার্কে বৈশাখী উৎসব: ফিউচার ওয়ার্ল্ডে শিশুদের রঙিন নৃত্য ও উদ্ভাবনের ঝলক
‘ফিউচার ওয়ার্ল্ড’-এ আয়োজন করা হয় বৈশাখী উৎসব, যেখানে নৃত্য পরিবেশন করে শিশুরা। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক-এ অনুষ্ঠিত হলো এক বর্ণিল ও সৃজনশীল আয়োজন। ‘ফিউচার ওয়ার্ল্ড’-এ আয়োজন করা হয় বৈশাখী উৎসব, যেখানে অংশ নেয় শিশুরা। তাদের নৃত্য, উদ্ভাবন আর কল্পনার রঙে প্রাণ পায় বাংলা নববর্ষ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’-এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। শিশুদের ছন্দময় নৃত্যে মুগ্ধ হয়ে যান দর্শনার্থীরা। পাশাপাশি ছিল বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রদর্শনী, যেখানে শিশুরা উপস্থাপন করে নিজেদের হাতে তৈরি বিভিন্ন মডেল ও কনসেপ্ট।

পাপেট শো, ফেইস পেইন্টিং, আর পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন- এসব আয়োজন শিশুদের কেবল আনন্দই দেয়নি, দিয়েছে শেখার দারুণ সুযোগও।

আয়োজনে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, যা তাদের উৎসাহ ও স্বীকৃতির এক অনন্য বহিঃপ্রকাশ।

ফিউচার ওয়ার্ল্ড, লেভেল ৫-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠান শুধু একদিনের আনন্দ আয়োজন ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতার উদযাপন। বিশিষ্ট অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে করেছে আরও তাৎপর্যপূর্ণ ও জমজমাট।

যমুনা ফিউচার পার্ক নিয়মিত এমন উৎসব আয়োজনের মাধ্যমে শিশুর সৃজনশীলতা এবং বাংলাদেশের ঐতিহ্যকে একত্র করে তুলে ধরছে নতুন প্রজন্মের সামনে।

শিশুদের মুখরতা, নাচ, হাসি আর উদ্ভাবনের মিলনমেলায় এই নববর্ষ যেন হয়ে উঠেছিল আনন্দ, ঐতিহ্য আর আশার প্রতীক।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫
ছবি: বিজ্ঞপ্তি

‘শেকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন’ এই ভাবনাকে ধারণ করে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়।

দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিল-এর টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে।

এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা নতুন সম্ভাবনা তৈরি করছেন এবং দর্শক ও সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন, তাদেরই এই আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয়।

প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সৃজনশীল ক্রিয়েটরদের উদযাপন করেছে। মেরিল বিশ্বাস করে, নতুন কিছু সৃষ্টি করার শক্তি আসে নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড় বা অরিজিনের সঙ্গে গভীর সংযোগ থেকে।

মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট—এই আটটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে মেরিল তৈরি করেছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। যেখানে ছিল দুটি নান্দনিক ফটো বুথ। ৯০-এর দশকের আবহে দর্শনার্থীরা তুলে রাখতে পেরেছেন নিজেদের বিশেষ মুহূর্ত। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে অতিথিরা মেরিলের নতুন পণ্যগুলো সম্পর্কে পেয়েছেন কাছ থেকে জানার সুযোগ।

প্রজন্মের পর প্রজন্ম ধরে মেরিল বাংলাদেশের মানুষের ঘরে ও মনে বিশ্বাস এবং যত্নের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেরিল সবসময়ই আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস ও নিজস্বতার উদযাপনে বিশ্বাসী। ‘মার্ভেল অব টুমরো’র এবারের ‘ব্যাক টু অরিজিন’ থিমের মাধ্যমে মেরিল আবারও এই বার্তাই তুলে ধরেছে—আগামীর পথচলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো নিজের শেকড়, পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যাক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মীরা উপস্থিতে সরব হয়ে উঠেছিলো অনুষ্ঠান প্রঙ্গণ।

বিজ্ঞপ্তি/

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

"বন্ধুত্বের বন্ধন" শীর্ষক এ কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশের সেরা ৮২ জন রিটেইলার অংশগ্রহণ করেন।

কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, 'আকিজ সিমেন্টের আজকের এই অবস্থান সম্ভব হয়েছে আমাদের রিটেইলারদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও সহযোগিতার কারণে। এই সম্পর্ককে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।'

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, 'আকিজ রিসোর্স সবসময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব আর "বন্ধুত্বের বন্ধন" এই চেতনাকেই প্রতিফলিত করে।'

কনফারেন্সটিতে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অফ মার্কেটিং সুব্রত কুমার সিংহ।

বিজ্ঞপ্তি/

মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত
মোহাম্মদ শাহিন উদ্দিন । ছবি: সংগৃহীত

সামাজিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকা-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শাহিন উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে শহীদুল আলম সাধারণ সম্পাদক এবং আবু শাহীন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত বোর্ড আগামী এক বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

মোহাম্মদ শাহিন উদ্দিন দেশের ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও অ্যালামনাই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি ব্যাংকার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তি/

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসতে পারে।

আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ফোল্ডেবল ফোন ডিজাইনের জন্য অনার বিশ্বজুড়ে সমাদৃত। সেই ধারাবাহিকতায় তৈরি অনার ম্যাজিক ভি৬ বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি। একই সঙ্গে এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি, যা ফোনটিকে আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু। ওজন প্রায় ২১৯ গ্রাম। ফলে ফোল্ডেবল হলেও এটি ব্যবহার করা সাধারণ স্মার্টফোনের মতোই স্বাচ্ছন্দ্যপূর্ণ।

ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে--যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।

এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এআইভিত্তিক ছবি তোলার সুবিধাও পাবেন।

উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে স্মার্টফোনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।

ম্যাজিক ভি৬ উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘অনার ম্যাজিক ভি৬-এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য মিলবে। বাংলাদেশের গ্রাহকদের হাতে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইস ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।’

বিজ্ঞপ্তি/

ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
ছবি: বিজ্ঞপ্তি

ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, বেস্ট ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস এবং বেস্ট ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস হিসেবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।

ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মূল তিন ক্যাটাগরিতে এই স্বীকৃতি বাংলাদেশের পুঁজিবাজারে আইডিএলসি ইনভেস্টমেন্টসের শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ইকুইটি ক্যাপিটাল মার্কেটস, ডেট ক্যাপিটাল মার্কেটস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, অ্যাডভাইজরি, আন্ডাররাইটিং ও ট্রাস্টি সেবায় প্রতিষ্ঠানটির সমন্বিত সক্ষমতার প্রতিফলন এই অর্জন।

তারল্য সংকট, উচ্চ সুদের হার এবং পাবলিক ইক্যুইটি ইস্যুর সীমিত সুযোগ নানা কারণে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য বিগত অর্থবছরটি ছিল বেশ চ্যালেঞ্জিং। এমন কঠিন পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টস এই বছরের একমাত্র পাবলিক ইক্যুইটি ইস্যুর নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্ট্রাকচার্ড ডেট সলিউশন সম্প্রসারণ, রেগুলেটরি ক্যাপিটাল গঠনে সহায়তা এবং শীর্ষস্থানীয় করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন, শরিয়াহসম্মত, সিন্ডিকেটেড ও অ্যাডভাইজরি সমাধানও দিয়েছে।

হংকং-এ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ছোট বাজার হলেও এটি এশিয়ার অন্যতম স্থিতিশীল প্রবৃদ্ধির গল্প। এই প্রবৃদ্ধির পরবর্তী ধাপে আরও গভীর ইকুইটি মার্কেট, শক্তিশালী ডেট ক্যাপিটাল মার্কেট, টেকসই অর্থায়ন এবং বেশি প্রাতিষ্ঠানিক মূলধন প্রয়োজন। ফাইন্যান্সএশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমরা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারগণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি উৎসর্গ করছি।’

এ বিষয়ে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে এই তিনটি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমাদের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা এবং গুণগত মান, উদ্ভাবন ও উৎকর্ষপূর্ণ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স পিএলসির একটি সাবসিডিয়ারি এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, করপোরেট অ্যাডভাইজরি, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন ও ট্রাস্টি সেবাসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার সেবা দিয়ে থাকে। 

বিজ্ঞপ্তি/