ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণভাগ বনাম গিল প্রাচীর ‘আহাদ! আহাদ!’ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমা ঘিরে পূজা ও মেলা মায়ানমারে বিমান হামলার আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ

সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ পিএম
সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণের রায়ের রেশ কাটতে না কাটতেই এবার সিঁদ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টায় চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার জানায়, রাতে পুরুষহীন বাড়িতে মা-মেয়েকে একা পেয়ে কাঁচা ভিটিতে সিঁদ কেটে একজন দরজা খুলে দেয়। পরে আরও দুইজন ঘরে ঢুকে মাকে (৩৪) ও মেয়েকে (১২) ধর্ষণ করে। পরে ৯৯৯-এ কল পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে।

নির্যাতিতার স্বামী (৪২) খবরের কাগজকে বলেন, ‘রাতে আমি অন্যত্র কাজে যাওয়ায় বাড়িতে ছিলাম না। গভীর রাতে তিনজনের সংঘবদ্ধ দল সিঁদ কেটে ঘরে ঢুকে আমার স্ত্রী ও বড় মেয়েকে ধর্ষণ করে। পরে যাওয়ার সময় তারা আমার স্ত্রী ও মেয়ের নাকফুল-কানের দুলসহ নগদ সোয়া ১৭ হাজার টাকা নিয়ে যায়।’ 

নির্যাতিতা নারী তিন সন্তানের জননী এবং মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ওই নারীর স্বামী দিনমজুর। তিনি কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে চরকাজী মোখলেছ গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেছেন। 

নির্যাতিতা নারী বলেন, ‘সিঁদ কেটে একজন ঘরে ঢুকে দরজা খুলে দিলে বাকি দুইজনও ঘরে ঢোকে। পরে দুইজন আমাকে এবং অপরজন আমার শিশুকন্যাকে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আসামিদের মধ্যে মুন্সী মেম্বার ও গরু ব্যাপারী হারুনকে চিনতে পেরেছি।’ 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত পুলিশ ওই স্থানে ছিল। সকালে ভুক্তভোগীদের থানায় আনা হয়েছে। তাদের চিকিৎসা ও পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরের চরবাগ্গ্যা গ্রামের এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (৫ ফেব্রুয়ারি)। রায়ে সাবেক মেম্বার রুহুল আমিনসহ ১০ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

ইকবাল হোসেন/ইসরাত চৈতি/অমিয় 

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে। সে খুলনার ওয়ান্টেড সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজহার/

অবৈধ পাথরবোঝাই ট্রাক আটকের জের জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ছুটির দিন থাকায় বেশি পর্যটক ছিলেন এই সড়কে। তারা দুর্ভোগে পড়েন।

৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহল টিম গতকাল ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর সরিয়ে ফেলে। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে। ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর তুলে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করেন। এ সময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শটগানের গুলি করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছে। শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল। শুক্রবার এই রোডে অনেক পর্যটক আটকা পড়েছিলেন। তারা সবাই দেখেছেন কীভাবে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সিলেটের জন্য ভালো সিগন্যাল নয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত, যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার ধানখেত থেকে মরদেহটি মাটির নিচে আংশিক পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন ওই এলাকার রাস্তার পাশের ধানখেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, রাতে কেউ ইজিবাইকটি ছিনতাই করে তাকে মাটিতে পুতে রেখে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শাকিল মুরাদ/তামান্না রুপা/

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বন্দেখালী গ্রামে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

পদ্মায় শতাধিক ড্রেজারে বালু উত্তোলন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
পদ্মায় শতাধিক ড্রেজারে বালু উত্তোলন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে সারি সারি ড্রেজার ও বালুবাহী নৌযান দেখা যাচ্ছে/ খবরের কাগজ

প্রশাসনের শর্ত না মেনেই শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীর তলদেশ থেকে বালু তুলতে থাকলে নড়িয়া-জাজিরা ডান তীররক্ষা বাঁধসহ বিস্তীর্ণ জনপদ আবারও ভাঙনের মুখে পড়তে পারে। যদিও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই বৈধভাবে কাজ করছে তারা। তবে জেলা প্রশাসন শর্ত ভঙ্গের প্রাথমিক প্রামাণ পেয়েছে বলে জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও নড়িয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৩ থেকে ২০১৮ সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার গৃহহীন হয়। নদীগর্ভে বিলীন হয় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়ক। এই ভাঙন রোধে ২০১৯ সালে পাউবো নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীররক্ষা প্রকল্প বাস্তবায়ন করে। প্রায় ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে জাজিরার শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার নদীরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। পাশাপাশি সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় নদী খনন এবং প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ১১ লাখ জিওব্যাগ ফেলে বাঁধ আরও শক্তিশালী করা হয়। ২০২৪ সালের মার্চে প্রকল্পের কাজ শেষ হয়।

পাউবো সূত্র জানায়, চরআত্রা এলাকায় নদী খননের সময় উত্তোলিত প্রায় ৮০ কোটি ঘনফুট বালু বসারচর মৌজায় নদীতীরবর্তী ফসলি জমিতে সংরক্ষণ করা হয়। এর মধ্যে ১০ কোটি ঘনফুট বালু বিক্রির জন্য গত বছরের মার্চে উপজেলা প্রশাসন নিলাম আহ্বান করে। নিলামে তাসিন তাহান কনস্ট্রাকশনের নামে অংশ নিয়ে ফরিদ আহমেদ রয়েল মাঝি ৫ কোটি ৮৮ লাখ টাকায় ওই বালু কিনে নেন।

অভিযোগ রয়েছে, স্তূপ করে রাখা বালু অপসারণের অনুমতি থাকলেও গত বছর প্রায় ৪০ থেকে ৫০টি এবং বর্তমানে শতাধিক ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। অনিয়মের অভিযোগে জেলা প্রশাসন এক দফা সাত মাস কাজ বন্ধ রাখে। পরে চলতি বছরের মে মাসে শর্তসাপেক্ষে আবার অনুমতি দেওয়া হয়। কিন্তু এবারও শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার বুকজুড়ে যতদূর চোখ যায় শুধু ড্রেজার আর ড্রেজার। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে দিন-রাত চলছে বালু উত্তোলন। নদীর তলদেশ কেটে পাইপের মাধ্যমে হাজার হাজার ঘনফুট বালু তোলা হচ্ছে। সংবাদ সংগ্রহ করতে গেলে একাধিক স্পিডবোট ও ট্রলার নিয়ে মুখে গামছা বাঁধা একদল যুবক সাংবাদিকদের ঘিরে ধরে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান সজিব বলেন, ‘নদীর নাব্যতা রক্ষার প্রয়োজনে সরকারিভাবে বালু উত্তোলন হলে আপত্তি ছিল না। কিন্তু স্তূপ করে রাখা বালু সরানোর অনুমতিকে পুঁজি করে নদীর তলদেশ থেকেই বালু কাটা হচ্ছে। এতে আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।’
আব্বাস আলী মোল্লা নামে আরেক বাসিন্দা বলেন, আমাদের এই জমিতে মরিচ, আলু হতো। আগেও বালু কেটে আমাদের সর্বনাশ করা হয়েছে। এখন আবার জমি কেটে বালু নেওয়া হচ্ছে।’

ড্রেজারে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের শুধু কাজ করতে বলা হয়েছে। এগুলো বৈধ না অবৈধ, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। প্রতিদিন এক থেকে দেড় শ ড্রেজার দিয়ে বালু কাটা হয়।’

অভিযোগ অস্বীকার করে তাসিন তাহান কনস্ট্রাকশনের মালিক ও নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, ‘নিলামের মাধ্যমে কেনা স্তূপ করা বালুই আমরা উত্তোলন করছি। নদীর তলদেশ থেকে বালু কাটা হচ্ছে না। বালু রাখা স্থানে নাব্যতা সংকট থাকায় সেখানে পৌঁছাতে চ্যানেল তৈরি করা হচ্ছে।’

এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘নদীতে বালু উত্তোলনের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের অধীন। জেলা প্রশাসন এর তদারকি করে। বাঁধ ঝুঁকিতে পড়েছে কি না, তা জানতে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা করতে হবে।’

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘অতীতেও শর্ত ভঙ্গের কারণে কাজ বন্ধ রাখা হয়েছিল। পুনরায় শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার পর আবারও অভিযোগ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারা বাতিলসহ আইনিব্যবস্থা নেওয়া হবে।’