ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায় খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কুমিল্লায় দীর্ঘ যানজট

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:১৫ পিএম
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কুমিল্লায় দীর্ঘ যানজট
ছবি : খবরের কাগজ

বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট নামের এক গার্মেন্টসের শ্রমিকরা।

শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় অবরোধ করেন তারা। তাদের এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট’ নামের এই গার্মেন্টস টিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকিয়ে রাখা হয়। ঈদের আর মাত্র দুই দিন বাকি। এখনো শ্রমিকরা দুই মাসের বেতন ও বোনাস পাননি। তাই বাধ্য হয়ে মহাসড়কে আন্দোলনে নেমেছেন তারা। 

টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতসংলগ্ন একটি সড়কের অংশ টানা বৃষ্টি ও জোয়ারে ধসে পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয়রা সড়কে ফাটল ও ধসের চিহ্ন দেখতে পায়। পরে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল সীমিত করা হয়।

চট্টগ্রামে শনিবার থেকে টানা দুই দিনের ভারী বর্ষণ এবং জোয়ারের প্রভাবে নগরজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে পতেঙ্গা সি-বিচ পুলিশ বক্সের বিপরীত পাশে সড়ক দেবে যায়। পরে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা এড়াতে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের অপর পাশ ব্যবহার করে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টি এবং উত্তাল জোয়ারের কারণে সড়কের নিচের মাটি সরে যায়। সকালে ধসের ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়। উপকূলীয় এলাকায় দীর্ঘস্থায়ী বৃষ্টি, জোয়ারের চাপ এবং মাটির ক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে ধারণা স্থানীয়দের।

আবদুস সাত্তার/থিওটোনিয়াস/

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়িতে টানা বর্ষণে চেঙ্গী ও মাইনী নদীসহ স্থানীয় জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে বন্যার ঝুঁকি। গেলো ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  হয়েছে। 

এদিকে বৃষ্টিপাতে নদী-খালের পানি বেড়ে মহালছড়ির মাইসছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এ ছাড়াও দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন স্থানে পানি উঠার খবর পাওয়া যাচ্ছে। 

ভারী বৃষ্টিতে জেলা সদরের শালবন, কুমিল্লাটিলা ও সবুজবাগ এলাকাসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা ও পাহাড়ধস হতে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। জেলা সদরে তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অপরাপর উপজেলাগুলোতেও আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগকবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

দিদারুল রাজু/খাদিজা রুমি/

নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া
ফজলুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করেছে সরকার। নবগঠিত এই ইউনিয়নের প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১(১) অনুযায়ী গত ১২ মে নতুন ইউনিয়নটি গঠন করা হয়। পরে ৪ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি-এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড রয়েছে। এর আয়তন প্রায় ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী গত ৭ জুলাই ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

ফজলুর রহমান ভূঁইয়া আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার বাবা।

নিয়োগের বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, নতুন ইউনিয়নের প্রশাসক হিসেবে তাঁর বাবার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন গঠনের ফলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

জুটন বনিক/রিফাত/

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
লক্ষ্মীপুর পৌরসভার নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন পৌর প্রশাসক সম্রাট খিসা।

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এদিকে আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা। 

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, 'এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিকসেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেন।'

এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্ত এলাকায় ৭৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওই ইউনিয়নের মইদাম কানিবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাতে ঢেবঢেবি বাজারে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৭৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

পুলিশ বলছে,  জাল টাকায় ভারত থেকে গাঁজা ও ইয়াবা এনে বাংলাদেশে বিক্রি করতো আনোয়ার হোসেন। জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছেন  তিনি। এবারও মাদক কিনতে জাল টাকা নিয়ে সীমান্তের উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুযোগ পেলে ভারতে ঢুকে মাদক কিনে আনতো।

ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তি সীমান্তের মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত। সীমান্তে মাদক কেনাবেচায় বাংলাদেশি জাল নোট ব্যবহার হচ্ছে। সীমান্ত এলাকার মানুষদের এ বিষয়ে সতর্কতার সাথে লেনদেন করা উচিত।

সিরাজ/খাদিজা রুমি/