ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই যেভাবে চাকরি খুঁজবেন গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

সাভারে কোরআন অবমাননার অভিযোগে নারী গ্রেপ্তার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম
সাভারে কোরআন অবমাননার অভিযোগে নারী গ্রেপ্তার
ছবি : খবরের কাগজ

ঢাকার সাভারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। 

এর আগে রবিবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার শ্বশুড়বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর (২৫) আশুলিয়ার গোরাট এলাকায় বাবার বাড়ি এবং শ্রীপুর এলাকায় তার স্বামীর বাড়ি।

পুলিশ জানায়, বিয়ের পর মেয়েটির ভিন্ন ধর্মের এক প্রবাসী ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ফেসবুকে তাদের নিয়মিত কথা হয়। কিন্তু মেয়েটি মুসলিম হওয়ায় প্রেমের সম্পর্ক বিছিন্ন করার সিদ্ধান্ত নেয় প্রবাসী ওই ছেলে। তবে প্রেমিকা নিজের ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং প্রমানস্বরূপ মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফকে পায়ের নিচে দিয়ে একটি ভিডিও ধারণ করে ছেলের কাছে পাঠায়। পরবর্তীতে তাদের মধ্যে মনোমালিন্য হলে প্রবাসী ওই ছেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে দেয়। এতে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওঠে। 

বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়ার মধুপুর জামিয়া আরবিয়া মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হোসেইন আহমেদ বলেন, ভিডিও আমাদের নজরে আনে স্থানীয়রা। পরে আমরা পুলিশকে কোরআন অবমাননার বিষয়টি জানালে তারা মেয়েটিকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, মেয়েটি বিবাহিত। তবু সে অন্য ধর্মের ছেলের সঙ্গে পরকীয়া করে আসছিল। তাকে সন্তুষ্ট করার জন্যই এই কাজটি করেছে। তার কাজ ইসলাম কখনও সমর্থন করে না। তার কঠোর বিচারের দাবি জানাচ্ছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/অমিয়/

গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি পরিবারের স্বেচ্ছাচারিতায় একটি রাস্তা নির্মাণকাজ আটকে যাওয়ায় রাস্তাটি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর-পুরান বাউশিয়া সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আব্দুল্লাহপুর গ্রাম থেকে শুরু হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

​মানববন্ধনে অংশ নিয়ে সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ বলেন, ‘এটি আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার শাশুড়ি এখানে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যা বর্তমানে আমরা বাড়ি হিসেবে ব্যবহার করছি। রাস্তার সমস্যার কারণে আমরা আমাদের সেই বাড়িতে ঠিকমতো প্রবেশ করতে পারি না। শুধু আমরা নই মাত্র দুটি পরিবারের কারণে ১০০ পরিবারের মানুষ আজ জিম্মি হয়ে রয়েছে। দুটি পরিবারের আপত্তিতে ৭০০ ফুট রাস্তার ১০০ ফুট বাদে বাকি ৬০০ ফুটের কাজ দীর্ঘদিন আগে শেষ হয়েছে। আমাদের অবস্থা এখন এমন যে, একজন মানুষ মারা গেলে তার খাটিয়া বের করা যায় না। কোনো লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাস্তার অভাবে তাকে হাসপাতালে নেওয়া যায় না। বাধ্য হয়ে আমরা আজকে মাঠে নেমেছি। বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছি, তিনি সমস্যাটি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

​স্থানীয় বাসিন্দা সুফিয়া খাতুন বলেন, ’বাড়ি সামনে হওয়ায় দুজন লোক পেছনের প্রায় ১০০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে রেখেছে। রাস্তার জন্য আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করছি। সরকারের প্রতি আবেদন দ্রুত রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা করুন।’

ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের পেছনে যারা বসতি গড়ে তুলেছেন তারা মূলত বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। শুরুতে বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করলেও বর্তমানে এটি একটি সমৃদ্ধ গ্রাম যার নাম আব্দুল্লাহপুর।

গত কয়েক বছর আগে স্থানীয়দের সম্মতিতে গ্রামের ভেতর দিয়ে ৭০০ ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। সরকারি বরাদ্দে সমিতি মার্কেটের পেছন থেকে কায়সার হামিদের শ্বশুরবাড়ি পারুল ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেশিরভাগ অংশের কাজ শেষ হলেও অলিউল্লাহ তাঁতি এবং মজিবুর তাঁতি নামের দুই পরিবারের বাধায় ১০০ ফুট অংশের কাজ করা সম্ভব হয়নি। সম্প্রতি এই অংশটি দখল করে তারা সীমানা প্রাচীর নির্মাণ করতে থাকলে বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা।

সুমন/খাদিজা রুমি/

ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে শনিবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া টানা অতি ভারী বর্ষণ ও জোয়ারের পানির প্রভাবে বন্দরনগরীর বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস  ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। 

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ৪৮ ঘন্টায় ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে।​ বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামের পাহাড়গুলোতে মারাত্মক পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

টানা বৃষ্টির সঙ্গে সাগরের জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরীর আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, চান্দগাঁও, বাকলিয়া, হালিশহর, বড়পোল, কমার্স কলেজ এলাকা এবং পতেঙ্গা ও কুয়াইশের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার বহু বাসাবাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।​

মঙ্গলবার সকালে জলাবদ্ধ পরিস্থিতি পরিদর্শনে নামেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, নালা ও খালগুলো পরিষ্কার রাখার সর্বাত্মক চেষ্টা চললেও বৃষ্টির তীব্রতা এবং জোয়ারের কারণে পানি নামতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চসিকের বিশেষ টিম মাঠে কাজ করছে।​

ভোগান্তিতে অফিসগামী ও সাধারণ মানুষ। সকাল থেকেই সড়কে গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, পোশাকশ্রমিক ও সাধারণ মানুষ। অনেক এলাকায় রিকশা ও গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে পায়ে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নগরীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা ও পাঠদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।​

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। মঙ্গলবার  সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ৪৮ ঘন্টায় ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে পাহাড়ধসের ঝুঁকি বহাল রয়েছে।​ 

প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে আকবরশাহ ঝিল, বিজয়নগর, শান্তিনগর, মতিঝরনা এবং লালখান বাজার পোড়া কলোনিসহ ৯টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার তত্ত্বাবধানে সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে গঠিত ৬টি বিশেষ টিম সকাল থেকেই উদ্ধার ও মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।​

রিফাত/

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
মরদেহ/ ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে মালবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাঁচপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মো. আব্দুল্লাহ (৩)। 

আহত মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানায়, ফাহিমা আক্তার ও ছেলে মোটরসাইকেল নিয়ে ভোরে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিছন থেকে পিকাপ ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পিকআপটি মা ও ছেলের শরীরের উপর দিয়ে যায়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মরদেহ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুলতান মাহমুদ/তামান্না রুপা/

চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা
ছবিঃ খবরের ক্সগজ

চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার বড়উঠান মৌলভী বাড়ি এলাকায় সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩ জুলাই দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মো. মাইমুনুল হক খান, ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল হক খান, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক খান, মোহাম্মদ মিজানুর হক খান, মো. বদরুদ্দিন খান, চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলারের বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন খান টিপু, নুরুল আবছার, সৈদয় নূর, মো. আবছার, মো. জেবল প্রমুখ।

মোকাম্মেল হক খান বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটি কেবল পুঁথিগত বিদ্যা বা ভালো চাকরির উপায় নয়। ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ, নৈতিক চরিত্র গঠন ও কুসংস্কারমুক্ত সমাজ নির্মাণে শিক্ষার বিকল্প নেই। প্রকৃত শিক্ষা আমাদের বিনয়ী, সৎ ও দায়িত্বশীল হতে শিখায়। ভালোমন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে।’

বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় বলে তিনি সবাইকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর কথাও বলেন।

মাইমুনুল হক খান বলেন, টাকার অভাবে গ্রামের অনেক ছেলেমেয়েরা পড়ালেখা ছেড়ে দিয়েছে। বই ও শিক্ষাসামগ্রী পেয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হলো।

মনছুরুল হক খান বলেন, ‘জ্ঞান অর্জন করা ফরজ। তাই বিত্তবানরা বই ও শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করলে সমাজ উপকৃত হবে।’

ইফতেখারুল ইসলাম/অদিতি/

বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি সম্প্রসারণের খবরে বেশি ক্ষতিপূরণের আশায় কৃষি জমিতে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। এর ফলে কয়লা খনির উত্তর পাশের হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর ও কাজীপাড়া গ্রামের চিত্র বদলে গেছে। 

কয়েক বছর আগেও যেখানে বিস্তীর্ণ কৃষি জমিতে ধান, ভুট্টা ও বিভিন্ন ফসলের আবাদ হতো, সেখানে এখন চোখে পড়ছে একতলা থেকে ছয়তলা পর্যন্ত অসংখ্য বহুতল ভবন।

আশ্চর্যের বিষয়, অধিকাংশ ভবনই জনশূন্য, নেই বিদ্যুৎ সংযোগ, নেই যাতায়াতের উপযুক্ত রাস্তা। অনেক ভবনের মূল ফটকে ঝুলছে তালা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। দূর থেকে দেখলে মনে হতে পারে রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকায় সারিবদ্ধ বহুতল ভবন দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে সেখানে মানুষের বসবাস নেই, এমনকি গবাদিপশুও রাখা হয় না।

স্থানীয়দের ভাষ্য, সম্ভাব্য ভূমি অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কৃষি জমিতে এসব ভবন নির্মাণ করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

দিনাজপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা সূত্রে জানা যায়, ২০১৭ সালে বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের জন্য প্রায় ৩০০ একর জমি অধিগ্রহণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। সম্ভাব্য অধিগ্রহণ এলাকার সীমানা চিহ্নিত হওয়ার পর থেকেই এলাকায় ভবন নির্মাণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এলাকায় সংবাদকর্মী বা অপরিচিত কেউ ছবি কিংবা ভিডিও ধারণ করতে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে ছবি তুলতে নিরুৎসাহিত করারও অভিযোগ রয়েছে।

বহুতল ভবন নির্মাণ হওয়া বাঁশপুকুর গ্রামের যুবক ইলিয়াস আলী বলেন, ‘আগেও আমাদের অনেক জমি অধিগ্রহণ করেছে। যে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে অন্যত্র সমপরিমাণ জমি কেনা সম্ভব হয়নি। তাই এবার অনেকেই বেশি ক্ষতিপূরণের আশায় কৃষিজমির ওপর ভবন নির্মাণ করেছেন। অনেকের সামান্য কিছু জমি অধিগ্রহণের বাইরে থাকায় সেই জমিতেও বহুতল ভবন করা হয়েছে।’

কাজীপাড়া গ্রামের মোশারফ হোসেন বলেন, ‘ভূগর্ভে খনির বিস্ফোরণের কারণে আমাদের অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। আমরা সব সময় আতঙ্কে থাকি। অন্যত্র গিয়ে নতুনভাবে বসতি গড়তে অনেক অর্থের প্রয়োজন। তাই অনেকেই ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।’

বাঁশপুকুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘এখন যে ভবনগুলো তৈরি হচ্ছে, তার অধিকাংশেই কেউ থাকে না। শুধু ভবন বানিয়ে রাখা হয়েছে। আমরা চাই সরকার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করুক, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণ পান।’

পাশের পাতরাপাড়া গ্রামের বাড়ি রক্ষা কমিটির সভাপতি নূর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘পাতরাপাড়া বা আশেপাশের অন্য গ্রামগুলোতে এভাবে বহুতল ভবন নির্মাণ হয়নি। কিন্তু বাঁশপুকুর ও কাজীপাড়ায় অস্বাভাবিকভাবে ভবন তৈরি হয়েছে। কয়লা খনির কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহলের প্ররোচনায় মানুষ এ কাজে উৎসাহিত হয়েছে। সরকার নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু বলেন, সম্ভাব্য অধিগ্রহণ এলাকার কৃষি জমিতে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ একদিকে উর্বর জমি ধ্বংস করছে, অন্যদিকে ভবিষ্যতে ক্ষতিপূরণ নির্ধারণে জটিলতা সৃষ্টি করতে পারে। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিক, ভবন নির্মাণের সময়, উদ্দেশ্য এবং আইনি বৈধতা যাচাই করা জরুরি।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সুলতান/হীরা