ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
কিশোরীর পারিবার সূত্রে জানা গেছে, ৪-৫ মাস আগে ওই কিশোরী বিষয়টি তার মা ও মামাদের জানায়। কিন্তু সামাজিক লোকলজ্জার ভয়ে তার পরিবারের সদস্যরা পারিবারিকভাবে নিশ্চুপ থাকেন। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হলে তার বাবা গাঁ ঢাকা দেন। পরে রবিবার রাতে অভিযুক্ত বাবা ওই কিশোরীর মামা বাড়িতে আসলে প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ প্রাথমিক তদন্তে ও ওই কিশোরীর জবানবন্দি অনুযায়ী ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশারাফ হোসেন জানান, ওই কিশোরীর মামা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি অনুযায়ী প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সোমবার (৭ এপ্রিল) ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং আদালত অভিযুক্ত বাবাকে জেল-হাজতে পাঠিয়েছেন।
সঞ্জিব/মেহেদী/