সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের ‘অধ্যায় দুই : ভোক্তা ও উৎপাদকের আচরণ’ থেকে আরও ৪টি বহুনির্বাচনি এবং ৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. বাজার ভারসাম্যের ক্ষেত্রে এটি লক্ষণীয় যে –
i. অতিরিক্ত চাহিদা হলে দাম হ্রাস পায়
ii. অতিরিক্ত যোগান হলে দাম হ্রাস পায়
iii. চাহিদা যোগান সমান হলে দাম স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৮. যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে-
i. চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে
ii. ভারসাম্য দাম অপরিবর্তিত থাকবে
iii. ভারসাম্য দাম বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৯. মৌসুমি ফলের ক্ষেত্রে মৌসুমে দাম হ্রাস পেলে যোগান কিরূপ হয়?
(ক) কমবে (খ) শূন্য হবে
(গ) বাড়বে (ঘ) স্থির থাকবে
৫০. যোগান বিধি কার্যকর হয়-
i. দামের পরিবর্তনে ii. নির্দিষ্ট সময়ে
iii. উপকরণের দামের পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৪৭. গ, ৪৮. খ, ৪৯. গ, ৫০. ক।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
উপযোগ (Utility): কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের বিশেষ ক্ষমতাকে উপযোগ বলে।
প্রাথমিক উপযোগ (Initial Utility): একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে।
প্রান্তিক উপযোগ (Marginal Utility): কোনো দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উপযোগ বলে।
প্রান্তিক উপযোগ = মোট উপযোগের পরিবর্তন
দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন
মোট উপযোগ (Total Utility): কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে।
TU= MU1+MU2+MU3+……+MUn
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (Law of Diminishing Marginal Utility): অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পণ্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকলে যদি মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি ক্রমান্বয়ে কমতে থাকে তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।
লেখক: সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা।
কলি