প্রথম অধ্যায়
রসায়নের ধারণা
সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায়: রসায়নের ধারণা’ থেকে আরও ২টি অনুধাবনমূলক এবং ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার গুরুত্ব লিখ।
উত্তর: কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা অনুসন্ধানে রূপ নেয় এবং অনুসন্ধান থেকেই গবেষণার জন্ম। তাই অনুসন্ধান বা গবেষণা একে অপরের পরিপূরক। অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ লক্ষ করি:
i. বিষয়বস্তু নির্ধারণ।
ii. বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া।
iii. প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালি নির্ধারণ।
iv. পরীক্ষণ।
v. তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ।
vi. ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা।
ওপরের আলোচনা থেকে বোঝা যায় রসায়নের গবেষণা বা অনুসন্ধান না থাকলে এর অগ্রগতি সম্ভব নয়।
প্রশ্ন: পরিবেশ ও উন্নয়ন সম্মেলন কেন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থের নানাবিধ ব্যবহার ব্যাপকহারে বেড়ে চলেছে। রাসায়নিক পদার্থের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করতে নিম্নোক্ত প্রতিপাদ্য নির্ধারণ করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
i. রাসায়নিক পদার্থকে ঝুঁকি ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা।
ii. ঝুঁকি, সতর্কতা ও তথ্য-উপাত্ত (ডাটাবেজ) তৈরি করা।
iii. ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি দাহ্য পদার্থ?
ক) টিএনটি খ) নাইট্রাস অক্সাইড
গ) বেনজিন ঘ) ইথার
২. আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে?
ক) জন ডাল্টন খ) রবার্ট বয়েল
গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে ঘ) নিলস বোর
৩. কাঁচা আমে থাকে-
ক) অক্সালিক অ্যাসিড খ) ফরমিক অ্যাসিড
গ) সাক্সিনিক অ্যাসিড ঘ) অ্যাসিটিক অ্যাসিড
৪. নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে?

ক) বিষাক্ত পদার্থ খ) দাহ্য পদার্থ
গ) উত্তেজক পদার্থ গ) তেজস্ক্রিয় পদার্থ
৫. নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য?
ক) জৈব পারঅক্সাইড খ) অ্যালকোহল
গ) পেট্রোলিয়াম ঘ) ক্লোরিন গ্যাস
৬. কীসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়?
ক) এক্স-রে খ) রাদারফোর্ড মডেল
গ) কোয়ান্টাম বলবিদ্যা ঘ) UV স্পেকট্রোস্কোপি
৭. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি?
ক) কাজের পরিকল্পনা প্রণয়ন
খ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা
গ) পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ
ঘ) তথ্য উপাত্তের সংঘটন ও বিশ্লেষণ
৮. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে?
ক) ফ্লোরিন খ) ক্লোরিন
গ) ব্রোমিন ঘ) আয়োডিন
উত্তর: ১.ঘ, ২. গ, ৩.গ, ৪. গ, ৫.ক, ৬.গ, ৭. খ, ৮.খ।
লেখক: সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,
মতিঝিল, ঢাকা
জাহ্নবী