ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ইতিহাস গড়া নরওয়ের বীরদের বরণে রাস্তায় লাখো মানুষ ‘শুধু এমবাপ্পেকে নয়, পুরো ফ্রান্সকেই থামাতে হবে’ মেসির মুখোমুখি হওয়ার আগে যা বললেন নিকো ও’রেইলি ‘স্পেনকে ভয় নয়, সম্মান’ মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড! ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু ১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা! বিশ্বকাপ খেলা ফুটবলারের ‘রহস্যজনক’ মৃত্যু, তদন্তে পুলিশ ৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার সিরাজগঞ্জে ব্যতিক্রমী 'আর্জেন্টিনা বটগাছ' ফেসবুকে ভিসি-প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে তলব ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে: সড়ক পরিবহণমন্ত্রী ইবির প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ ‘মাদক বহনকারীরা জেলে, কিন্তু কারবারিরা সংসদে কেন?’ ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খোলা হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: সমাজকর্ম প্রথম পত্র

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ পিএম
অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: সমাজকর্ম প্রথম পত্র
প্রথম অধ্যায়
সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
৪৫. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
ক. ব্যবসাকেন্দ্রিক
খ. সেবাকেন্দ্রিক
গ. আত্মকেন্দ্রিক ঘ. সমস্যা সমাধানকেন্দ্রিক
৪৬. সমাজকর্মের উদ্ভব ও বিকাশের কারণ-
i. জটিল সমস্যার সমাধানে সহায়তা
ii. সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে সহায়তা
iii. শিল্পায়ন ও নগরায়ণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. বর্তমান সমাজব্যবস্থায় সমাজকর্ম পাঠের গুরুত্ব অপরিসীম। এর যথার্থ কারণ হচ্ছে-
i. অবাঞ্ছিত পরিবর্তন
ii. অনাকাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিকারে কোন বিষয়ের শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম?
ক. সমাজকর্ম
খ. পৌরনীতি ও সুশাসন
গ. মনোবিজ্ঞান
ঘ. অর্থনীতি
৪৯. পরিবর্তিত আর্থসামাজিক জীবনযাপনে কোন বিষয়ের শিক্ষা অধিক উপযোগী?
ক. পৌরনীতি খ. অর্থনীতি গ. ইতিহাস ঘ. সমাজকর্ম
৫০. স্বাবলম্বিতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য কোন বিষয় অধ্যয়ন করা প্রয়োজন?
ক. সমাজবিজ্ঞান খ. সুবিজ্ঞান গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম
উত্তর:  ৪৫. ঘ, ৪৬. গ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. ঘ, ৫০. ঘ।
 
আরও পড়ুন:
 
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সামগ্রিক কল্যাণ বলতে কী বোঝায়?
উত্তর: মানবজীবনের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন ছাড়া সামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান নিশ্চিত করা যায় না। তাই সমাজকর্ম মানুষের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক, দৈহিক ও নৈতিক সব ক্ষেত্রের কল্যাণ সুনিশ্চিত করতে সদা তৎপর। সব ক্ষেত্রের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমাজকর্ম যে বহুমুখী প্রক্রিয়া গ্রহণ করে, তাই সমাজকর্মের সামগ্রিক কল্যাণ হিসেবে খ্যাত। 
 
প্রশ্ন: সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। সমাজকর্মের সাহায্য মানে আর্থিক বা নগদ কোনোকিছু প্রদান নয় বরং ব্যক্তি ও দলকে তার কর্মপ্রচেষ্টার উন্নয়ন, সমস্যার সমাধান বা কাজের ব্যাপারে স্বাবলম্বী করে তোলা হতো। অর্থাৎ সমাজকর্মে মানুষকে কাজে সক্ষম করে তোলা হয় বলেই একে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়।
 
প্রশ্ন: সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সহজভাবে বলা যায়, সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। শিল্পোত্তর সমাজের জটিল আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিকাশ লাভ করেছে। 
 
প্রশ্ন: সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 
উত্তর: সমাজকর্ম স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন পেশাকর্ম। এর দুটি বৈশিষ্ট্য হলো-
১. সমাজকর্ম একটি সাহায্যকারী কার্যক্রম। 
২. এটি একটি সামাজিক কার্যক্রম, যা প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার জন্য, মুনাফা অর্জনের জন্য নয়। 
 
প্রশ্ন: সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক জীব হিসেবে সমাজে বাস করতে হলে প্রত্যেক সদস্যকেই কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালন করার রীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সামাজিক দায়িত্ব মূলত এক ধরনের শিষ্টাচার বা নীতি যা সমাজের প্রতি দায়িত্ব পালনকে নির্দেশ করে। সমাজকর্মে বিশ্বাস করা হয়, সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষ স্বীয় অধিকার ভোগ করতে পারে। তাই সামাজিক দায়িত্ববোধ সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ। 
 
প্রশ্ন: সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা-ব্যাখ্যা করো। 
উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর মোকাবিলায় সক্ষম হয়।
 
প্রশ্ন: বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
উত্তর: সমাজজীবন থেকে সব ধরনের জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক তথা সামগ্রিক কল্যাণ সাধনে যে সমাধান প্রক্রিয়া অনুসরণ করে, তা বহুমুখী সমস্যা সমাধান প্রক্রিয়া। আধুনিক সমাজের জটিলতা থেকে মুক্ত করতে ব্যক্তি, দল বা সমষ্টির সামগ্রিক ব্যবস্থা বিবেচনায় নিয়ে সমাজকর্মের বহুমাত্রিক কার্যক্রমকে বহুমুখী সমাধান প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা যায়। যে কারণে সমাজকর্মকে বহুমাত্রিক পেশাও বলা হয়।
 
প্রশ্ন: বহুমুখী কর্মসূচির ধারণা দাও। 
উত্তর: সমাজকর্ম একটি মানব উন্নয়নমূলক পেশা। সমাজের বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম বহুমুখী কর্মসূচির সাহায্য নিয়ে থাকে। শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, শিশুকল্যাণ, নারীকল্যাণ যার মধ্যে অন্যতম।
 
প্রশ্ন: আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
উত্তর: ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায়, নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান 
বলা হয়। 
 
প্রশ্ন: সম্পদের সদ্ব্যবহার বলতে কী বোঝ?
উত্তর: মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের মাধ্যমেই মানুষকে তার চাহিদা পূরণ করতে হয়। চাহিদা পূরণের ক্ষেত্রে যদি সম্পদের সঠিক ব্যবহার করা না যায় তাহলে চাহিদার অপূর্ণতা থেকে যায়। চাহিদার আলোকে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করাকেই সম্পদের সদ্ব্যবহার বলা হয়। সমাজকর্মের জ্ঞান সম্পদের সর্বাধিক ও সর্বোত্তম ব্যবহার সহায়তা করে। 
 
প্রশ্ন: “সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য” ব্যাখ্যা করো। 
উত্তর: পেশা হলো এমন এক ধরনের বৃত্তি বা জীবিকা নির্বাহের বিশেষ পন্থা, যেখানে নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে যথাযথ দক্ষতা, নৈপুণ্য ও কৌশলের মাধ্যমে তা বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে হয়। পেশার ইংরেজি প্রতিশব্দ Profession। যার অর্থ হলো ‘To make a public declaration’ অর্থাৎ পেশা হলো তাই যা সামাজিকভাবে স্বীকৃত। পেশা সাধারণত জনকল্যাণমুখী হয়ে থাকে এবং এখানে সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক স্বীকৃতি বিদ্যমান। তাই বলা যায়, যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে রাষ্ট্র বা সমাজের স্বীকৃতি আবশ্যক। 
 
লেখক: 
প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
 
জাহ্নবী

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল। 

৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান? 
(ক) এদের দেহত্বক আঁশ দিয়ে গঠিত    
(খ) এরা সন্ধিপদী প্রাণী 
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া     
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত

৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত 
ii. এদের দেহত্বক আঁশ আবৃত 
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

৮। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ               (খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ         (ঘ) হেটারোসার্কাল লেজ

৯। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea         (খ) Ascidiacea
(গ) Larvacea          (ঘ) Sarcopterygii

১০। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি নিচের কোন শ্রেণির?
(ক) Chondrichthyes        (খ) Actiropterygii
(গ) Petromyzontida         (ঘ) Sarcopterygii

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

১১। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে? 
(ক) গ্যানয়েড ধরনের         (খ) টিনয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের        (ঘ) প্ল্যাকয়েড ধরনের

১২। উভচর প্রাণীর বৈশিষ্ট্য- 
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট 
ii. এদের ত্বকে আঁশ থাকে না 
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii          (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১৩। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল                          (খ) সোনা ব্যাঙ 
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার     (ঘ) গিনিপিগ

উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে। 
১৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীরা কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia         (খ) Aves 
(গ) Reptilia             (ঘ) Mammalia

১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির         
ii. আঙুল নখরযুক্ত 
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৩

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর লেখ।

বিশ্বব্যাপী শিশুদের রক্ষায় ১৯৪৬ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন শিশুদের অধিকার রক্ষা, শিশু নির্যাতন, শিশু বঞ্চনা, শিশু মৃত্যুহার প্রভৃতি প্রতিরোধ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ক. UNDP-এর একটি লক্ষ্য উল্লেখ করো।
খ. আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সঙ্গে কোন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে উক্ত সংস্থার লক্ষ্য-উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন ঘটেনি’ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর: ক.   UNDP-এর লক্ষ্যগুলোর মধ্যে একটি লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাসকরণ। 

খ. আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেড ক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা নিজ নিজ নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

গ. উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।
সারা বিশ্বের শিশুদের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে ১৯৪৬ সালে ইউনিসেফ যাত্রা শুরু করে। শিশুদের কল্যাণ ও উন্নয়নে ইউনিসেফ যেসব কার্যক্রম পরিচালনা করে সেগুলোর মধ্যে স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি অন্যতম। এ কর্মসূচির আওতায় ইউনিসেফ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, বিনামূল্যে নলকূপ স্থাপন, পয়োনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন সংক্রামক ব্যাধির টিকা দেওয়া জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বব্যাপী শিশুদের রক্ষায় ১৯৪৬ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন শিশুদের অধিকার রক্ষা, শিশু নির্যাতন, শিশু বঞ্চনা, শিশু মৃত্যুহার প্রভৃতি প্রতিরোধ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওই সংস্থার সঙ্গে আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফের কার্যক্রমের মিল রয়েছে।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে ওই সংস্থা তথা ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন ঘটেনি, উক্তিটি যথার্থ। ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের সার্বিক কল্যাণে নানা ধরনের কর্মসূচি পরিচালনা করছে। সংস্থাটি উন্নয়নশীল ও অনুন্নত দেশের শিশুদের অকালমৃত্যুর হাত থেকে বাঁচাতে মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়া গ্রামাঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালি ব্যবস্থা, যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগ প্রতিকার ও প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া পুষ্টিহীনতা মোকাবিলায় সংস্থাটি পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ, পুষ্টি সংক্রান্ত জ্ঞানদান, দুর্যোগ-পরবর্তী খাদ্যসামগ্রী বিতরণসহ নানা ধরনের পুষ্টিবিষয়ক কার্যক্রম গ্রহণ করে থাকে। সেই সঙ্গে নারীদের কর্মোপযোগী করে গড়ে তোলার জন্য ইউনিসেফ নানা ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণমূলক কর্মসূচি নিয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধ-পরবর্তী ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে ইউনিসেফ। এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য সহায়তামূলক কর্মসূচি গ্রহণ, শিশুর জন্ম পরিচয়কে নিশ্চিত করার জন্য জন্মনিবন্ধন কার্যক্রম, মাতৃমৃত্যু হ্রাসকরণ প্রভৃতি কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে ইউনিসেফ। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র, অসহায়, এতিম ও দুস্থ শিশুদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে সংস্থাটি কাজ করছে। ইউনিসেফ যেকোনো ধরনের বৈষম্যের বিরোধী। বৈষম্যবিরোধী মনোভাব গড়ে তুলতে সংস্থাটি নারী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়।
ওপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে ইউনিসেফের সব কার্যক্রমের প্রতিফলন ঘটেনি।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো-
i. সততার শিক্ষা             
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i            (খ) ii 
(গ) i ও ii      (ঘ) i, ii ও iii

৪৪। ‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা-
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয়    
ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে
iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক? 
(ক) i             (খ) ii 
(গ) i ও ii       (ঘ) i, ii ও iii

আরো পড়ুন :  পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রিফাতের সারা জীবনের সাধনা, সে আমেরিকা যাবে। কিন্তু তার সামর্থ্য নেই। একদিন ট্রেনে শরিফ সাহেবের সঙ্গে তার পরিচয় হয়। শরিফ সাহেব ট্রেন থেকে নামার সময় ভুলে তার ব্যাগটি ফেলে যান। রিফাত ব্যাগটি তুলে নেয় এবং দেখে ভেতরে ১০ লাখ টাকার একটি চেক। রিফাত ভাবে তার আমেরিকা যাওয়ার সাধ বুঝি এবার পূরণ হলো। কিন্তু রাতে ঘুমের ঘোরে রিফাত স্বপ্ন দেখে তার আদর্শবাদী স্কুল মাস্টার মৃত বাবা তাকে বলছেন ‘রিফাত তোকে অন্যের ধন আত্মসাৎ করার জন্য মানুষ করিনি।’ রিফাত চেকটি শরিফ সাহেবকে ফেরত দেয়।

৪৫। উদ্দীপকের রিফাতের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? 
(ক) আত্মসাৎ     (খ) অকল্যাণ 
(গ) সততা         (ঘ) সিদ্ধান্তহীনতা

উত্তর: ৪৩. গ, ৪৪. গ, ৪৫. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৯। পূর্বানুমান নির্ভর করে-
i. বর্তমান উপাত্তের ওপর 
ii. গবেষণার ওপর
iii. অতীত অভিজ্ঞতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৪০। ভালো পরিকল্পনায় যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়-
i. কী করা হবে এবং কে করবে 
ii. কোথায় করা হবে 
iii. কীভাবে এবং কখন করা হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৪১। রাশেদ মিয়াগঞ্জে দীর্ঘদিন মুদির ব্যবসা করেন। তিনি বড় শিল্প  প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছেন। তার এ পরিকল্পনা নিচের কোন মুখ্য কারণে উত্তম পরিকল্পনার বহির্ভূত হবে?
ক. পরিকল্পনা সহজে বোধগম্য হবে না 
খ. এর উদ্দেশ্য অস্পষ্ট থাকবে 
গ. এটি বাস্তবমুখিতার গুণ বিবর্জিত হবে 
ঘ. এটি সঠিক পথনির্দেশনা দিতে পারবে না

৪২। সেনাবাহিনীর একটা দল বিদ্রোহী অঞ্চলে অভিযানে যাচ্ছে। প্রয়োজনীয় উপকরণ ও লোকবল সবই সঙ্গে রয়েছে। উদ্দেশ্য বলে দেওয়া হলেও করণীয় বলা হয়নি। পরিকল্পনায় কোনটির অভাব রয়েছে?
ক. এটি বাস্তবমুখী নয় 
খ. এটি সহজবোধ্য নয়    
গ. এতে সঠিক পদনির্দেশনার অভাব রয়েছে 
ঘ. তথ্যটি নির্ভরশীলতা সমৃদ্ধ নয় 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৪৩। মি. সীমান্ত একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি মুনাফার পরিমাণ ২৫% বৃদ্ধির পরিকল্পনা করছেন। বিক্রি বৃদ্ধির পরিকল্পনা নিতে তার জন্য কম গুরুত্বপূর্ণ কাজ নিচের কোনটি?
ক. বিক্রি বৃদ্ধির টার্গেট নির্ধারণ করা
খ. ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা
গ. প্রতিযোগীদের অবস্থা মূল্যায়ন করা
ঘ. কর্মীদের আন্তরিকতা বিবেচনা করা

৪৪। বাকিতে বিক্রি করে বিগত বছরগুলোয় এম ট্রেডার্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল কম লাভে পণ্য বেচবে কিন্তু বাকিতে বিক্রি করবে না। এটি কোন ধরনের পরিকল্পনা?
ক. লক্ষ্য নির্ধারণ         
খ. স্থায়ী পরিকল্পনা 
গ. একার্থক পরিকল্পনা     
ঘ. কার্যভিত্তিক পরিকল্পনা

৪৫। পানিতে আর্সেনিক দূষণ রোধ করার জন্য সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনাটি নিচের কোন ধরনের-
ক. কর্মসূচি        খ. কর্মপদ্ধতি 
গ. প্রকল্প           ঘ. প্রক্রিয়া 

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

বনলতা হাউজিং লিমিটেড ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পরিকল্পনা তৈরি করে। কিন্তু ২০১৩ সালে কোম্পানিটি প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে পরিকল্পনাটি পুনঃমূল্যায়ন করে উৎপাদন কাজ পরিচালনা করছে।

৪৬। নিচের কোন বৈশিষ্ট্যের কারণে বনলতা হাউজিং লিমিটেডের পরিকল্পনা পুনঃমূল্যায়ন করা সম্ভব হয়েছে?
ক. বাস্তবমুখিতা     খ. নমনীয়তা 
গ. গ্রহণযোগ্যতা     ঘ. সহজবোধ্যতা 

উত্তর: ৩৯. খ, ৪০. ঘ, ৪১. গ, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নাফিজা বই পড়ে জানতে পারল যে, মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোনো একটি অংশের কাজ।

২৬। মস্তিষ্কের কোন অংশ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে?
ক) মধ্যমস্তিষ্ক     
খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা     
ঘ) গুরুমস্তিষ্ক

২৭। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) চর্ম             খ) বৃক্ক 
গ) লোমকূপ     ঘ) ফুসফুস

২৮। মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
ক) ৫টি     খ) ৪টি 
গ) ৩টি     ঘ) ২টি

আরো পড়ুন : সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৯। লঘুমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে-
i. চলাফেরা 
ii. কথা বলা
iii. চিন্তা-চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

৩০। মেরুরজ্জুর বাইরের দিকে কোনটি থাকে?
ক) ধূসর পদার্থ     
খ) লাল পদার্থ 
গ) শ্বেত পদার্থ     
ঘ) হলুদ পদার্থ

উত্তর: ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর