প্রথম অধ্যায়
আমাদের পরিবেশ
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে... ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন: উদ্ভিদের ত্যাগ করা... প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।
উত্তর: অক্সিজেন।
প্রশ্ন: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য... ওপর নির্ভরশীল।
উত্তর: প্রাণীর।
প্রশ্ন: উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা... ব্যবহার করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন: পরাগায়নের ফলে উদ্ভিদের... সৃষ্টি হয়।
উত্তর: বীজ।
প্রশ্ন: পাখি, মৌমাছি ইত্যাদি... সাহায্য করে।
উত্তর: পরাগায়নে।
প্রশ্ন: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের...।
উত্তর: বিস্তরণ।
প্রশ্ন: প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে... ওপর নির্ভরশীল।
উত্তর: উদ্ভিদের।
প্রশ্ন: উদ্ভিদ সূর্যের... ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরির করে।
উত্তর: আলো।
প্রশ্ন: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের...।
উত্তর: শুরু।
প্রশ্ন: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো...।
উত্তর: খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন: যেকোনো... অনেক খাদ্যশৃঙ্খল থাকে।
উত্তর: বাস্তুসংস্থানে।
প্রশ্ন: বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য... অন্তর্ভুক্ত।
উত্তর: শৃঙ্খলের।
প্রশ্ন: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে... তৈরি করে।
উত্তর: খাদ্যজাল।
প্রশ্ন: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের...।
উত্তর: বাস্তুসংস্থান।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম, তা ব্যাখ্যা করো।
উত্তর: খাদ্যশৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক। কারণ এরা উভয়ই খাদ্যশৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন– ঈগল ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ, ঘাসফড়িং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে।
অন্যদিকে সাপ খায় খরগোশ, ইঁদুর, ব্যাঙ, ঘাসফড়িং ও অন্যান্য ছোট প্রাণী।
তাই বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ঈগল উভয়ই খাদক এবং এরা প্রাণী-জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে খাদ্যশৃঙ্খলে সাপ ও ঈগল একই রকম।
লেখক: শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
জাহ্নবী