নবম অধ্যায়: সামগ্রিক আয় ও ব্যয়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বিদেশে কর্মরত দেশীয়দের আয় জাতীয় আয় ধারণার কীসে অন্তর্ভুক্ত হবে?
ক. GNP খ. GDP গ. NDP ঘ. CCA
২. ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে পাওয়া যায়-
ক. মোট জাতীয় আয়
খ. মোট দেশজ আয়
গ. নিট জাতীয় আয়
ঘ. ব্যয় যোগ্য আয়
৩. বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৪. একটি দেশের মোট দেশজ উৎপাদন ৫০ বিলিয়ন ডলার, আমদানি ১০ বিলিয়ন ডলার এবং রপ্তানি ৮ বিলিয়ন ডলার। ওই দেশের মোট জাতীয় উৎপাদন কত?
ক. ৬৮ বিলিয়ন ডলার খ. ৬০ বিলিয়ন ডলার
গ. ৫৮ বিলিয়ন ডলার ঘ. ৪৮ বিলিয়ন ডলার
৫. NDP = কী?
ক. GDP-CCA খ. GNI-NNP
গ. GNP-CCA ঘ. GNI-CCA
নিচের চিত্রটি দেখে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৬. চিত্র অনুযায়ী স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
ক. C = -a+by খ. C = a+by
গ. C= by ঘ. C = a-by
৭. যদি C=100+0.75y, I=100 এবং G=150 হয়, তাহলে ভারসাম্য জাতীয় আয় কত হবে?
ক. 1200 খ. 1300
গ. 1400 ঘ. 1600
৮. কার মতে, ‘সামগ্রিক আয় হলো একটি প্রবাহ ধারণা?’
ক. পি এ স্যামুয়েলসন খ. আর জি লিপসি
গ. কেইনস ঘ. অধ্যাপক ফিশার
৯. আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণে অনুমিত শর্তগুলো হলো-
i. আর্থিক মজুরি পরিবর্তনশীল
ii. বিনিয়োগ ও সরকারি ব্যয় স্বয়ম্ভূত
iii. আর্থিক মজুরি ও দামস্তর স্থির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i , ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ফাহিম উচ্চশিক্ষা অর্জন শেষে একটি ভালো চাকরির সুযোগ পেয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে। সে তার কষ্টার্জিত অর্থ থেকে পরিবারের জন্য নিয়মিত অর্থ পাঠায়।
১০. উদ্দীপকে ফাহিমের আয় নিচের কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে?
ক. GDP তে
খ. GNP তে
গ. GDP ও GNP উভয় হিসাবে
ঘ. NDP তে
১১. ফাহিমের বসবাস করা দেশটিতে সামগ্রিক আয় নির্ণয়ে প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা হয় তা হলো-
i. হস্তান্তর পাওনা বাদ দেওয়া হয়
ii. অবণ্টিত মুনাফা অন্তর্ভুক্ত করা হয়
iii. পুরাতন মূলধন সম্পত্তি হিসাবে ধরা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক।
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কলি