দ্বিতীয় অধ্যায়
পরিবেশ দূষণ
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: পরিবেশকে নানাভাবে ব্যবহারের ফলে পরিবেশে বিভিন্ন— ঘটে।
উত্তর: পরিবর্তন।
প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ মিশলে— হয়।
উত্তর: পরিবেশ দূষিত।
প্রশ্ন: পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো— দূষণ।
উত্তর: পরিবেশ।
প্রশ্ন: শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের— ব্যবহার করা হয়।
উত্তর: জীবাশ্ম জ্বালানি।
প্রশ্ন: তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি—।
উত্তর: জীবাশ্ম জ্বালানি।
প্রশ্ন: দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের— আক্রান্ত হচ্ছে।
উত্তর: রোগে।
প্রশ্ন: দূষণের ফলে জীবজন্তুর— নষ্ট হচ্ছে।
উত্তর: আবাসস্থল।
প্রশ্ন: দূষণের ফলে— ধ্বংস হচ্ছে।
উত্তর: খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন: তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে— গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
উত্তর: হিমবাহ।
প্রশ্ন: হিমবাহ গলে সমুদ্রের পানির— বেড়ে যাচ্ছে।
উত্তর: উচ্চতা।
প্রশ্ন: বায়ু, পানি, মাটি ও শব্দ— মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হচ্ছে।
উত্তর: দূষণের।
প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে— দূষিত করে।
উত্তর: বায়ু।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে পরিবেশের ওপর— প্রভাব পড়ছে।
উত্তর: ক্ষতিকর।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও — বৃষ্টি হচ্ছে।
উত্তর: অ্যাসিড।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের— রোগে আক্রান্ত হচ্ছে।
উত্তর: ক্যানসার।
প্রশ্ন: পানিদূষণের ফলে জলজ—শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে।
উত্তর: খাদ্য।
প্রশ্ন: কলেরা, ডায়রিয়া ইত্যাদি পানিবাহিত রোগের প্রধান কারণ— দূষণ।
উত্তর: পানি।
প্রশ্ন: বিভিন্ন চর্মরোগের প্রধান কারণ পানি—।
উত্তর: দূষণ।
প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর বস্তু— মেশার ফলে মাটি দূষিত হয়।
উত্তর: মাটিতে।
লেখক: শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
জাহ্নবী