প্রথম অধ্যায়: আকাইদ
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?
উত্তর: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
১. কবর: কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরে দুজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান। আর যারা পাপী, তারা সঠিক উত্তর দিতে পারবে না। তাদের জন্য কবর হবে আজাবের স্থান।
২. কিয়ামত: আল্লাহতায়ালা একদিন বিশ্বজগৎ এবং এর ভেতরের সবকিছু ধ্বংস করে দেবেন। ওই দিনটির নাম কিয়ামত।
৩. হাশর: বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহতায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে তার সামনে হাজির করবেন। একে বলা হয় হাশর।
৪. মিজান: হাশরের দিন আমাদের পাপ-পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিজান।
৫. জান্নাত ও জাহান্নাম: জান্নাত হলো চিরসুখের স্থান। পৃথিবীতে যারা ঈমানদার ও ভালো লোক ছিল, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। পক্ষান্তরে জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ঈমান আনেনি ও ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে।
শূন্যস্থান পূরণ করো
১. কোরআন মজিদ ----- কিতাব। (আল্লাহর/আদম (আ.)-এর/মুহাম্মদ (সা.)-এর)
২. আল্লাহর বিধান আছে -----। (কোরআন মজিদে/পাঠ্যবইয়ে/বিশ্বকোষে)
৩. পানির অপর নাম -----। (খাবার/জীবন/জাহান)
8. ----- মাধ্যমে আমরা অক্সিজেন, ফলমূল ও খাদ্য পাই। (প্রাণীর/গাছপালার/মানুষের)
৫. আল্লাহ সবকিছু ----- কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। (মানুষের/ফেরেশতাদের/নিজের)
৬. ----- প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। (দুনিয়ায়/পরকালে/আসমানে)
৭. মহানবী হজরত মুহাম্মদ (সা.) হলেন সর্বশ্রেষ্ঠ এবং ----- নবী। (সর্বশেষ/সর্বপ্রথম/একমাত্র)
৮. আমরা সবাই ----- এর বংশধর। (আদম (আ.)/ইবরাহিম (আ.)/মুহাম্মদ (সা.))
৯. মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় ----- । (আখিরাত/হাশর/কবর)
১০. ----- আছে আরামের সব রকমের ব্যবস্থা। (জান্নাতে/জাহান্নামে/কবরে)
১১. আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা -----।
১২. কোনো ----- কার্বন ডাই-অক্সাইড ছাড়া বাঁচতে পারে না।
১৩. ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস -----।
১৪. আল্লাহর ----- গুণের কারণে আমরা ক্ষমা পাই।
১৫. ----- চরিত্রে থাকবে মহান আল্লাহর ভয়।
১৬. যারা পৃথিবীতে ভালো কাজ করবে তারা আল্লাহর ----- লাভ করবে।
১৭. ওহির মাধ্যমে আল্লাহতায়ালা ----- দের জ্ঞান দান করেছেন।
১৮. বিশ্ব জগতের সবকিছু ধ্বংস হওয়াই হলো -----।
১৯. প্রত্যেক নবী-রাসুলই ----- প্রচার করেছেন।
২০. আমরা আমাদের জিহ্বাকে হেফাজত করব -----।
উত্তর: ১. আল্লাহর, ২. কোরআন মজিদে,
৩. জীবন, ৪. গাছপালার, ৫. মানুষের,
৬. পরকালে, ৭. সর্বশেষ, ৮. আদম (আ.),
৯. আখিরাত, ১০. জান্নাতে, ১১. ফরজ, ১২. জীব, ১৩. রিসালাত, ১৪, গাফুরুন, ১৫. মুমিনদের,
১৬. অনুগ্রহ, ১৭. নবী রাসুল, ১৮. কিয়ামত,
১৯. তাওহিদের বাণী, ২০. মিথ্যা বলা থেকে।
লেখক: মাস্টার ট্রেইনার ও সিনিয়র শিক্ষক
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ
মধুবাগ, রমনা, ঢাকা
জাহ্নবী