প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৪. বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, এ পণ্য ক্রয়ের মাধ্যমে-
ক. খরচ বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে
খ. খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে
গ. খরচ হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে
ঘ. ব্যয় বৃদ্ধি পাবে এবং আয় হ্রাস পাবে
১৬৫. উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব?
ক. স্থায়ী হিসাব
খ. সাময়িক হিসাব
গ. ব্যয় হিসাব
ঘ. নামিক হিসাব
১৬৬. কোনটি কন্ট্রা সম্পত্তি?
ক. বকেয়া ব্যয়
খ. অনাদায়ী পাওনা সঞ্চিতি
গ. অগ্রিম আয়
ঘ. উত্তোলন
১৬৭. ধারে বিক্রয়ের ফলে হিসাব সমীকরণ (A = L + OE)-এর কোন উপাদানের পরিবর্তন হবে?
ক. A ও খ খ. A ও OE
গ. L ও OE ঘ. A, L ও OE
১৬৮. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক. আয়কর কর্তৃপক্ষ খ. পাওনাদার
গ. ব্যবস্থাপক ঘ. বিনিয়োগকারী
১৬৯. নিজের কাজের জন্য অন্যের কাছে দায়বদ্ধতাকে কী বলে?
ক. মূল্যবোধ খ. নৈতিকতা
গ. জবাবদিহি ঘ. ভাবমূর্তি
১৭০. কোনটি বিপরীত সম্পদ?
ক. সুনাম খ. প্রাথমিক খরচ
গ. পুঞ্জীভূত অবচয় ঘ. অনাদায়ী দেনা
১৭১. লেনদেনের উৎস কী?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. অর্থ ঘ. ঘটনা
১৭২. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি?
ক. লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করা
খ. জাল ও জুয়াচুরি বের করা
গ. আর্থিক ফলাফল নির্ণয় করা
ঘ. আর্থিক অবস্থা নির্ণয় করা
আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব
১৭৩. কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়?
ক. আয় খ. উত্তোলনের সুদ
গ. ব্যয় ঘ. বিনিয়োগের সুদ
১৭৪. ডেবিট নোট কে তৈরি করেন?
ক. বিক্রেতা খ. সরবরাহকারী
গ. ব্যাংক ঘ. ক্রেতা
১৭৫. বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন?
ক. নগদ লেনদেন
খ. অদৃশ্য লেনদেন
গ. আন্তঃ লেনদেন
ঘ. বহিঃ লেনদেন
১৭৬. অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৫০,০০০ টাকা। এর ২৫ অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে?
ক. ২০,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা ঘ. ৫০,০০০ টাকা
১৭৭. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
ক. মালিক পক্ষ
খ. অভ্যন্তরীণ নিরীক্ষক
গ. বিনিয়োগকারী
ঘ. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
১৭৮. অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব?
ক. আয় খ. সম্পদ
গ. ব্যয় ঘ. দায়
১৭৯. ব্যবসায়ের সম্পত্তির ওপর মালিক বা মালিকদের দাবিকে কী বলে?
ক. সম্পত্তি খ. দায়
গ. মালিকানা স্বত্ব ঘ. ব্যবসায়িক স্বত্ব
১৮০. লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে, কারণ-
ক. মোট সম্পত্তি = মোট দায়
খ. মোট সম্পত্তি = মোট লাভ
গ. মোট দায় = মোট ক্ষতি
ঘ. মোট লাভ = মোট ক্ষতি
উত্তর: ১৬৪. খ, ১৬৫. ঘ, ১৬৬. খ, ১৬৭. খ, ১৬৮. গ, ১৬৯. গ, ১৭০. গ, ১৭১. ঘ, ১৭২. ঘ, ১৭৩. গ, ১৭৪. ঘ, ১৭৫. ঘ, ১৭৬. খ ১৭৭. গ, ১৭৮. গ, ১৭৯. গ, ১৮০. ক।
লেখক: সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়,সাভার, ঢাকা
কবীর