দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন রাজা প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন?
ক. রাজা জুয়ান কার্লোস
খ. রাজা অষ্টম হেনরি
গ. পঞ্চম হেরাল্ড
ঘ. তৃতীয় মসওয়াতি
২. ইংল্যান্ডে দরিদ্র সমস্যা মোকাবিলায় ১৫৩১ সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে?
ক. রানি এলিজাবেথ
খ. রাজা তৃতীয় এডওয়ার্ড
গ. রাজা অষ্টম হেনরি
ঘ. উইলিয়াম বিভারিজ
৩. ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৩৪৯ সালে খ. ১৫৩১ সালে
গ. ১৬০১ সালে ঘ. ১৮৩৪ সালে
৪. রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইনটি কোন ধরনের পদক্ষেপ?
ক. সর্বজনস্বীকৃত খ. জাতীয়
গ. রাষ্ট্রীয় ঘ. সংগঠিত
৫. সমাজকল্যাণের ইতিহাস অনুযায়ী কোন দেশে সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রমআইন প্রণীত হয়?
ক. আমেরিকায়
খ. কানাডায়
গ. ইংল্যান্ডে
ঘ. অস্ট্রেলিয়ায়
৬. ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়?
ক. ৪১টি খ. ৪২টি
গ. ৪৩টি ঘ. ৪৪টি
আরো পড়ুন : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
৭. প্রথম দরিদ্র আইনটি কে করেছেন?
ক. অষ্টম হেনরি
খ. রানি এলিজাবেথ
গ. রাজা তৃতীয় এডওয়ার্ড
ঘ. স্যার স্টুয়ার্ট লক
৮. একটি সংশোধনাগার কখন প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৫৭৫ সালে খ. ১৫৭৬ সালে
গ. ১৫৭৭ সালে ঘ. ১৫৭৮ সালে
৯. দরিদ্র আইন হচ্ছে-
i. অসহায়দের কল্যাণ
ii. বেকার-ভবঘুরদের কর্মসংস্থান
iii. দরিদ্রের শ্রেণিভিত্তিক সেবা ও শান্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১০.বাংলাদেশে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দারিদ্র্য বলতে বোঝায়-
i. অর্থনৈতিক বঞ্চনা
ii. সামাজিক বঞ্চনা
iii. মানসিক বঞ্চনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ইংল্যান্ডে দরিদ্র ও অসহায়দের সাহায্য কার্যক্রম সরকার কর্তৃক স্বীকৃত হয় কীভাবে?
ক. সামাজিক আইনের মাধ্যমে
খ. শিশু আইনের মাধ্যমে
গ. মাদক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে
ঘ. দরিদ্র আইনের মাধ্যমে
উত্তর: ১. খ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর