চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। বাংলাদেশের জলবায়ু মূলত কী নামে পরিচিত?
ক) কর্কটক্রান্তি জলবায়ু খ) মকরক্রান্তি জলবায়ু
গ) মৌসুমি জলবায়ু ঘ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
১৩। কোন সময় থেকে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়?
ক) জুন মাসের শুরু থেকে
খ) জুন মাসের শেষ থেকে
গ) জুন মাসের মধ্যভাগ থেকে
ঘ) মে মাসের শেষে
১৪। ভারতের ঋতুবৈচিত্র্য নির্ভর করে-
i. আর্দ্রতার ওপর ii. উষ্ণতার ওপর
iii. বৃষ্টিপাতের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৫। নেপালে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক) ১৪০ সেমি খ) ১৪৩ সেমি
গ) ১৪৫ সেমি ঘ) ১৪৯ সেমি
১৬। বাংলাদেশে জীববৈচিত্র্য বদলে যাওয়ার মূল কারণ কোনটি?
ক) বৃষ্টিপাত খ) নদীভাঙন
গ) বনভূমি উজাড় ঘ) জলবায়ু পরিবর্তন
১৭। বাংলাদেশে নদী হারিয়ে যাওয়ার কারণ কোনটি?
ক) নদী দূষণ খ) পলি জমা
গ) নদী দখল ঘ) কম বৃষ্টিপাত হওয়া
১৮। কোন প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস পাওয়া যায় না?
ক) ভূমিধস খ) নদীভাঙন
গ) ভূমিকম্প ঘ) খরা
১৯। ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে কীসের সৃষ্টি হয়?
ক) পাহাড় খ) মালভূমি
গ) দ্বীপ ঘ) পর্বত
আরো পড়ুন : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২০। ভূমিকম্পের স্থায়িত্বকাল কেমন?
ক) কয়েক মিনিট খ) কয়েক সেকেন্ড
গ) ৩-৪ মিনিট ঘ) ৩-৬ মিনিট
নিচের উদ্দীপক পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রুমি ডিসেম্বর মাসের এক সকালে হাঁটতে বের হলেন। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে সে দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেন। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।
২১। রুমির দেখা বৃষ্টিপাত কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
ক) দক্ষিণ-পশ্চিম শীতল বায়ু
খ) উত্তর-পশ্চিম শীতল বায়ু
গ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
ঘ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
২২। ওই বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদন করা যায়?
ক) আলু খ) তুলা
গ) পাট ঘ) গম
২৩। বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতির?
ক) শীতল খ) সমভাবাপন্ন
গ) উষ্ণ ঘ) চরমভাবাপন্ন
২৪। কোনটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত?
ক) আসাম খ) ত্রিপুরা
গ) বঙ্গোপসাগর ঘ) মিজোরাম
২৫। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী?
ক) ভারত খ) মালয়েশিয়া
গ) ইন্দোনেশিয়া ঘ) বাংলাদেশ
২৬। বাংলাদেশের ভূ-প্রকৃতি কেমন?
ক) নিচু খ) সমতল
গ) উঁচু ঘ) নিচু ও সমতল
উত্তর: ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. ঘ, ২৩. খ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর