দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। Prokaryotic জীব কোনটি?
(ক) মাশরুম (খ) ডায়াটম
(গ) নীলাভ সবুজ শৈবাল (ঘ) নিটাম
২। প্রাককেন্দ্রিক কোষের কী থাকে?
i. ক্রোমোজোমে DNA থাকে ii. নিউক্লিয়াস সুগঠিত থাকে
iii. রাইবোজোম থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৩। কোনটি পরিবেশের ভিন্নতার রূপ বদলায়?
(ক) P (খ) Q
(গ) R (ঘ) S
৪। যে অঙ্গাণুগুলোর মাধ্যমে প্রাণিকোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো-
i. P ii. Q iii. R
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। মাইটোকন্ড্রিয়ার অংশ নিচের কোনটি?
i. ক্রিস্টি ii. গ্রানা iii. ঝিল্লি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১০টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
৬। প্লাস্টিডের কাজ কোনটি?
(ক) খাদ্য প্রস্তুত করা
(খ) জীবাণু ধ্বংস করা
(গ) শক্তি উৎপাদন করা
(ঘ) জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা
৭। ফুলের লাল বর্ণের জন্য নিচের কোনটি দায়ী?
(ক) ফাইকোএরিথ্রিন (খ) ক্যারোটিন
(গ) ফাইকোসায়ানিন (ঘ) জ্যান্থফিল
৮। লিউকোপ্লাস্ট নিচের কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়?
(ক) মাটির সংস্পর্শে (খ) আলোর সংস্পর্শে
(গ) বায়ুর সংস্পর্শে (ঘ) পানির সংস্পর্শে
৯। অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে?
(ক) সেন্ট্রোজোমে
(খ) রাইবোজোমে
(গ) কোষকঙ্কালে
(ঘ) ক্লোরোপ্লাস্টে
১০। নিচের কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে?
(ক) রাইবোজোম
(খ) লাইসোজোম
(গ) সেন্ট্রোজোম
(ঘ) কোষকঙ্কাল
উত্তর: ১. গ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর