সপ্তম অধ্যায় : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। জেলা প্রশাসক কাজ করেন-
i. প্রধান কালেক্টর হিসেবে
ii. প্রথম শ্রেণির বিচারক হিসেবে
iii. একজন অফিস সহায়ক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
ক) ১৮৮৩ সালে খ) ১৯৮৩ সালে
গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৫ সালে
৯। সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে-
i. গুরুতর অসদাচরণের অভিযোগে
ii. সংবিধান লঙ্ঘন করলে
iii. দলের বিপক্ষে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বাংলাদেশের বিচার বিভাগের কাজের প্রকৃতি কেমন?
ক) সচিবের অধীন খ) পরাধীন
গ) সচিবদের অধীন ঘ) স্বাধীন
১১। সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান?
ক) আইন বিভাগ খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ ঘ) সচিবালয়
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
উত্তরাঞ্চলের জেলাগুলোয় বন্যায়, নদীভাঙন ও জলাবদ্ধতায় অনেক মানুষ গৃহহীন ও বেকার হয়ে পড়েন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে নানা ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করেন।
১২। ওপরের উদ্দীপকে জেলা প্রশাসনের কাজ কোন ধরনের?
ক) প্রশাসন-সংক্রান্ত খ) সমন্বয়-সংক্রান্ত
গ) শান্তিরক্ষামূলক ঘ) মানবতামূলক
১৩। ওই মানুষের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের করণীয়-
i. নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা
ii. বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা
iii. বন্যাদুর্গতদের ঢাকায় পাঠানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
১৪। বাংলাদেশে জেলার সংখ্যা কতটি?
ক) ৬৫টি খ) ৬২টি গ) ৬৩টি ঘ) ৬৪টি
১৫। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ক) মন্ত্রী খ) কমিশনার
গ) সচিব ঘ) উপসচিব
১৬। বিচার বিভাগের প্রধান কাজ কোনটি?
ক) ন্যায়বিচার করা খ) মৌলিক অধিকার সংরক্ষণ
গ) সংবিধান প্রণয়ন করা ঘ) আইন তৈরি করা
১৭। বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার ঘ) ডেপুটি স্পিকার
১৮। রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাগুলো বাস্তবায়ন করে কোন বিভাগ?
ক) সুপ্রিম কোর্ট খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ ঘ) সচিবালয়
১৯। স্থানীয় প্রশাসনের মাধ্যমে-
i. গণতন্ত্রের ভিত মজবুত হয়
ii. জনগণের মধ্যে সচেতনতা বাড়ে
iii. স্থানীয় প্রশাসন দুর্বল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ক।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর