সপ্তম অধ্যায় : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোন বিভাগের মাধ্যমে?
ক) জাতীয় সংসদ খ) র্যাব
গ) বিচার বিভাগ ঘ) পুলিশ বিভাগ
২১। রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে?
ক) সংসদ উপনেতা খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি ঘ) স্পিকার
২২। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য-
i. একাধিক স্তরে বিভক্তি
ii. পদসোপান পদ্ধতির ভিত্তিতে পরিচালিত
iii. যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির প্রশাসন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি?
ক) জেলা প্রশাসন
খ) উপজেলা প্রশাসন
গ) সচিবালয়
ঘ) বিভাগীয় প্রশাসন
২৪। জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন কে?
ক) অর্থমন্ত্রী খ) প্রধানমন্ত্রী
গ) অডিটর ঘ) গভর্নর
২৫। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
ক) ৬৫ নম্বর অনুচ্ছেদে
খ) ৬৪ নম্বর অনুচ্ছেদে
গ) ৬৩ নম্বর অনুচ্ছেদে
ঘ) ৬২ নম্বর অনুচ্ছেদে
আরো পড়ুন : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৬। আন্তমন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন কে?
ক) মন্ত্রিপরিষদ সচিব খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী ঘ) বিচারপতি
২৭। ইউনিয়ন পরিষদের জনশৃঙ্খলা রক্ষায় অন্তর্ভুক্ত কাজ-
i. গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন
ii. চোরাচালান বন্ধ করা
iii. কর্মসংস্থান সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিলন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা। তিনি আবশ্যিক ও ঐচ্ছিক দুই ধরনের কাজ করে থাকেন।
২৮। ওপরের উদ্দীপকে মিলনের পদের নাম কী?
ক) মেয়র খ) ডিসি
গ) চেয়ারম্যান ঘ) মহাপরিচালক
২৯। মিলনের ঐচ্ছিক কাজগুলো হলো-
i. অর্থনৈতিক উন্নয়ন করা
ii. ব্যাংক প্রতিষ্ঠা করা
iii. সমাজকল্যাণমূলক কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। জেলা পরিষদের কার্যকাল কত বছর?
ক) ছয় বছর খ) পাঁচ বছর
গ) চার বছর ঘ) তিন বছর
উত্তর: ২০. ক, ২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর